বরিশালে ১০ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক
শ্রমিকদের অবরোধ ও ধর্মঘটের ১০ ঘণ্টা পর স্বাভাবিক হলো বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল।
২৫ আগস্ট, ২০২৬ এ ৬:২৩ অপরাহ্ণ
শ্রমিকদের অবরোধ ও ধর্মঘটের ১০ ঘণ্টা পর স্বাভাবিক হলো বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল।
বরিশালে বাসচালক মারধরের প্রতিবাদে এবং মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বাস ধর্মঘট ও মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের বিরোধে বরিশালের নথুল্লাবাদ টার্মিনাল থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা।