রংপুরের দুটি বিদ্যালয় থেকে কেউ পাস করেনি
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা বিদ্যালয় দুটির শিক্ষক উপস্থিতি ও শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা বিদ্যালয় দুটির শিক্ষক উপস্থিতি ও শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বেরোবিতে সাত শিক্ষকের নাম উঠে এসেছে; সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।
পরীক্ষায় ভালো নম্বর ও বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় রংপুরের পীরগাছার বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর নাম আবদুল কাদের।
বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা সঠিক নয় এবং যারা এমন কথা বলেন তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রায় এক যুগ আগে দুই একর জমিতে শুরু করা খালেকুজ্জামানের আম চাষ এখন ১০ একরে বিস্তৃত। তাঁর খামারে কাজ করেন আরও ১২ জন।
রংপুরের তারাগঞ্জে আট লাখ টাকা যৌতুক দাবি করে বিয়েতে না আসার অভিযোগ উঠেছে বরের বিরুদ্ধে। এ ঘটনায় কনের বাবা জেলা প্রশাসক ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর-কাচদহ সেতু সড়কের টিওরমারী ব্রিজ-সংলগ্ন এলাকায় চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে চালকের মৃত্যু হয়েছে।
স্থানীয় লোকজনের ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহটি সেচ ক্যানেলের ধারে ফেলে রাখা হয়ে থাকতে পারে।
রংপুরের তারাগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মুজাহিদ ইসলাম (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রংপুরের তারাগঞ্জ উপজেলার পাটখেত থেকে উদ্ধার ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
খেলতে বের হয়ে আর ঘরে ফেরা হলো না দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর (৯)। নিখোঁজের এক দিন পর বাড়ির অদূরে একটি পাটখেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কাজলীর বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে। গরুর খামার থেকে এখন তিনি মাসে ৩০ হাজার টাকা আয় করছেন।
ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর অংশে যাত্রীবাহী একটি বাসের সামনের চাকা বিকট শব্দে ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি সড়কের পাশে থাকা একটি খাম্বায় সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।
তারাগঞ্জের যুবক আশিকুর রহমানের গড়া ‘গ্রামীণ সাহায্য সংস্থা’র মাধ্যমে চিকিৎসা, জীবিকা ও শিক্ষাসহায়তা পাচ্ছেন অনেক মানুষ।
ছেলে দুটি দরিদ্র পরিবারের। তারা অভাবের কারণে ঢাকায় কাজ করত। ঈদে গ্রামে এসে তাদের এমন মৃত্যু কাম্য নয়।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কাশিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রংপুরের পীরগাছা উপজেলার চরকান্দিনা, হরিচরণ, সাতঘড়ি, ডারারপাড় গ্রাম ঘুরে দেখা গেল এমন দৃশ্য। পরিবারের ছোট–বড় সবাই মিলে তৈরি করছেন বাহারি সব টুপি।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পানিনিষ্কাশনের নালার মুখে বাঁধ দেওয়ায় জলাবদ্ধতায় শত একর বোরো ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এর প্রতিবাদে আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার তারাগঞ্জ চৌপথী এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
প্রেম করে বিয়ের পর তারাগঞ্জে বাবার বাড়িতে এসে ১৫ দিন ধরে শিকলবন্দী ছিল কিশোরী। পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়েছে।
জ্বালানিসংকটে রংপুরের তারাগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে তেল বিতরণ শুরু হয়েছে। ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ যাচাই করে এই ব্যবস্থায় ভিড় কমেছে এবং শৃঙ্খলা ফিরে এসেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে একবারে ৫০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না।
পিটুনিতে হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে দীর্ঘদিন ধরে আসামি মাজেদুল পলাতক ছিলেন।
রংপুরের তারাগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাক ও ইউরিয়া সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।
হাসানের জন্য চকচকে আধা পাকা টিনের বেড়া দিয়ে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। নতুন টি-শার্ট, লুঙ্গি পরে বাড়ির উঠানে হাঁটাচলা করছেন তিনি।
রংপুরের তারাগঞ্জের গৃহবধূ বুলবুলি বেগম হাঁস পালন করে গড়ে তুলেছেন সফল খামার। প্রায় তিন হাজার হাঁস থেকে ডিম ও হাঁস বিক্রি করে মাসে প্রায় ৭৫ হাজার টাকা আয় করছেন তিনি।