সিরাজগঞ্জে যমুনার তাণ্ডব: বিলীন দুই শতাধিক বসতবাড়ি ও হাজার বিঘা
সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীর ভাঙনে দুই শতাধিক বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ২ হাজার বিঘা আবাদি জমি বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত জিওব্যাগ ডাম্পিংয়ের দাবি জানিয়েছেন।
সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীর ভাঙনে দুই শতাধিক বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ২ হাজার বিঘা আবাদি জমি বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত জিওব্যাগ ডাম্পিংয়ের দাবি জানিয়েছেন।
পদ্মা নদীর নির্মাণাধীন তীর রক্ষা বাঁধের তিনটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পদ্মার পানি ও স্রোত বাড়ায় গত সাত দিনে নদীতে বিলীন হয়েছে বাঁধটির অন্তত ২০০ মিটার অংশ।
সন্দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলের নতুন জেগে ওঠা বিস্তীর্ণ ভূমি স্থানীয়ভাবে সবুজচর নামে পরিচিত। এর পশ্চিমে রয়েছে আরও নতুন একটি চর, স্থানীয় মৎস্যজীবী ও রাখালদের দেওয়া নাম ‘ডোবাচর’। উত্তর-দক্ষিণে প্রায় ১৩ কিলোমিটার ও পূর্ব-পশ্চিমে প্রায় চার কিলোমিটার বিস্তৃত এই চর জোয়ারে ডুবে গেলেও ভাটায় জেগে ওঠে।
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, খরা, জলাবদ্ধতা ও লবণাক্ততার মতো ঝুঁকি বাড়ার কথা বলেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকারের উদ্যোগের কথা জানান।
নির্মাণের ৯ বছরের মাথায় সেই সড়কের দেড় কিলোমিটার অংশের প্রায় ৯০ শতাংশই নদীগর্ভে চলে গেছে।
বিষখালী ও গজালিয়া নদীর ভাঙনে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে দ্বীপে পরিণত হয়েছে ঝালকাঠির নলছিটি উপজেলার ইসলামাবাদ গ্রাম। বর্তমানে মাত্র ৪৫টি পরিবার সেখানে বসবাস করছে, যাদের জীবন এখন চরম অনিশ্চয়তা ও ভাঙনের আতঙ্কে কাটছে।
ফটিকছড়ির হালদা, ধুরুং ও সর্তা নদীর ২৩টি পয়েন্টে ভাঙনের ফলে হাজারো বসতবাড়ি ও কৃষিজমি ঝুঁকিতে পড়েছে। স্থায়ী বাঁধের দাবিতে স্থানীয়দের আকুতির মুখে জরুরি সংস্কারের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
গত ১৫ বছরে অন্তত ১১০টি পরিবার ভিটেমাটি হারিয়েছে। বর্তমানে মাত্র ২০টি পরিবারের বসতঘর টিকে আছে।
চলতি মৌসুমে তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে জমিজমা ও বসতভিটা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নদীতীরবর্তী মানুষ। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে জিওব্যাগ ফেলার দাবিতে রংপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন তিস্তাপাড়ের শতাধিক বাসিন্দা। রোববার (২৬ জুলাই) দুপুরে রংপুর নগরীর আল
টাঙ্গাইলে যমুনা নদীর তীব্র ভাঙনে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও বসতভিটা। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে শত শত পরিবার। এমন পরিস্থিতিতে ভাঙনরোধে কাজ করতে গিয়ে ভাঙনস্থলের পাশেই চর এলাকার কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে সেই বালু দিয়েই জিওব্যাগ ফে
শুধু জুলাইয়ের ১ থেকে ১৬ তারিখের মধেই কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পশ্চিম চর বিদ্যানন্দ এলাকায় তিস্তার ভয়াল গ্রাসে বিলীন হয়েছে অন্তত ২৫টি বসতবাড়ি। অন্যদিকে সদরের যাত্রাপুরে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের ভাঙনে দুই মাসে ২৪০টি পরিবার ভিটেমাটি হারিয়েছে।
সুলতানা বেগমের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে। গত ছয় দিনের ভাঙনে তাঁর মতো ওই গ্রামের আটটি বাড়ি নদীতে বিলীন হয়েছে। শতাধিক বাড়ি এখন ভাঙনের ঝুঁকিতে।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার সড়কটারী এলাকায় ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের ৩০ মিটার অংশ ধসে পড়ার পর স্থানীয়দের প্রচেষ্টায় সাময়িকভাবে ভাঙন ঠেকানো হয়েছে, তবে স্থায়ী সমাধানের দাবিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
‘আমার স্বামীর কবরটাও নদীতে চলে গেছে। এখন মানুষ মরলেও কোথায় কবর দেব, সেই চিন্তায় থাকতে হয়।’ কথাগুলো বলতে বলতেই চোখ মুছছিলেন ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের ৭০ বছর বয়সী মাকসুদা বেগম।
ধুনট উপজেলার বানিয়াজান থেকে শহড়াবাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশে ভাঙন–আতঙ্ক দেখা দিয়েছে। এতে বাঁধে বসতি গড়ে বসবাস করা পরিবারগুলো শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে।
কুড়িগ্রামের চিলমারী ইউনিয়নের চর কড়াইবরিশাল, বিশারপাড়া আশ্রয়ণ প্রকল্প ও চর শাখাহাতি এলাকায় অন্তত ৭০টি পরিবার বসতভিটা হারিয়েছে। ভাঙনের ঝুঁকিতে আছে আরও প্রায় ৩০০টি পরিবার।
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙনে গত এক সপ্তাহে অন্তত ৭০টি পরিবার বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।
ভোলা সদর উপজেলার রাজাপুরে ইলিশা নদীর তীরে গাছপালায় ঘেরা একটি বিচ্ছিন্ন বাড়ি। গাছপালার আড়াল পেরিয়ে ভেতরে গেলেই দেখা যায়, পলিথিনে মোড়া ছোট্ট একটি কুঁড়েঘর।
মেঘনা নদীর ভাঙনের কবল থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলাকে রক্ষার দাবিতে সড়ক অবরোধ ও পাউবো কার্যালয় ঘেরাও করেছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। তিন দিনে সাবেক ১ নম্বর ফেরিঘাটের প্রায় ৫০ মিটার অংশ নদীতে বিলীন হয়েছে।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গড়াই নদের ভাঙনে নারুয়া ও জঙ্গল ইউনিয়নের প্রায় তিন কিলোমিটার এলাকা ঝুঁকিতে পড়েছে। ভাঙনে নারুয়া-কোনাগ্রাম সড়কের বিভিন্ন অংশ সংকুচিত হয়ে পড়েছে।
সম্প্রতি মুক্তকণ্ঠ আয়োজিত ‘জলবায়ুজনিত প্রভাবের অ-অর্থনৈতিক ক্ষতি’–বিষয়ক একটি গোলটেবিল আলোচনায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আবদুল বারেক
জামালপুরের পাঁচটি উপজেলায় নদীভাঙন ও বন্যার তীব্রতা বহুগুণ বৃদ্ধি পাওয়ায় প্রতিবছর হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে পড়ছেন।
হাতিয়ায় মেঘনার ভাঙনে ভিটেমাটি হারিয়ে তাসলিমার পরিবার এখন নিঃস্ব।