নীলফামারীতে সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে ১০ বছরের শিশু লুনা এবং বিজয় রায়ের মৃত্যু হয়েছে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে ১০ বছরের শিশু লুনা এবং বিজয় রায়ের মৃত্যু হয়েছে।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব ও নাশকতা হওয়ার আশঙ্কা রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
নীলফামারীর ডিমলায় নিজস্ব অর্থায়নে নির্মিত একটি কাঠের ব্রিজ পরিদর্শনের সময় সেটি ভেঙে পড়ে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হলেও অক্ষত রয়েছেন সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
নীলফামারী জেলার ডোমার উপজেলার কঞ্চনা বিলের রহস্যময় মাটি, যা পানিতে ভাসে এবং আগুনে জ্বলে, বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে। জলাভূমি সংকুচিত হওয়া এবং নির্বিচারে মাটি উত্তোলনের ফলে বিলটি তার বৈশিষ্ট্য হারাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
লোডশেডিংয়ের কারণে গ্রাহকদের ক্ষোভের মুখে নিরাপত্তা চেয়ে ডোমার থানায় আবেদন জানিয়েছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি।
নীলফামারীর সৈয়দপুরে বাহন পরিবহনের বাসের চাপায় আব্দুল লতিফ নামে এক কৃষক নিহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নীলফামারীর সৈয়দপুরে এক বউভাতের অনুষ্ঠানে খাবার খাওয়ার পর ফুড পয়জনিংয়ের আশঙ্কায় সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নীলফামারীর ডিমলায় কোটি টাকা ব্যয়ে কেনা তিনটি আধুনিক উদ্ধারকারী বোট রক্ষণাবেক্ষণের অভাবে অচল হয়ে পড়েছে, যার একটি তিস্তার পানিতে তলিয়ে যাচ্ছে।
নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীর ডানতীরের প্রধান বাঁধে ভাঙন দেখা দেওয়ায় ভেন্ডাবাড়ী এলাকার জনবসতি ঝুঁকিতে পড়েছে; জরুরি ভিত্তিতে মেরামত কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে স্মৃতি আক্তার নামে ২০ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নীলফামারীর সৈয়দপুরের এক এইচএসসি পরীক্ষার্থী সকালে হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পরীক্ষায় অংশ নিয়েছেন
গ্যাস-বিদ্যুৎ সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নীলফামারীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান।
নীলফামারীর ডোমার উপজেলায় স্লুইসগেট ধসের পর ভয়াবহ নদীভাঙনে হালিমা বেগমের পুরো বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে স্থানীয়দের চলাচলের রাস্তা বিচ্ছিন্ন হওয়া এবং কৃষিজমিতে সেচসংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের সংবর্ধনায় ক্রেস্টের বদলে ত্রাণের প্যাকেট দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
ভারী বৃষ্টিতে নীলফামারীর তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হওয়ায় ডিমলা ও জলঢাকা উপজেলার ১৫টি চর ও গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
মায়ের জানাজায় অংশ নিতে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ।
নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী গ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশে গলাকাটা ও গুরুতর জখম অবস্থায় হৃদয় ইসলাম নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে। তাকে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
‘একদিন কাজ করতে না পারলেই সংসারে চুলা জ্বলে না। আজ সাইকেল কাঁধে নিয়ে কোমরসমান পানি পার হয়ে কাজে যাচ্ছি। আর কতদিন এভাবে চলব জানি না’—কথাগুলো বলছিলেন নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের পূব হলহলিয়া গ্রামের দিনমজুর জসিম উদ্দিন।
নীলফামারীর ডোমার উপজেলায় স্লুইসগেট ধসে হালিমা বেগমের বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে তলিয়ে গেছে। এই ঘটনায় পুব হলহলিয়া গ্রামের প্রায় ২০০ থেকে ৩০০টি পরিবার ভিটেমাটি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছে।
২০১৩ সালের কৃষক সিদ্দিক আলী হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলামকে নীলফামারী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নীলফামারী পরিদর্শনে গিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, চলতি বছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনার দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।
নীলফামারীর ডোমার উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
নীলফামারীর সৈয়দপুরে বিসিক শিল্প নগরীর একটি সিলগালা গুদাম থেকে জব্দকৃত প্রায় দুই কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক উধাও হয়ে গেছে। বুধবার আদালতের নির্দেশে ধ্বংস করতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি লক্ষ্য করেন।