ফ্লোরিডায় বিধ্বস্ত উড়োজাহাজের সহপাইলটের বয়স ছিল ২০ বছর
যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন থেকে বাহামা যাওয়ার পথে গত রোববার দক্ষিণ ফ্লোরিডায় একটি ছোট লিয়ারজেট উড়োজাহাজ মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। এই উড়োজাহাজের সহপাইলট ছিলেন নাতালিয়া গাদেলহা ফিলগেইরাস।