‘আপনারা ছাড়া ত্রাণ দিতে আসেনি কেউ’—বাঁশখালিতে পানিবন্দী ৫০ পরিবার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পানিবন্দী ৫০ পরিবারের হাতে গতকাল খাদ্যসামগ্রী তুলে দেন মুক্তকণ্ঠ বন্ধুসভার সদস্যরা।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পানিবন্দী ৫০ পরিবারের হাতে গতকাল খাদ্যসামগ্রী তুলে দেন মুক্তকণ্ঠ বন্ধুসভার সদস্যরা।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম কোকদণ্ডী গ্রামের বাসিন্দা আশা খাতুন চার দিন আগে গভীর রাতে বন্যার পানিতে ঘর ও সম্বল হারিয়ে গ্রামের এক প্রতিবেশীর পাকা দালানে আশ্রয় নিয়েছেন।
বাঁশখালী উপজেলার পানিবন্দী পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে মুক্তকণ্ঠ বন্ধুসভা, খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কয়েক দিন ধরে পানিবন্দী বাঁশখালী উপজেলার বহু এলাকা। পরিবারের সদস্যরা নিরাপদ আশ্রয়ের খোঁজে গেলেও পর্যাপ্ত ত্রাণ, শুকনা খাবার ও সুপেয় পানি নিয়ে ভোগান্তির অভিযোগ এসেছে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় পাহাড়ি ঢলে ভেসে গিয়ে মোহাম্মদ আশিক (৭) ও মোহাম্মদ মিরাজ (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালীতে বসতবাড়িতে কোমরসমান পানি ওঠায় দুই সন্তান নিয়ে অটোরিকশায় আশ্রয় নিয়েছেন তসলিমা আক্তার। গত বুধবার থেকে কালভার্টের ওপর রাখা গাড়িতেই কাটছে তাদের দিনরাত।
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার পানির তোড়ে ঘর হারিয়েছেন ছেনোয়ারা বেগম। বুধবার রাতে বৈলছড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি এস কে বি কনভেনশন হল আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কোথাও কোথাও হাঁটু থেকে কোমরসমান পানি জমেছে।
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও নরওয়ের খেলা দেখার পর আজ একটু দেরি করে উপজেলা সদরে অবস্থিত দোকানে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন তিনি।
বাঁশখালীতে আগুনে পুড়ল চলন্ত মাইক্রোবাস
চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্কে এখনো ঘুরে বেড়ায় বুনো হাতি। রাত নামলে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ে মেছো বিড়াল, চিতা বিড়াল, গোরখোদক ও শজারুর মতো প্রাণী। জলাধারের ধারে দেখা মেলে জলপিপির। গাছের ডালে বসে ডাক দেয় বউ কথা কও। সরীসৃপের মধ্যে রয়েছে তক্ষক, রামগাদি গুইসাপ ও রক্তচোষা।
চট্টগ্রামের বাঁশখালীতে মাদক সেবনের অভিযোগে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের এ দণ্ড দেওয়া হয়।
চট্টগ্রামের বাঁশখালীতে একটি মাছবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অটোরিকশাটির এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে বাঁশখালী পৌর সদরের মনছুরিয়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে মোহাম্মদ আবদুল্লাহ (৪০) নামের এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের বাঁশখালীতে পৃথকভাবে মাদক সেবন ও জুয়া খেলার দায়ে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নে অভিযান চালিয়ে আটকের পর তাঁদের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন।
চট্টগ্রামের বাঁশখালীতে রাস্তায় ধান শুকানো নিয়ে তর্কাতুর থেকে দুই ভাইয়ের মারামারিতে এক ভাইয়ের ছেলে নিহত হয়েছে। নিহত মোহাম্মদ হাসান (৩২) চাচা নাছির উদ্দিনের (৫৯) কিরিচের আঘাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুই পরিবারের লোকজন পলাতক।
চট্টগ্রামের বাঁশখালীতে মোবাইল অ্যাপস ব্যবহার করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা নিয়ে জুয়া ধরার দায়ে তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা গাট্টি ফকির মাজারসংলগ্ন এলাকায় একটি দোকানে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় সাধনপুরের বাণীগ্রাম বাজারে এ ঘটনা ঘটে এবং ভিডিও ফেসবুকে ছড়িয়েছে। থানা বলেছে, সংশ্লিষ্টদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
চট্টগ্রামের বাঁশখালীতে মাকে গলা কেটে হত্যার মামলায় র্যাব প্রধান দুই আসামি কাশেম ও তার স্ত্রী নারগিছকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার কক্সবাজারের চকরিয়া থেকে তাদের ধরা হয়। হত্যার ঘটনা ঘটেছিল গত বছরের ৫ জুন।
গতকাল রোববার বিকেলে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী এলাকায়। চুরির অভিযোগ তুলে গতকাল ওই নারীকে খুঁটিতে বেঁধে নাজেহাল করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
অবৈধভাবে পাহাড়ি জমির মাটি কাটার সময় কিছুটা দূরে অবস্থান নিতেন তাঁরা। প্রশাসনের কাউকে অভিযানে আসতে দেখলেই তাৎক্ষণিক মুঠোফোনে জানিয়ে দিতেন মাটি ব্যবসায়ীদের। ফলে আগেভাগেই সরে পড়তেন মাটি কাটায় জড়িত ব্যক্তিরা। এতে ভেস্তে যেত প্রশাসনের অভিযান। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বেশ কিছু দিন ধরেই এমন ঘটনা ঘটছে। বিষয়টি আঁচ করতে পেরে এবার সেই তথ্যদাতাদের তিনজনকেই আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালীতে বিপুল ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার সরল এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। র্যাব জানায়, এসব অস্ত্র দুটি বস্তার মধ্যে লুকানো ছিল। র্যাবের অভিযান টের পেয়ে এসব অস্ত্র রেখে পালায় দুর্বৃত্তরা।
চট্টগ্রামের বাঁশখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার সাধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিজের সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টে উপস্থিত থেকে আজ শুক্রবার বিকেলে পুরস্কার বিতরণের কথা ছিল আশফাক চৌধুরী (৪০) নামের এক ব্যক্তির। কিন্তু সেটি আর হলো না। জীবিত নয়, গ্রামে ফিরছে তাঁর লাশ।