চাকরি করে মা-বাবার পাশে দাঁড়াতে চান মেরিনা
খর্বাকৃতির (বামন) নারী মেরিনা আক্তারের উচ্চতা ৩৯ ইঞ্চি। দিনমজুর বাবা সৈয়দ আলী ও গৃহিণী মা নুরনাহার বেগমের চার সন্তানের মধ্যে একমাত্র খর্বাকৃতির মেরিনার অবস্থান তৃতীয়।
খর্বাকৃতির (বামন) নারী মেরিনা আক্তারের উচ্চতা ৩৯ ইঞ্চি। দিনমজুর বাবা সৈয়দ আলী ও গৃহিণী মা নুরনাহার বেগমের চার সন্তানের মধ্যে একমাত্র খর্বাকৃতির মেরিনার অবস্থান তৃতীয়।
দিনাজপুরের বিরল উপজেলায় সীমান্ত সুরক্ষায় বিজিবির পক্ষ থেকে নতুন একটি বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দির হাসানপুরে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ৭ জন নিহত ও ৬ জন গুরুতর আহত হন।
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক দুর্ঘটনায় সাত শ্রমিক নিহত, তাঁদের মধ্যে একই গ্রামের চারজন। শোকে স্তব্ধ দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগর গ্রাম।
বুধবার দুপুরে দিনাজপুরের বিরামপুরের মেসার্স সরকার ফিলিং স্টেশনে তৃষ্ণার্ত মোটরসাইকেল চালকদের বিনামূল্যে ঠান্ডা পানি পান করাচ্ছেন কাজল হোসেন। তেল সংকটে দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত চালকদের এ উদ্যোগে স্থানীয়রা সাধুবাদ জানাচ্ছেন। উপজেলা সমাজসেবা দপ্তরও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাধ্যমে পানির ব্যবস্থা নেবে।
দিনাজপুরের বীরগঞ্জে একটি অনিবন্ধিত ক্লিনিকে অস্ত্রোপচারের সময় সমেজা খাতুন (২৮)-এর মৃত্যু হয়েছে। স্বজন ও স্থানীয়রা ক্লিনিক ভাঙচুর করে, প্রশাসন সিলগালা করেছে। চিকিৎসক ও মালিক পলাতক অবস্থায়।
দিনাজপুরের হাকিমপুরে সাপ্তাহিক ছুটির দিনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এক খামারি নারীকে অফিসে ডেকে ধর্ষণ করেন বলে অভিযোগ। ২৬ বছর বয়সী নারীর মামলার পর রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা চলছে।
দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিন সকালে প্রাণিসম্পদ কর্মকর্তা গল্পের অজুহাতে অফিসে ডেকে এক নারীকে ধর্ষণ করেন। মামলার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা চলছে।
দিনাজপুর আইনজীবী সমিতির দুই কর্মচারী সিল-স্বাক্ষর জাল করে ওকালতনামা বিক্রি করতেন। গতকাল জরুরি সভায় একজনকে স্থায়ী চাকরিচ্যুত এবং অন্যজনকে সাময়িক বরখাস্ত করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক ফেসবুকে আত্মহত্যার ঘোষণা দিয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছেন। গতকাল হাকিমপুরে বাবার বাড়িতে এ ঘটনা ঘটে এবং তাঁকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন।
দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল বালুবোঝাই ট্রাকে ধাক্কা খেয়ে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সহকারী আপন চন্দ্র দাস নিহত হয়েছেন। চালক বিকাশ চন্দ্র দাস আহত। রোববার রাত আড়াইটায় ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তেল পাচারের অভিযোগে তিন শ্রমিকের কারাদণ্ডের প্রতিবাদে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ১০ ঘণ্টার কর্মবিরতি প্রত্যাহার করেছে। প্রশাসনের আশ্বাসে জ্বালানি তেল সরবরাহ পুনরায় শুরু হয়েছে রংপুরের আটটি জেলায়।
দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশে দাঁড়ানো বালুবোঝাই ট্রাকে ঢাকাগামী বাসের ধাক্কায় বাসচালকের সহকারীসহ দুজন নিহত হয়েছেন। ঘটনায় ছয়জন আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বাস ও ট্রাক জব্দ করেছে।
২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস ডুবে নাসিমা বেগমের মৃত্যু হয়। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে তাঁর নিজ পার্বতীপুরের আটরাই গ্রামে দাফন করা হয়েছে।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সজাগ থাকার আহ্বান জানিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬ ’। আজ শনিবার সকালে দিনাজপুর জিলা স্কুলে এর আয়োজন করা হয়।
জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতার মধ্যে দেশের কয়েকটি জেলায় অবৈধভাবে তেল মজুতের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অপরাধীদের জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দিয়েছেন।
দিনাজপুরের কাহারোল উপজেলায় ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে গিয়ে অসুস্থ হয়ে এনায়েতুল করিম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এখন সকাল-বিকেল হাঁটতে হয়। কাজের কারণে সকালে না পারলে সন্ধ্যায় পুষিয়ে দিতে হয়।
নিহত মোস্তফা কামাল কাহারোল উপজেলার দশমাইল গড়নুরপুর এলাকার সাইরুদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ট্রাকচালক ও শ্রমিক সংগঠনের সদস্য।
সোমবার সকাল সাড়ে ছয়টায় দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব চণ্ডীপুর গ্রামে রেললাইনে এ ঘটনা ঘটে।
‘ভোরবেলায় পানি একটু পাওয়া যায়। তা–ও বারবার চাপ দিয়ে এক বালতি তুলতে হয়। কোমরকানি লাগে, ব্যথা হয়।’
দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ মাঠের আয়তন ২২ একর। ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে ছোট পরিসরে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।
দিনাজপুরে ঈদুল ফিতরের নামাজের জন্য ঈদগাহ গোর-এ-শহীদ বড় মাঠ প্রস্তুত করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ঈদ আয়োজনে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা।
দিনাজপুরের বিরামপুরে দীর্ঘদিন রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা অসুস্থ খলিলুর রহমানকে ইজিবাইক উপহার দিয়েছে শ্রমিককল্যাণ ফেডারেশন। এতে আপ্লুত হন খলিলুর।