গান গেয়ে বাড়ি ফেরা হলো না বাউল পেহেলি ভৈরবীর
পেহেলি ভৈরবীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবের উত্তরপাড়ায়। উদীয়মান এই শিল্পীর মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে।
পেহেলি ভৈরবীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবের উত্তরপাড়ায়। উদীয়মান এই শিল্পীর মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্কুল চলাকালে বাইরে ঘোরাফেরা করায় ভুক্তভোগী ছাত্রীকেই টিসি দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ বলে দাবি করা হয়েছে।
শিক্ষাব্যবস্থা ও সাংস্কৃতিক চর্চার অবনতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, পতিত সরকার দেশের শিক্ষা–সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে গেছে।
ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় হাসপাতালের পরিবেশ ও সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কমিটির সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
নির্মাণের ৯ বছরের মাথায় সেই সড়কের দেড় কিলোমিটার অংশের প্রায় ৯০ শতাংশই নদীগর্ভে চলে গেছে।
নরসিংদীতে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে বিএনপি নেতা নজরুল ইসলামকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। হামলার পেছনে দলের আরেক নেতার অনুসারীদের হাত রয়েছে বলে দাবি করেছেন তিনি।
গত ৫ জুলাই ফরিদপুর শহরের টেপাখোলা মহল্লায় অবস্থিত সরকারি শিশু পরিবার (বালিকা)-এর এক কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাজানি হয়।
কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়াল খাঁ নদের তলদেশে থাকা তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের ছিদ্র মেরামত করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশে উঠে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় তাঁর অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা।
শরীয়তপুরের জাজিরায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জামায়াতের কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মীদের হামলার অভিযোগ। এসময় ভিডিও ধারণ করতে গিয়ে আহত হয়েছেন একজন সাংবাদিক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ ও ইনস্টিটিউট চালু হওয়ায় শিক্ষার্থী বাড়লেও শ্রেণিকক্ষ ও শিক্ষকসংকটের কারণে আইন ও বিচার বিভাগ, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং ব্যবসায় শিক্ষা অনুষদের কয়েকটি বিভাগে দীর্ঘদিন ধরে ভোগান্তি চলছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলে ফেসবুকে জুলাই আন্দোলন নিয়ে কটূক্তির অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলমের (বুলু) বাড়িতে পেট্রলবোমা হামলা হয়েছে। দুটি বোমার মধ্যে একটি বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হননি।
সরকারি তোলারাম কলেজে জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে আহত ১০ জন।
শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের অনুষ্ঠানে জুলাই যোদ্ধা জাকির হোসেনকে মারধরের পর অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। একই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান আল নাজিরও আঘাত পান বলে অভিযোগ উঠেছে। এনিয়ে ভিডিও ছড়িয়ে পড়েছে এবং ভুক্তভোগীরা বিচার চান—এমন দাবি জানালেও জেলা প্রশাসক বলছেন, অভিযোগ খতিয়ে দেখা হবে।
ফরিদপুরের সালথা উপজেলায় পৃথক দুটি গর্তে হাত ও পা দেওয়ার পর সাপের কামড়ে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। বল্লভদী ইউনিয়নের পিসনাইল ও সোনাতন্দী গ্রামে গতকাল মঙ্গলবার এই দুর্ঘটনাগুলো ঘটে।
গতকালকের সংঘর্ষের পর জুলাই গণ-অভ্যুত্থান দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। হামলার প্রতিবাদে আজ বিকেলে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় ছাত্রশক্তি।
মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ফার্নিচারের দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় দোকানের মালিক রবিউল মাতুব্বর আহত হয়েছেন।
মানিকগঞ্জ আদালত চত্বরে ফুটপাতে জুতা সেলাইয়ের ফাঁকে ছেলেকে পড়ান সাগর রবিদাস। অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও প্রিয়জিতের লেখাপড়ায় নিয়মিত সহযোগিতা করছেন তিনি।
মিল্ক ভিটার আদলে ‘মিল্ক মিটা’ মনোগ্রামে নকল আইসক্রিম তৈরি এবং রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে মানিকগঞ্জের দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় বিশ্ববিদ্যালয় সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের পরিচালনা পর্ষদ পরিবর্তন সংক্রান্ত নির্দেশনা স্থগিত করেছে, যার ফলে এমপি-পত্নী সাবিনা সিদ্দিকার সভাপতি পদে নিয়োগ বাতিল হলো।
মঙ্গলবার এক আদেশে আদালত হাতিটিকে তার মালিকের কাছে হস্তান্তরের জন্য নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক সিদ্ধান্ত নিচ্ছে পুলিশ।
ফরিদপুরে অনুমতিবিহীন ও অব্যবস্থাপনায় পরিচালনার অভিযোগে পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ।
জুলাই গণ–অভ্যুত্থান দিবস (৫ আগস্ট) কেন্দ্র করে গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, এপিবিএন ও আরআরএফসহ বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।