পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, বিয়েবাড়িতে শোকের ছায়া
বুধবার বেলা সাড়ে তিনটার দিকে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের আরাজি গ্রামে এমন হৃদয়বিদারক দৃশ্যের দেখা মেলে।
বুধবার বেলা সাড়ে তিনটার দিকে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের আরাজি গ্রামে এমন হৃদয়বিদারক দৃশ্যের দেখা মেলে।
সাইফুল ইসলাম সাজিদ শাহরিয়ারের সহপাঠী। দুজনের বাড়ি নরসিংদী জেলায়। একসঙ্গে বেড়ে উঠেছেন তাঁরা। দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন একই বিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর সাজিদ চট্টগ্রামে চলে এলেও দুজনের বন্ধুতে ভাটা পড়েনি। একসঙ্গে বেড়াতে যেতে ভালোবাসতেন তাঁরা।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে যমজ দুই ভাইসহ তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সৌদিপ্রবাসী জামাতা ছুটিতে দেশে আসায় তিন মেয়ের পরিবারকে নিমন্ত্রণ করেছিলেন নরসিংদীর শিবপুর উপজেলার মজিবুর রহমান ওরফে সুখচাঁন। শীতলক্ষ্যায় গোসলে গিয়ে তাঁর জামাতা ও মেয়ে মারা গেছেন; নাতি এখনো নিখোঁজ।
জেলার ৯ উপজেলায় পানিতে ডোবার ১৯৩টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মারা গেছে ৭২ শিশু।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে তলিয়ে যেতে থাকা পাঁচজনকে বাঁচানোর জন্য ঝাঁপ দেন সৌরভ মিয়া। দুজনকে উদ্ধার করার পর স্রোতে তলিয়ে যান তিনি।
নরসিংদীর শিবপুর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পাঁচ স্বজন তলিয়ে যান। তাঁদের বাঁচাতে গিয়ে নিখোঁজ হওয়া সৌরভ মিয়াসহ দুজনের লাশ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ আছেন দুজন।
ভোলায় বাড়ির উঠানে খেলতে গিয়ে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা পুকুরটির পানিতে ডুবে মারা যান। পরে ১২ আগস্ট একইভাবে মৃত্যু হয় তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব এবং কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চমক দত্তের। শান্ত ও চমক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
হাওরে পর্যটকের ভিড় বাড়লেও নিরাপত্তার নিয়ম মানার ক্ষেত্রে উদাসীনতা দেখা যাচ্ছে। এমন অবস্থায় কঠোর অবস্থানে যাওয়ার কথা বলছে প্রশাসন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় ওই পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন শিশু।
চট্টগ্রামের লোহাগাড়ায় পশ্চিম কলাউজান বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের একটি পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আজ বুধবার বেলা দেড়টার দিকে চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের ধর্মপাশায় ডোবায় পড়ে যাওয়া ছোট ভাইকে বাঁচাতে ঝাঁপ দেয় বড় বোন। সাঁতার না জানায় শেষ পর্যন্ত পানিতে ডুবে দুজনেরই মৃত্যু হয়।
নরসিংদীর মনোহরদীতে একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে সড়কের পাশের ডোবায় ডুবে তাওহীদ ও নাবিল নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বর্ষায় বাংলাদেশ যেমন সুন্দর হয়ে ওঠে, তেমনি জলাবদ্ধতা, বন্যা, বজ্রপাত ও পানিতে ডুবে যাওয়ার মতো দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে।
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট ও কলাতলীর মধ্যবর্তী এলাকায় গোসল করতে নেমে মো. ইয়াছিন নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। প্রবল ঢেউ ও স্রোতের কবলে পড়ে তিনি নিখোঁজ হন এবং পরবর্তীতে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে মাছ ধরতে গিয়ে স্রোতের টানে তলিয়ে যাওয়ার পর পাঁচ বছর বয়সী শিশু শরিফ হোসেনের লাশ সন্ধ্যায় উদ্ধার করা হয়।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইসহ দুই সহোদর পুকুরে ডুবে মৃত্যুবরণ করেছেন।
গত মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় কাওসার আলীর শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি পদ্মায় ডুবে যায়। চর থেকে ঝাউগাছ কেটে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।
উত্তাল পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন রাজশাহীর শ্যামপুর বালুঘাট এলাকায় কাওসার আলী ও তাঁর ছেলে জিয়ারুল ইসলাম।