ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, সেবা ব্যাহত
নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট তীব্র। ৩৩টি পদের বিপরীতে মাত্র ১৭ জন চিকিৎসক কর্মরত থাকলেও চারজন প্রেষণে অন্যত্র থাকায় বাস্তবে সেবা দিচ্ছেন ১৩ জন। বিশেষজ্ঞ চিকিৎসক ও অন্যান্য জনবল সংকটের কারণে তিন লাখের বেশি মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৯ অপরাহ্ণ