নেত্রকোনায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত চারজন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত চারজন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকায় স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকাকে কুপিয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত বলে ছুরি উদ্ধারের দাবি করেছে পুলিশ। বাবুল মিয়ার (৩৫) দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের পাশের খালি প্লট থেকে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেটি উদ্ধার করা হয়।
বরিশালে বাকেরগঞ্জে ৩ আগস্টের বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগমের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ৯ দিন পর বুধবার ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঋণ করে সৌদি আরবে পাঠানো স্বজনদের হারিয়ে এখন নওগাঁর ১৩ পরিবারের সদস্যরা শোকের পাশাপাশি ঋণ শোধ ও সংসার চালানোর দুশ্চিন্তায়।
কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের পর উদ্ধার অভিযান চলছে। নিহতের সংখ্যা বেড়ে ২২৪, আহতদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি।
নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের মৃত্যুর পর মাইদুল ইসলামও (২৮) মারা গেছেন।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচো এলাকায় বালুবাহী ডাম্প ট্রাক ও আল-আরাফা বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের মৃত্যু এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সৌদি আরবে সোফা কারখানায় আগুনে নিহত নলডাঙ্গার তিন প্রবাসীর পরিবারে চলছে শোক, এক মাসের মেয়েকে রেখে মারা গেলেন শামীম হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদের বাংলাদেশ দূতাবাসকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১, উদ্ধারকাজ চলছে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাগুরুলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণ তারা মিয়ার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত নিহত হওয়ার প্রতিবাদে এবং তাঁর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে আজ সোমবার সন্ধ্যায় আবারও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকার একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়। তাঁদের মধ্যে ১২ জন আত্রাই উপজেলার এবং একজন নওগাঁ সদর উপজেলার বাসিন্দা।
সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে মারা যাওয়া রাজশাহীর শ্যামল উদ্দিন এক সপ্তাহের মধ্যে দেশে ফেরার কথা ছিল, এখন ফিরছেন লাশ হয়ে।
জামালপুর সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় এক বিচারক নিহত হয়েছেন।।
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় সিভিল জজ একেএম ছামিউল হক নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন।
সৌদি আরবের রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁ, নাটোর ও রাজশাহীর ১৬ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের নির্বিচার হামলায় ২৭০ জনের বেশি ফিলিস্তিনি সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
রাজধানীর মগবাজারে উড়ালসেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল ও অটোরিকশায় থাকা দুজন নিহত হয়েছেন।
নিহত ইয়াসির আরাফাত বাংলা বিভাগের শিক্ষার্থী। রোববার বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন দপদপিয়া সেতুর ওপর যাত্রীবাহী বাসের সঙ্গে তিন চাকার যানের সংঘর্ষে তিনি আহত হন।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার ওপর আছড়ে পড়ে ট্রাকটি, এতে রিপন মিয়া ও আবুল খায়ের নামে দুজন নিহত হয়েছেন।
বগুড়ার ছিলিমপুর এলাকায় আজ সকালে সড়ক দুর্ঘটনায় রামদয়াল সরকার ও তাঁর বাবা তাপস কুমার সরকার (৪৩) নিহত হয়েছেন। রামদয়ালের ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা। কিন্তু পরীক্ষা দেওয়ার আগেই বাবা-ছেলের মরদেহ ফিরেছে বাড়িতে।
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড়ে বাসার সামনে খেলার সময় রিকশাভ্যানের চাপায় দুই বছর বয়সী শিশু জোনায়েদ হোসেন নিহত হয়েছে।