মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর
গতকাল শুক্রবার রাতে মাদারীপুরের শান্তিনগর এলাকায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাড়িতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার রাতে মাদারীপুরের শান্তিনগর এলাকায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাড়িতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের মেকারপাড়া এলাকায় ‘বাঘ দেখা গেছে’—ফেসবুকে এমন কথা ছড়িয়ে পড়লে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইসমাইল হোসেনকে ৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সদস্য শামসুল হক বলেন, ‘দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ছেলের এমন করুণ মৃত্যু দেখতে হবে, সেটা কখনো কল্পনা করিনি। এই কষ্ট কাউকে বলে বোঝাতে পারব না, কলিজা ফেটে যাচ্ছে।’
“টিভির পর্দায় এত দিন অন্যদের এমন দুর্ঘটনার খবর দেখেছি। কখনো ভাবিনি, একদিন নিজের পরিবার নিয়েই এমন খবর দেখতে হবে।”
নিহত মোহাম্মদ তুহিন কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। সে গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
সাভারে রাতে মশার কয়েল ধরাতে গিয়ে ঘরে বিস্ফোরণে স্বামী–স্ত্রী দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সৌদি আরবে ওমরাহ করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তানিয়া তাহমিনা নামের এক বাংলাদেশি নারী ও তাঁর দুই সন্তান নিহত হয়েছেন; আহত হয়েছেন স্বামী ও বড় ছেলে।
এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফরিদপুরে বিএনপি নেতা ওবায়দুর রহমানকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
মানিকগঞ্জ সদর থানায় বৃহস্পতিবার বিকেলে অগ্নিকাণ্ডে ওসি মনির হোসেনের অফিস কক্ষের টিভি, এসি ও আসবাবপত্র পুড়ে গেছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নরসিংদীর বেলাব উপজেলায় নির্মাণাধীন একটি বাড়ির সুয়ারেজ ট্যাংকের বালু-পানিতে আটকে পড়া এক রাজমিস্ত্রিকে প্রায় ১২ ঘণ্টা পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শিক্ষানবিশ আইনজীবীর দিকে কাচের পেপার ওয়েট ছুড়ে মারার অভিযোগের একদিন পর গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে প্রত্যাহার করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
দেশে গত ১৩০ দিনে হামের কারণে ৯৫ শিশুর মৃত্যু, টিকাদানে ঘাটতির কারণে প্রাদুর্ভাব বেড়েছে।
‘কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়’—এই স্লোগান নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ার পথে হাঁটতে বের হয়েছেন ফাহিম মুনতাসির (২৫) নামের এক তরুণ।
এক নারী শিক্ষানবিশ আইনজীবীর দিকে পেপারওয়েট ছোড়ার ঘটনায় গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এর বিচারক মো. সুজন মিয়াকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুরের অটোরিকশাচালকের ছেলে মোহাম্মদ সাগর খান ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। চরম দারিদ্র্য ও প্রতিকূলতা জয় করে অর্জিত এই সাফল্যে আনন্দ থাকলেও, মায়ের মৃত্যুতে শোকাতুর এই মেধাবী শিক্ষার্থী।
গোপালগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এ বিচারকের ছোড়া কাচের পেপারওয়েটের আঘাতে আহত হয়েছেন শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানা। ঘটনার পর বিচারক সুজন মিয়ার আমলি ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জিজুন কিম মনে করেন, বাংলাদেশের পরিশ্রমী জনশক্তি, সহায়ক সরকারি নীতিমালা ও কোরিয়ার প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশ একটি আঞ্চলিক উৎপাদন কেন্দ্রে পরিণত হতে পারে।
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলমের জানাজায় 'জয় বাংলা' স্লোগান দেওয়ার পর আওয়ামী লীগ নেতাদের বাড়িতে পুলিশি অভিযান ও কর্মী আটকের ঘটনা ঘটেছে।
২০১১ সালে ছয় বছরের প্রবাসজীবন শেষে দেশে ফেরেন শামীম। এসেই কোয়েল পাখির খামার দেন।
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া প্রায় ১১ কেজি ও ৩ কেজি ওজনের দুটি ঢাঁই মাছ ধরা বিক্রি হয়েছে ৬৯ হাজার টাকায়।
মাদারীপুরের শিবচরে এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানের শিক্ষক মোস্তাক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে, যা পুলিশ সদস্যদের তৎপরতায় নেভানো হয়।
বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের (২০২৪–২৫ শিক্ষাবর্ষের) আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।