৬ শতাংশ খেলাপি ঋণেই আমরা ঘাবড়ে যেতাম, বাংলাদেশে তা এখন ৬১ শতাংশ
সংসদ সদস্য রেজা কিবরিয়া ব্যাংকিং খাতের নাজুক অবস্থার সমালোচনা করে খেলাপি ঋণ বৃদ্ধি, সুদের অস্বাভাবিক হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সংসদ সদস্য রেজা কিবরিয়া ব্যাংকিং খাতের নাজুক অবস্থার সমালোচনা করে খেলাপি ঋণ বৃদ্ধি, সুদের অস্বাভাবিক হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এনসিপির এমপি হাসনাত আবদুল্লাহ এক টাকার দুর্নীতি প্রমাণ হলে সংসদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বাজেটের মডেলে পরিবর্তন করার চেষ্টা করেছি। আমরা অর্থনীতির গণতন্ত্রায়ণের কথা বলেছি; যাতে সব মানুষ অর্থনীতিতে অংশ নিতে পারে।’
বাজেট নিয়ে সেমিনার আয়োজন করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ক্লাব। অনুষ্ঠানে তিস্তা প্রকল্পের অর্থায়ন নিয়ে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।
প্রস্তাবিত বাজেটকে স্বপ্নের বাজেট আখ্যা দিয়ে সংসদে শফিকুল ইসলাম বলেন, সরকার বাজেট আলোচনায় ‘সিংহ’ হলেও বাস্তবায়নে ‘বিড়ালের’ ভূমিকায়।
বিএনপি জুলাই চেতনাকে ধারণ করে বলে উল্লেখ করেন আক্তারুজ্জামান। তিনি বলেন, ‘জুলাই তো বিক্রি করার বিষয় না।’
বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজের একটি অংশ যদি নারী নেতৃত্বাধীন ক্ষুদ্র ও কুটিরশিল্প, গ্রামীণ নারী উদ্যোক্তা এবং নতুন ব্যবসা উদ্যোগের জন্য সহজ শর্তে বরাদ্দ করা হয়, তাহলে নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ আরও শক্তিশালী হবে।
বাংলাদেশ একটি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব করব্যবস্থার দিকে এগিয়ে যাবে—অর্থনৈতিক অংশীজনদের দীর্ঘদিনের দাবি এটিই। একটি দীর্ঘমেয়াদি ও অনুমানযোগ্য করব্যবস্থা না থাকায় অতীতে প্রায় প্রতিটি বাজেট সামনে রেখে করদাতাদের চরম অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়।
খাওয়ার উপযোগী কাজুবাদাম আমদানি শুল্ক বাড়ানোর উদ্যোগে খুশি স্থানীয় উদ্যোক্তারা। অন্যদিকে কাঁচামাল আমদানির শুল্ক বৃদ্ধিতে বিনিয়োগ নিয়ে হতাশায় তাঁরা।
বিএনপির এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কোরআনের আয়াত তিলাওয়াত করে বিরোধী দলকে প্রধানমন্ত্রীর শোকর করার কথা বলেন। এর জেরে সংসদে অনির্ধারিত বিতর্ক হয়।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বলেন, বিরোধী দলের দায়িত্ব শুধু সরকারের প্রশংসা করা নয়, বরং গঠনমূলক মতামতের মাধ্যমে আরও কার্যকর বাজেট প্রণয়নে ভূমিকা রাখা।
প্রস্তাবিত বাজেটে হাউজি ও অনলাইন বেটিং বা জুয়ার আয়ের ওপর ২৫ শতাংশ উৎসে করারোপের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে এসব খেলা বন্ধে সরকার আইন করছে।
বর্তমানে এসব প্রতিষ্ঠানের মোট বিলের ওপর ২ শতাংশ হারে উৎসে কর দিতে হয়। নতুন বিধানে তা বাড়িয়ে ৪ শতাংশ করা হয়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন তাতে ব্যবসা করা কঠিন হবে অনেক প্রতিষ্ঠানের।
বাজেটের অর্থবিলে এ–সংক্রান্ত নতুন বিধান যুক্ত করা হয়েছে। তাতে অভিজাত ক্লাবের সদস্যপদ কিনতে দিতে হবে ১০ শতাংশ উৎসে কর।
এক লাখের বেশি গ্রাহক থাকলেই ‘স্থায়ী স্থাপনা’ হিসেব ধরা হবে, এতে বিদেশি ওটিটি প্ল্যাটফর্মের ওপর করারোপ করতে পারবে এনবিআর।
ফ্ল্যাটের দাম প্রতি বর্গফুটে গড়ে দুই হাজার টাকা বেড়ে যেতে পারে বলে মনে করছেন আবাসন খাতের ব্যবসায়ীরা।
রোকেয়া বেগম বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর প্রধান দাবি হলো প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়মিতভাবে সংসদে জানানো।
বাণিজ্যমন্ত্রী ৫৮টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতির তালিকা সংসদে তুলে ধরেন। দেশের মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশ তৈরি পোশাক খাত থেকে আসে বলে জানান।
চিফ হুইপ দেশের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলায় ব্যাংকিং খাতে সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
আয়কর অব্যাহতি তুলে নেওয়ার প্রস্তাবে পাহাড়ে উদ্বেগ
স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। তবে বাস্তব প্রশ্ন হলো—এই বাজেট কি আমাদের স্বাস্থ্যব্যবস্থার মৌলিক সমস্যাগুলোর সমাধান করতে পারবে, নাকি এটি শুধুই আরেকটি সংখ্যাগত বৃদ্ধি হয়ে থাকবে?
স্পিকার বলেন, মবক্রেসি এখন একটা কমন টার্ম হয়ে গেছে। এটা কোন অশ্লীল শব্দ না। এটা অসংসদীয় কোনো কিছু বলে তিনি মনে করেন না।
বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজ ভারতের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাংলাদেশবিরোধী বক্তব্য বন্ধ করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিএনপির সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ সংসদে প্রস্তাবিত বাজেট নিয়ে কোনো আলোচনা না করে দলের বিষয়ে কথা বলেন। স্পিকার সময় বাড়ানোর পরও বাজেট নিয়ে কিছু বলেননি।