মালয়েশিয়ার শ্রমবাজারে অভিবাসন ব্যয় কমানোর দাবি
প্রবাসী শ্রমিকেরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাঁদের স্বার্থরক্ষায় রাষ্ট্রের কার্যকর কোনো উদ্যোগ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রবাসী শ্রমিকেরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাঁদের স্বার্থরক্ষায় রাষ্ট্রের কার্যকর কোনো উদ্যোগ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইতালিতে চলচ্চিত্র উৎসবে হামলার পর দেশে ফিরে অভিনেত্রী আজমেরী হক বাঁধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে রাজনৈতিক রূপরেখা তৈরির আহ্বান জানিয়েছেন।
ভারতীয় বংশোদ্ভূত কবি কেতকী কুশারী ডাইসন (৮৬) মারা গেছেন। তিনি প্রবাসে থেকেও বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন।
পাকিস্তানের বেলুচিস্তানে গুলিতে নিহত বাংলাদেশি রমজান আলীর (৫২) লাশ দেশে আনা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের নডালিয়া এলাকায় গ্রামের বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে সামাজিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে তাঁর লাশ।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আল মামুনকে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় পাঠানো হয়। সেখানে তাকে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করে ইউক্রেন সীমান্তের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। ড্রোন হামলায় মামুন নিহত হন। তার পরিবার সাড়ে আট লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে শোকে ভুগছে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের প্রবাসী আমিন উদ্দিনসহ চারজন নিহত হয়েছেন। দেশে ফেরার পথে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় মনিরুল হাওলাদার (২৪) নামের এক তরুণ জড়িত বলে জানা গেছে। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালানিকান্দি এলাকায়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার প্রবণতা রোধ করতে আমরা একাধিকবার ইতালি ও লিবিয়া সরকারের সঙ্গে বসেছি। এই রুট আমরা বন্ধের চেষ্টা করছি।’
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের দুই প্রবাসী নিহত ও আহত হন।
প্যারিসে গ্যাস বিস্ফোরণে সাড়ে তিন বছরের নাহিলের মৃত্যু, ফ্রান্সেই দাফন হবে; হবিগঞ্জের কাটখাল গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
কুষ্টিয়ার খোকসায় হেলিকপ্টারে বাড়িতে ফেরেন সিঙ্গাপুরপ্রবাসী নাসির উদ্দিন শেখ। তাঁকে পুলিশ ফুল দিয়ে বরণ করেছে—এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সাতক্ষীরার শুভ কুমার দাস সংসারের অভাব ঘোচাতে লেবাননে গিয়েছিলেন। ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হওয়ার চার মাস পর তাঁর মরদেহ দেশে ফিরেছে।
ইসরাইলের ড্রোন হামলায় লেবাননে নিহত সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের প্রবাসী শুভ দাসের মরদেহ প্রায় চার মাস পর বাড়িতে পৌঁছেছে।
গত সোমবার সৌদি আরবের আবহা শহরে নিজ বাসায় ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু হয় মো. সোহাগের। তাঁর লাশ সেখানে একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তাঁর লাশ দেশে আনার চেষ্টায় রয়েছে তাঁর পরিবার।
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা চাইতে গিয়ে প্রবাসীকে থাপ্পড় দেওয়ার অভিযোগ ওঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের বিরুদ্ধে। পর্তুগাল থেকে দেশে ফিরে এনআইডি সংক্রান্ত সমস্যা সমাধানের...
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অতি দ্রুত মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
চলতি অর্থবছরের শুরু থেকেই সুবাতাস বইছে রেমিট্যান্সে। সেপ্টেম্বরের প্রথম দিনেই দেশে এসেছে ১১ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। আর জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫৯৩ কোটি...
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুবাই-আবুধাবি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফেরত আনার আহ্বান জানানো হয়েছে।
পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে এক সপ্তাহের ব্যবধানে দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। সর্বশেষ রোববার রাতে পুলিশ পরিচয়ে এক প্রবাসীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট হয়েছে। এর আগে বুধবার সাবেক ইউপি সদস্যের বাড়িতেও ডাকাতি হয়।
সৌদি আরবে গুলি করে এক বাংলাদেশিকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. কামরুল জামান (৩৭)। গতকাল রোববার সৌদি আরবের তায়েফ শহরে এ ঘটনা ঘটে বলে নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে।
আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সের বিস্ফোরণ কেড়ে নিল কিশোরগঞ্জের ভৈরবের জাকিরকে। এখন অপেক্ষা তাঁর মরদেহের।
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই সৌদিপ্রবাসীসহ তিন বন্ধু নিহত হয়েছেন।
মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে করণীয় ও বর্জনীয় বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।
সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের কথা বলে প্রায় দুই বছর সম্পর্ক রাখার পর গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই যুবক বর্তমানে মালয়েশিয়াপ্রবাসী।