বর্ষা দেখতে বরিশাল গেলে যেসব জায়গায় অবশ্যই যাবেন
নদী–নালা, খাল–বিলের এই বরিশাল সবচেয়ে রূপবতী হয়ে ওঠে বর্ষাকালেই। বরিশালে বর্ষার রূপ দেখতে তাই যেতেই পারেন।
নদী–নালা, খাল–বিলের এই বরিশাল সবচেয়ে রূপবতী হয়ে ওঠে বর্ষাকালেই। বরিশালে বর্ষার রূপ দেখতে তাই যেতেই পারেন।
বরিশালের বাবুগঞ্জে ১২ বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মাসুম বিল্লাহকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে। কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক মরিয়ম হাসনা।
প্রশাসনিক দুর্বলতা ও তদারকির অভাবে বরিশালে ওয়াকফ সম্পত্তির প্রকৃত আয় গোপন করে কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। অনেক সম্পত্তি বেদখলের মুখে এবং মুতাওয়াল্লিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
পাঙাশের প্রধান প্রজনন মৌসুম মে থেকে সেপ্টেম্বর। মার্চ থেকে জুন মাস পর্যন্ত নদীতে বেশি পোনা পাওয়া গেলেও এখন প্রায় সারা বছরই চাঁই দিয়ে পোনা ধরা হচ্ছে।
‘আমাদের মূল যুদ্ধ হচ্ছে অশুভর বিরুদ্ধে শুভর যুদ্ধ, মানবতাবিরোধীদের বিরুদ্ধে মানবতার যুদ্ধ’—বরিশালে জেলা পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর বক্তব্য
বরিশলে পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, ধর্ম ও বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত হতে দেওয়া হবে না এবং ধর্মব্যবসায়ীদের চিহ্নিত করার আহ্বান জানান।
কাউনিয়া থানা পুলিশ জুলাই মাসজুড়ে জিডির সূত্র ধরে অভিযান চালিয়ে ২০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।
বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের বানরুটির মধ্যে ‘ব্লেড’ পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তদন্তে দেখা গেছে, এক শিক্ষার্থী নিজেই রুটিতে ব্লেড ঢুকিয়েছিল। এই ঘটনায় যাচাই ছাড়াই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সহকারী শিক্ষিকা শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় পলাতক আসামি ও বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশালের গৌরনদীতে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের ওপর ঔদ্ধত্য দেখানো নেতা-কর্মীরা দলের ও জনগণের শত্রু। একইসঙ্গে তিনি ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতি ও দালালি বরদাশত না করার হুঁশিয়ারি দেন।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথির আঘাতে আহত হয়ে ইয়ারুন নেছা (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
সাংবাদিকতা পেশাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার মতো কোনো কাঠামো এখন পর্যন্ত তৈরি হয়নি, আর সে কারণেই সাংবাদিকতা পেশা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বরিশালের গৌরনদীতে তালাবদ্ধ ভবনে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়া এক যুবককে গণধোলাই দিয়ে মাথা ন্যাড়া করে দেয় স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চলতি বছরের প্রথম ছয় মাসে বরিশালে ৩১টি খুনের পাশাপাশি ৭৯টি ধর্ষণ ও ২৭৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। জেলা প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী মোট অপরাধের সংখ্যা ২ হাজার ১৪১টি।
বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরব্দী ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) বিকেলে ইউনিয়নের শাওড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের ফরিদ উদ্দিন বেপারীকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ইউন
বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে প্রস্তুত করা ৮০০টিরও বেশি পাসপোর্ট তিন মাসেরও বেশি সময় ধরে পড়ে রয়েছে। নির্দিষ্ট সময় পার হলেও গ্রাহকরা সেগুলো সংগ্রহ করতে না আসায় পাসপোর্ট বিতরণে জটিলতার মুখে পড়েছেন কর্মকর্তারা। সংকট নিরসনে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ। বরিশাল বিভাগীয় কমিশনার
সচেতন নাগরিক কমিটির ব্যানারে বরিশালের সিভিল সার্জন মো. মনিরুজ্জামানের পদায়ন বাতিলের দাবিতে তাঁর কার্যালয়ে তালা দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, তিনি জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের সহায়তা করেননি এবং রাজনৈতিকভাবে বিতর্কিত।
পটুয়াখালীতে হাঁস কামড়ানোর অভিযোগে দুটি কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় মনজু হাওলাদার ও জহির হাওলাদারের বিরুদ্ধে মামলা হয়েছে; আদালত তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
বরিশালের সিভিল সার্জন ডা. এস এম মনিরুজ্জামান শাহিনের নিয়োগের প্রতিবাদ ও অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তার কক্ষের দরজায় প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দেন একদল শিক্ষার্থী।
বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ‘ব্যবসায় উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ’ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রশিক্ষণপ্রাপ্তদের তালিকায় প্রদর্শিত নাম, ঠিকানা ও মোবাইল নম্বরের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। অভিযোগ উঠেছে, ভুয়া তথ্য দিয়ে এবং তালিকাভুক্তদের স্বাক্ষর জাল করে পুরো প্
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক এবং গৈলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য শিলা ইসলাম (৩৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে মুমূর্ষু অবস্থায় তাকে (শিলা মেম্বার) বরিশাল শেবাচিম হাসপাতা
নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রেজওয়ানুর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।