নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার ৩ শতাংশ, খালাস ৭০ শতাংশ
গবেষণায় নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার কম, খালাসের হার বেশি পাওয়া গেছে।
গবেষণায় নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার কম, খালাসের হার বেশি পাওয়া গেছে।
নরসিংদীর রায়পুরা উপজেলায় গণিত পরীক্ষায় কম নম্বর পাওয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে উপর্যুপরি বেত্রাঘাত করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।
আইন, বিধিমালা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানে শাস্তি বন্ধ হয়নি। শাস্তির শিকার শিশুরা ভয়, ট্রমা ও নিরাপত্তাহীনতায় বড় হচ্ছে।
হামলাকারী প্রথমে স্বামীকে লাঠি দিয়ে আঘাত করে পরিত্যক্ত দোকানের পাশে নিয়ে বেঁধে রাখেন। এরপর টাকা ছিনিয়ে নেওয়ার পর স্ত্রীকে স্টেশনসংলগ্ন জঙ্গলে ধর্ষণ করেন।
চাঁপাইনবাবগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার সালামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহকর্মী নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক এমডি শফিকুর রহমানের জামিন মঞ্জুর হয়েছে। তবে স্ত্রী ও দুই গৃহকর্মী এখনো কারাগারে।
ফ্ল্যাট কিনতে টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগে করা মামলায় চট্টগ্রামে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে (সাময়িক বরখাস্ত) এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম নাজিম উদ্দিন। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোশতাক আহমেদ এ রায় দেন।
আজ আমরা এমন এক সময় পার করছি, যখন নির্মমতা আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। একজন ৩৫ বা ৪০ বছর বয়সী শিক্ষক, যাঁর শিশুদের জ্ঞানের আলো দেওয়ার কথা, তিনি সাত-আট বছরের ছাত্রদের বেদম মার মারছেন। এমনভাবে মারছেন যেন শিশুর শরীর তাঁর ব্যক্তিগত সম্পত্তি।
রংপুরের ক্যাস্পিয়া হোটেলে চুরির অভিযোগে রিফাতুর রহমানকে (৩১) হাত-পা বেঁধে নির্যাতন করা হয় এবং চুল কেটে দেওয়া হয়। আজ সোমবার প্রায় আট ঘণ্টা পর পুলিশ তাকে উদ্ধার করে। পুলিশ বলেছে, এমন নির্যাতন অনুচিত এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
টিএসসি এলাকায় নারী লাঞ্ছনা ঘটনায় জড়িত ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষারের বিজয় একাত্তর হলের সিট বাতিল হয়েছে। ছয় মাসের বহিষ্কারের পর হল প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। অন্য দুজন বহিষ্কৃত ছাত্র রাকিব আহমেদ ও শাহরিয়ার তানজিল।
বনানীতে গৃহকর্মী শিউলি বেগম ‘আমাকে বাঁচান’ চিরকুট ফেলায় ক্ষুব্ধ জনতা বাড়িতে হামলা চালায়। পুলিশ তাকে উদ্ধার করে গৃহকর্ত্রী সামেনা আলমকে আটক করে। বিদেশি দম্পতিকেও হেনস্তার চেষ্টা হয়েছে।
ইতালির প্রলোভন দেখিয়ে ৫০ লাখ টাকা নিয়ে লিবিয়ার বন্দিশালায় নির্যাতন করে মাদারীপুরের জহিরুল আকনকে হত্যা করেছে দালাল চক্র। স্থানীয় দালাল জাকির মাতুব্বর নিজেই মৃত্যুর খবর জানিয়ে সমঝোতা প্রস্তাব দিয়েছে। স্বজনরা দালালদের শাস্তি ও মৃতদেহ ফেরতের দাবি জানিয়েছে।
যুক্তরাজ্যপ্রবাসী মশিউর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে শেখ হাসিনা, শেখ মামুন খালেদ, বেনজীর আহমেদসহ অনেকের বিরুদ্ধে গুম-নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁকে গুম করে ছয় মাস নির্যাতন করা হয় বলে দাবি করেছেন তিনি। এই ঘটনায় তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছেন।
নরসিংদীতে এক মাদ্রাসায় গোসল না করায় সাত বছরের শিক্ষার্থী মুজাহিদুলকে শিক্ষক নাজমুস সাকিব নির্মমভাবে পেটে আহত করেন। শিশুটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত শিক্ষককে পুলিশ আটক করেছে।
বগুড়া শহরের বড় ফতেহ আলী বাজার থেকে ২৮ মার্চ তুলে নেওয়া ব্যবসায়ী নেতা আলাল শেখকে নির্যাতনের পর ছয় দিন চিকিৎসায় থাকাকালীন আজ ঢাকায় মারা যান। যুবদল নেতা শফিকুল ইসলামসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
কুমিল্লার মনশাসন গ্রামে চুরির অভিযোগে দুই যুবককে রশি বেঁধে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তারা মসজিদের ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়েন। পুলিশ ও স্থানীয়রা বলছেন, তারা পেশাদার চোর এবং ঘটনায় এখনো অভিযোগ করেননি।
শিশুটির নাম ছামিয়া আক্তার (১২)। সে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন পোহনকুছা পশ্চিমপাড়া এলাকার সোহাগ মিয়ার মেয়ে।
নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, ‘শিশুদের সঙ্গে কী আচরণ করা হয়, তা দিয়েই একটা সমাজের আত্মা বোঝা যায়।’
খেলাধুলাকে কেন্দ্র করে গত শুক্রবার দুপুরে আসামিরা ওই কিশোরকে উপজেলার খন্দকারটোলা এলাকায় আটক করে মারধর করে।
কক্সবাজারের পেকুয়ায় দুই নারীকে থানায় ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরে থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুই নারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওটিতে দেখা গেছে, তরুণ-তরুণীকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তাঁদের দুজনের চার হাত একসঙ্গে বাঁধা। পায়ে শিকল দিয়ে তালা দেওয়া। অসহায় তরুণ–তরুণী নির্বিকার।
দিনাজপুরের হাকিমপুরে প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে স্বামীকে তালাক দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে দ্বিতীয় স্ত্রীর নাক কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।
ময়মনসিংহে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে (১০) বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। খবর পেয়ে গতকাল শনিবার রাতে অভিযুক্ত কাজল চক্রবর্তীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
জেফরি এপস্টিনকে নিয়ে তদন্তে সাক্ষ্য দেবেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।