রাজশাহীর ভবানীগঞ্জে সাবেক মেয়রের বাড়িতে ককটেল হামলা
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবদুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে।
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবদুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে।
স্মার্টফোন কিনে না দেওয়ায় অভিমানে বাড়ি ছেড়েছিলেন রাজশাহীর বাগমারা উপজেলার অষ্টম শ্রেণির ছাত্র স্বাধীন হোসেন। এক মাস পর তাকে ঢাকার সাভারের একটি রেস্টুরেন্ট থেকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে আনা হয়েছে।
জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করার পর পুলিশ গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে। ঘটনার পর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ভুয়া এক চিকিৎসককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজশাহীর বাগমারার দোতারাবাদক আবদুস সামাদ মোল্লাহ। অভাব–অসুস্থতা থাকলেও দোতারা বাজিয়ে গান গেয়ে তাঁর চায়ের দোকানে মানুষকে বিনোদন দিয়ে চলেছেন।
মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর ও ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগে বাগমারায় এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ইউএনও।
নিজ কার্যালয়ে বসে রাজশাহীর বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) কমলেশ দাসের ‘ঘুষ গ্রহণের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রাজশাহীর বাগমারা উপজেলায় বন্ধ্যত্ব দূর করার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক কবিরাজের বিরুদ্ধে। নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
প্রকৌশলীর চাকরি ছেড়ে আঙুর চাষে নামেন রাজশাহীর বাগমারা উপজেলার হাসনিপুর গ্রামের ইমাম হাসান সাগর। প্রথম বছরেই আঙুর ও চারা বিক্রি করে আয় ৩৬ লাখ টাকা।
ঈদের দুই দিন আগে সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে আহত শিশুকন্যাকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছেন বর্ষা খাতুন।
আত্মীয়ের বাড়িতে ঈদের দাওয়াত খেয়ে ফেরার পথে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় রাজশাহীর বাগমারার একজন স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
রাজশাহীর বাগমারায় এক মাছ ব্যবসায়ীকে আটকে রেখে পুলিশের উপস্থিতিতে ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুধু উপহার দেওয়া নয়, মানুষের মর্যাদা রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন তাঁরা। তাই প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং নীরবে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে উপহার।
রাজশাহীর বাগমারার কনটেন্ট ক্রিয়েটর আবদুল কাদেরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যঙ্গাত্মক ভিডিও ছড়ানোর অভিযোগে যুবদলসহ বিএনপির নেতারা মারধর করে পুলিশে সোপর্দ করেছে। বাগমারা থানা বলেছে, ব্যাপারটি তদন্তাধীন। ক্ষমা চাওয়ার পরও বিচারের দাবি উঠেছে।
রাজশাহীর বাগমারায় চোরাই বাছুর উদ্ধারের পর গাভি আনিয়ে যাচাই করা হয়। বাছুরটি গাভির কাছে ছুটে গিয়ে দুধ খাওয়া শুরু করলে প্রকৃত মালিক আকরাম হোসেন শনাক্ত হন। আজ বুধবার দুপুরে কোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদে বাছুরটি তাঁর কাছে হস্তান্তর করা হয়।
রাজশাহীর বাগমারায় দুর্বৃত্তরা দ্বিতীয়বার চা-দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। দোকানি মেহেদী হাসানের দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে দাবি করেছেন তিনি।
সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার ‘চিরকুট পার্টি’র সদস্য রাশিদ হাসানের স্বীকারোক্তিতে রাজশাহীর বাগমারা উপজেলায় চুরি ১৪টি মিটার উদ্ধার করেছে পুলিশ। চক্রটি গত দুই বছরে প্রায় দেড় হাজার মিটার চুরি করেছে। গ্রাহকদের নিজ খরচে নতুন মিটার কিনতে হয়।
অটো ভ্যানচালকের নাম সখা হোসেন (৬৩)। তিনি রাজশাহীর বাগমারার দ্বীপপুর ইউনিয়নের মিরপুর গ্রামের বাসিন্দা। এলাকায় তিনি ‘হিরো’ নামেই বেশি পরিচিত।
দুপুরে নিখোঁজ শিশুর বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা কান্নাকাটি করছেন। সবার চোখে–মুখে আতঙ্কের ছাপ দেখা যায়।
রাজশাহীর বাগমারার এক পলাতক যুবলীগের নেতার পুকুরে বিষ প্রয়োগে ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
রাজশাহীর বাগমারায় ধারালো অস্ত্র, মরিচের গুঁড়াসহ এক কিশোরকে জনতার হাতে আটক থেকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
রাজশাহীর বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার পুকুরের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ভাড়াটে লোকজনের হামলায় ছাত্রদল নেতার ৮–১০ জন অনুসারী আহত হয়েছেন।
রাজশাহীর বাগমারায় কয়েলের আগুনে পুড়ে মারা গেছে সাবিত্রী বালার (৬৮) শেষ সম্বল একজোড়া গরু। গরু বাঁচাতে গিয়ে নিজেও দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুদফা লড়ছেন তিনি। গতকাল সোমবার রাতে চাঁন্দেরআড়া হিন্দুপাড়ায় ঘটনাটি ঘটে।
রাজশাহীর বাগমারায় বেশি দামে পেট্রল-ডিজেল বিক্রির উদ্দেশ্যে মুদিদোকানি আবদুস সাত্তার ৬৫০ লিটার জ্বালানি তেল মজুত করছিলেন। পুলিশ অভিযানে তেল জব্দ ও তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে তিনি অপরাধ স্বীকার করেন।