৫০০ হাসপাতালে চিকিৎসায় মূল্যছাড় ও টেলিমেডিসিন সুবিধা পাবেন
নতুন এই উদ্যোগের আওতায় বিকেএমইএর আড়াই হাজারের বেশি সদস্য কারখানার শ্রমিক–কর্মকর্তারা বছরে মাত্র ২৫০ টাকা প্রিমিয়াম জমা দিয়ে এই সুবিধা পাবেন। তাঁদের পরিবারের সদস্যরাও এই সুবিধা নিতে পারবেন।
নতুন এই উদ্যোগের আওতায় বিকেএমইএর আড়াই হাজারের বেশি সদস্য কারখানার শ্রমিক–কর্মকর্তারা বছরে মাত্র ২৫০ টাকা প্রিমিয়াম জমা দিয়ে এই সুবিধা পাবেন। তাঁদের পরিবারের সদস্যরাও এই সুবিধা নিতে পারবেন।
বিয়ের চাপ দেওয়ায় পোশাকশ্রমিক প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা করে বস্তায় ভরে রেখে পালিয়ে যাওয়ার দায়ে সহকর্মী শরিফুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
তৈরি পোশাকশিল্প মালিকেরা বলছেন, ক্রয়াদেশ কম থাকায় শ্রমিক ছাঁটাই বাড়ছে। নতুন নিয়োগও প্রায় বন্ধ রয়েছে। আবার ব্যাংকের অসহযোগিতার কারণেও আর্থিক সংকটে পড়ে কারখানা বন্ধ হচ্ছে।
গাজীপুরে লিথী গ্রুপের পাঁচটি পোশাক কারখানা একসঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এতে কারখানাগুলোতে কর্মরত প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট-২) শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ঝিনাইদহের সাবেক এমপি নবী নেওয়াজকে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পোশাক কারখানায় কর্মরত অবস্থায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনার জেরে আশপাশের কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ২টার মধ্যে উপজেলার টেপিরবাড়ি, কেওয়াসহ আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর মহাখালীতে বকেয়া বেতনের দাবিতে নাসা পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন।
ডেমরার মাতুয়াইলে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পোশাককর্মী কামিনী খাতুন (২৪) এর মৃত্যু হয়েছে। বাসায় ফেরার পথে এই দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
সাভারের রানা প্লাজা ধসের ঘটনার পর পেরিয়েছে ১৩টি বছর। তবে এক হাজারের বেশি শ্রমিক নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলার বিচারকাজ এখনো শেষ হয়নি।
ঢাকার সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর পূর্তিতে ঘটনাস্থলের সামনে জড়ো হন ওই ঘটনায় নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক এবং বিভিন্ন অধিকার ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।
২০০৫ সালের ১১ এপ্রিল সাভারের স্পেকট্রাম সোয়েটার ইন্ডাস্ট্রিজের নয়তলা ভবন ধসে ৬৪ জন শ্রমিক নিহত হয়েছিলেন। আহত শ্রমিকদের স্মৃতিকথা ও দায়ীদের বিচারের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা এখনো ন্যায়বিচার ও সাহায্যের অপেক্ষায় রয়েছেন।
আজ শুক্রবার সকাল থেকে বগুড়ার শেরপুরে ঢাকা কোচ টার্মিনালের আশপাশে বাসের টিকিটের অপেক্ষায় ছিলেন পোশাক কারখানায় কাজ করা অন্তত ৩ থেকে ৪ হাজার নারী-পুরুষ।
শিল্পপুলিশের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত ৬ হাজার ৮৩৪টি কারখানা (প্রায় ৬৮ শতাংশ) গত মাসের বেতন-ভাতা পরিশোধ করেছে। ৩ হাজার ২৬৬ কারখানায় বেতন-ভাতা বকেয়া রয়েছে।
বার্ষিক বেতন বৃদ্ধিসহ (ইনক্রিমেন্ট) বিভিন্ন দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
ময়মনসিংহের ভালুকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় তিন ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
বকেয়া নাইট বিল ও বার্ষিক ছুটির টাকার দাবিতে কর্মবিরতি পালন করছেন রিপন নীট ওয়্যার লিমিটেড কারখানার পোশাক শ্রমিকরা।
আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে এক জরুরি বৈঠক করেছে বিজিএমইএর একটি প্রতিনিধিদল। বৈঠকে এসব সহায়তা চান বিজিএমইএর নেতারা।