‘সারা রাস্তা আতঙ্কের মধ্যে ছিলাম
অবরোধের প্রথম দিনে সাজেকে আটকে পড়া ২ হাজার ৯৩৩ পর্যটককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় খাগড়াছড়ি শহরে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছিল। তবে ফেরার পথে উজো বাজার এলাকায় অবরোধকারীরা পর্যটকবাহী গাড়িবহর চলাচলে বাধা দেন। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে।