হারিকেন ও টর্চ জ্বালিয়ে নেত্রকোনায় যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল
নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি সড়কে ওই মিছিল করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে পুলিশ বলছে, তারা এমন কোনো ঘটনার তথ্য পায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি সড়কে ওই মিছিল করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে পুলিশ বলছে, তারা এমন কোনো ঘটনার তথ্য পায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে আজ বুধবার ৯টা পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে জেলায়।
৪ নদীর পানি বিপৎসীমার ওপরে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় টানা তিন দিনের ভারী বৃষ্টিতে উব্দাখালী, ভুগাই, মহাদেওসহ বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে কয়েকটি হাওর ও বিলে পানি ঢুকতে শুরু করেছে।
এক সপ্তাহ ধরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিতে নেত্রকোনার ধনু, কংস, সোমেশ্বরী, ভুগাই, উব্দাখালি, মগরাসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে।
সবচেয়ে বেশি তিনজনের মৃত্যু হয়েছে নেত্রকোনার খালিয়াজুড়িতে। এ ছাড়া দুজনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জে; একজন করে মৃত্যু হয়েছে হবিগঞ্জ ও নোয়াখালীতে।
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফাকে অবরুদ্ধ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির ও ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, গারো, হাজং, হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিষ্টান—কোনো ভেদাভেদ করা হবে না।’
গ্রেপ্তার হওয়া ৯ জনের মধ্যে মামলার এজাহারে উল্লেখিত ২০ নম্বর আসামি মো. খায়রুল ইসলাম রয়েছেন, অন্যরা সন্দেহভাজন।
নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা
শুক্রবার সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলার আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নেত্রকোনার হাওরে বোরো ধানে কৃষকের স্বস্তি। তবে জ্বালানি তেলের সংকট, শ্রমিকের অভাব ও অকাল বন্যার আশঙ্কায় দুশ্চিন্তায় কৃষক। কম দামে বিক্রির চাপও রয়েছে।
এর মধ্যে সুনামগঞ্জে পাঁচজন, কিশোরগঞ্জে একজন, রংপুরে দুইজন, নেত্রকোনার একজন, ময়মনসিংহে দুজন ও হবিগঞ্জে একজন মারা গেছেন।
নেত্রকোনার পূর্বধলা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন আদালত।
নেত্রকোনার আটপাড়া উপজেলায় ১৩ বছর আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্র মুন্না মিয়া (১৫) হত্যার ঘটনায় তার চার বন্ধুকে বিভিন্ন মেয়াদে আটকাদেশ দিয়েছেন আদালত।
নেত্রকোনায় বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের তীব্র সংকট চলছে। ফলে অধিক মুনাফার আশায় দুই ব্যবসায়ী তাঁদের গুদামে ৩ হাজার ১০০ লিটার ডিজেল মজুত করেছিলেন।
নেত্রকোনার মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের এক নার্সের হাত–পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে।
নেত্রকোনার হাওরসহ নিম্নাঞ্চলে বোরো ধান কাটা শুরু হয়েছে। এক সপ্তাহ ধরে কিছু কিছু এলাকায় আগাম কাটা শুরু হলেও গত রোববার পুরোদমে ধান কাটা শুরু হয়।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার একটি হাওরের ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে বরান্তর এলাকার ধলি হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়।
চৈত্রসংক্রান্তি উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আঙ্গারোয়া গ্রামে তৃতীয়বার খনার মেলা শুরু হয়েছে। ‘মঙ্গলঘর পরিসর’ সংগঠনের আয়োজনে গ্রামীণ সংস্কৃতি, কৃষি ও খনার বচন নিয়ে বিভিন্ন অনুষ্ঠান চলছে। স্থানীয় কৃষক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নিচ্ছেন এই ২৪ ঘণ্টার মেলায়।
নেত্রকোনায় জ্বালানি সংকটের সুযোগ নিয়ে এক ব্যবসায়ীর গুদাম থেকে ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। ব্যবসায়ী রহমতউল্লাহকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ ডিজেল সরকারি দরে বিক্রির জন্য ফিলিং স্টেশনে পাঠানো হবে।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পর ডেপুটি স্পিকার কায়সার কামাল এক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগীর ভিড় দেখে অবাক হন এবং বলেন, ‘কী যে জাদু করেছেন আপনারা’। রোগীরা সরকারি হাসপাতালে পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ তুললেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সেবা উন্নত করার নির্দেশ দেন এবং রোগীদের সরাসরি যোগাযোগের আহ্বান জানান।
নেত্রকোনার দুর্গাপুরে ৯০ বছরের আবদুল মজিদকে সরকারি তালিকায় ‘মৃত’ দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ হয়েছে। দেড় বছর ধরে ভাতাবঞ্চিত এই বৃদ্ধের সমস্যা এখনো সমাধান হয়নি। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার।
নেত্রকোনার কলমাকান্দায় ডেপুটি স্পিকার কায়সার কামালকে অভ্যর্থনায় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখায় তিনি ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নির্দেশ দেন। বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার উপর জোর দিয়ে স্পিকার বলেন, লেখাপড়াই সাফল্যের চাবিকাঠি। ইউএনও জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।