গোলকিপারদের দাম কেন এত কম
দলবদলের বাজারে একজন গোলকিপারের কেমন দাম ওঠে? পরিস্থিতি দেখলে বোঝা যায় ফুটবল–বিশ্ব এখনো গোলকিপারদের শুধু একজন প্রহরীই ভাবে, নায়ক নয়।
৪ আগস্ট, ২০২৬ এ ৭:৪৫ পূর্বাহ্ণ
দলবদলের বাজারে একজন গোলকিপারের কেমন দাম ওঠে? পরিস্থিতি দেখলে বোঝা যায় ফুটবল–বিশ্ব এখনো গোলকিপারদের শুধু একজন প্রহরীই ভাবে, নায়ক নয়।
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে গোলকিপাররা হয়েছেন নায়ক। সান্তিয়াগো বার্নাব্যুতে ৯ সেভ করে ৪০ বছরের নয়্যার চোখ ধাঁধিয়েছেন, লিসবনে রায়া ‘বিশ্বের সেরা’ হয়ে উঠেছেন। দুজনের দুর্দান্ত পারফরম্যান্সেই দলগুলো জয় পেয়েছে।