পাহাড়ে জুমচাষের প্রয়োজনীয়তা: নতুন দৃষ্টিভঙ্গি
জুমচাষের প্রয়োজনীয়তা নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি এবং আধুনিক কৃষি পদ্ধতির সঙ্গে এর সম্পর্ক বিশ্লেষণ।
জুমচাষের প্রয়োজনীয়তা নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি এবং আধুনিক কৃষি পদ্ধতির সঙ্গে এর সম্পর্ক বিশ্লেষণ।
রাঙামাটি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার রাঙামাটির কাপ্তাই-রাঙামাটি-আসামবস্তি সড়কের আগরবাগান এলাকায় হাতির পাল অবস্থান নেওয়ায় প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বন বিভাগের প্রচেষ্টায় রাত আটটায় হাতিগুলো বনে ফিরে যায়।
ঢাকা সিএমএম আদালত রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন। আগামী মঙ্গলবার তাঁর উপস্থিতিতে পরবর্তী শুনানি হবে।
দুটি আন্তর্জাতিক সংগঠন বলেছে, আদিবাসীদের স্বীকৃতি দিলে বাংলাদেশ বিভক্ত হবে না; বরং পরিচয় অস্বীকার, বৈষম্য ও দমন বিভাজন তৈরি করতে পারে।
খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ার এলাকা থেকে ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা নামের এক নারীকে আটক করেছে জেলা প্রশাসন ও বন বিভাগ।
রাজধানীর গুলশানে এক গোলটেবিল বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশে কোনো আদিবাসী গোষ্ঠী নেই, বরং সবাই বাংলাদেশের অধিবাসী।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।
পাহাড় ও সমতলের আদিবাসীদের অধিকার রক্ষা এবং রাষ্ট্রীয় নীতিতে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক 'রেইনবো নেশন' গড়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে।
বন বিভাগের কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যান; ফলে কাউকে আটক করা যায়নি। ঘটনাস্থল থেকে পাঁচ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।
বান্দরবানের রুমা উপজেলায় বগা লেক-কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকার একটি খাদ থেকে মোটরসাইকেলসহ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি প্রতিষ্ঠা নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত না হলে দেশের গণতান্ত্রিক অধিকার, সম–অধিকার ও টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না। পাশাপাশি ১৯৯৭ সালের পার্বত্য চুক্তি বাস্তবায়নে সময়সীমাভিত্তিক রোডম্যাপ ও সব পক্ষের অংশগ্রহণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
খাগড়াছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের পরিসংখ্যান তুলে ধরেছে।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে পার্বত্য চট্টগ্রামে প্রায় ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৪টি পিস্তল ও ১৪টি গুলি উদ্ধার; উদ্ধারকৃত মালামাল ছিনিয়ে নিতে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে চোরাকারবারিরা।
সদস্যসচিব জিসান আহম্মেদের বিরুদ্ধে অবৈধ লেনদেনের অভিযোগ এনে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ক ও এক সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মেরামতের দুই দিনের মাথায় ইটবোঝাই ট্রাকের চাপে ভেঙে গেছে রাঙামাটির কাউখালী-রানীরহাট সড়কের একটি বেইলি সেতুর পাটাতন, ফলে কাউখালীর সঙ্গে রাঙামাটি ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
২ জুলাই বান্দরবানের থানচির নাফাখুমে ঢাকা থেকে ঘুরতে গিয়েছিলেন চার বন্ধু। তবে টানা বৃষ্টিতে সেখানে তাঁরা আটকে পড়েন। এরপর টানা ৯ দিন তাঁরা সেখানে ছিলেন। দুর্গম এলাকা হওয়ায় বিদ্যুৎ, মুঠোফোনের ইন্টারনেট—কিছুই ছিল না।
ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৭০টি কৃষক পরিবার। এর মধ্যে প্রায় ১৫০টি কৃষক পরিবার বেশি ক্ষতিগ্রস্ত। তাঁদের অধিকাংশই প্রান্তিক কৃষক, যাঁরা অন্যের কাছ থেকে জমি ইজারা নিয়ে চাষ করেন।
সরকারের আগাম প্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপের কারণে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় মুদি মালামাল বিক্রি করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ওয়ার্ড বিএনপি সভাপতি মো. মাসুদ। গর্জনটিলা এলাকা থেকে তাঁর মালামালভর্তি নৌকা উদ্ধার করা হলেও এখনো তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
সন্তান প্রসবের জন্য হাসপাতালে নেওয়ার পথে সাজেকের চাম্পাতলী এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় সুমন্তি চাকমা নামের এক অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকা ও তাঁর অজাত সন্তানের মৃত্যু হয়েছে।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় শনিবার বেলা সাড়ে ১১টায় বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট খুলে দেওয়া হয়েছে।
বন সুরক্ষার জন্য পাহাড়ি জনগোষ্ঠীর সম্পদ প্রয়োজন। কিন্তু তাদের ভূমির আনুষ্ঠানিক অধিকার না থাকলে, বন সুরক্ষার বৈশ্বিক তহবিল এসব জনগোষ্ঠী পাবে না। পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ, জলবায়ু পরিবর্তন ও বন সুরক্ষার বাধা—এসবের আন্তসম্পর্ক নিয়ে লিখেছেন খলিলউল্লাহ্