প্রচ্ছদ/ট্রেন

ট্রেন

মোট 104 টি সংবাদ · পৃষ্ঠা 4 / 5

পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ, এক ঘণ্টা বন্ধ ট্রেন

পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ, এক ঘণ্টা বন্ধ ট্রেন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। আজ রোববার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।

৭ জুন, ২০২৬ এ ১২:১৭ অপরাহ্ণ
বগুড়া শহর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে রেললাইন

বগুড়া শহর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে রেললাইন

১৫ কিলোমিটার রেলপথ নির্মাণ, ভূমি অধিগ্রহণ, রেলপথ নির্মাণ, আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ, রানীরহাট জংশনে বাইপাস নির্মাণ এবং গাবতলী রেলস্টেশন অত্যাধুনিক করতে প্রকল্পে অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫০০ কোটি টাকা।

৩ জুন, ২০২৬ এ ১০:৩৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে ট্রাক্টরের সঙ্গে কালনী এক্সপ্রেসের সংঘর্ষ

শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে ট্রাক্টরের সঙ্গে কালনী এক্সপ্রেসের সংঘর্ষ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে সময়মতো গেট না ফেলায় ট্রাক্টরের সঙ্গে কালনী এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

১ জুন, ২০২৬ এ ২:৩৮ অপরাহ্ণ
কক্সবাজারের আইকনিক রেলস্টেশনে আড়াই বছরেও যাত্রীসেবা নিশ্চিত হয়নি

কক্সবাজারের আইকনিক রেলস্টেশনে আড়াই বছরেও যাত্রীসেবা নিশ্চিত হয়নি

পর্যটননগর কক্সবাজারের সমুদ্রসৈকত থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে চান্দের পাড়াতে নির্মিত হয়েছে ঝিনুক আকৃতির দৃষ্টিনন্দন ‘আইকনিক রেলস্টেশন’। ২০২৩ সালের ১১ নভেম্বর প্রায় ২৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেশনটি উদ্বোধন করা হয়। যাত্রীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে স্টেশনটিতে নির্মাণ করা হয় বিভিন্ন অবকাঠামো। তবে উদ্বোধনের আড়াই বছর পারও অধিকাংশ সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়নি স্টেশনটিতে।

৩১ মে, ২০২৬ এ ২:১১ অপরাহ্ণ
ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ময়মনসিংহের নগরের সানকিপাড়া এলাকায় গেলে হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে যান এক তরুণ। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

৩০ মে, ২০২৬ এ ৩:৩৮ অপরাহ্ণ
চার ঘণ্টা দেরিতে ছাড়বে বিজয় এক্সপ্রেস, স্টেশনে যাত্রীদের ভোগান্তি

চার ঘণ্টা দেরিতে ছাড়বে বিজয় এক্সপ্রেস, স্টেশনে যাত্রীদের ভোগান্তি

চট্টগ্রাম থেকে আখাউড়া যাওয়ার জন্য বিজয় এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছিলেন পারভিন আক্তার। ট্রেনটি আজ বুধবার সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা ছিল। তাই ভোরে ঘুম থেকে উঠেই ব্যাগ গোছান চল্লিশোর্ধ্ব এই নারী। সকাল সাতটায় হালিশহরের বউবাজার এলাকার বাসা থেকে সন্তানদের নিয়ে বের হন। আধা ঘণ্টার মধ্যে পৌঁছে যান চট্টগ্রাম রেলস্টেশনে। কিন্তু স্টেশনে এসে জানতে পারেন, ট্রেনটি নির্ধারিত সময়ে ছাড়ছে না। প্রায় চার ঘণ্টা দেরি হবে।

২৭ মে, ২০২৬ এ ১২:৩১ অপরাহ্ণ
এক ট্রেনের জন্য চার ঘণ্টা অপেক্ষা যাত্রীদের

এক ট্রেনের জন্য চার ঘণ্টা অপেক্ষা যাত্রীদের

ঈদযাত্রার শেষ দিনে দুটি ট্রেনের সময়সূচি এলোমেলো হয়ে গেল। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেসের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় আছেন।

২৭ মে, ২০২৬ এ ১১:২৫ পূর্বাহ্ণ
প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য কাল থেকে টিকিটে ২৫ শতাংশ ছাড়

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য কাল থেকে টিকিটে ২৫ শতাংশ ছাড়

মেট্রোরেল ও ট্রেনে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন; এনআইডি বা ‘সুবর্ণ’ পরিচয়পত্র আবশ্যক।

২৪ মে, ২০২৬ এ ৮:৫১ অপরাহ্ণ
নরসিংদীতে বজ্রপাতে ট্রেনের ছাদে থাকা একজনের মৃত্যু

নরসিংদীতে বজ্রপাতে ট্রেনের ছাদে থাকা একজনের মৃত্যু

নরসিংদীর পলাশে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ট্রেনটি ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

২৪ মে, ২০২৬ এ ৮:৩৭ অপরাহ্ণ
লক্ষ লক্ষ যাত্রীর ট্রেনে যাওয়ার ইচ্ছা, ম্যানেজমেন্টটা বড় চ্যালেঞ্জ

লক্ষ লক্ষ যাত্রীর ট্রেনে যাওয়ার ইচ্ছা, ম্যানেজমেন্টটা বড় চ্যালেঞ্জ

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদের ছুটিতে ট্রেনে বাড়ি ফেরার জন্য মানুষের প্রচুর চাহিদা থাকে। বিশেষ করে ঢাকার বাইরে যাঁরা যেতে চান, সেখানে ট্রেন জার্নিটা ঈদযাত্রায় যাত্রীদের কাছে একটা আলাদা প্রাধান্য পায়।

২৪ মে, ২০২৬ এ ২:৩৫ অপরাহ্ণ
রেল পূর্বাঞ্চল: ইঞ্জিনসংকটে ট্রেন ছাড়ছে দেরিতে, ঈদযাত্রা নিয়ে শঙ্কা

রেল পূর্বাঞ্চল: ইঞ্জিনসংকটে ট্রেন ছাড়ছে দেরিতে, ঈদযাত্রা নিয়ে শঙ্কা

ইঞ্জিনসংকটের কারণে ট্রেন দেরিতে ছাড়ার এটি একটিমাত্র উদাহরণ। এ রকম ঘটনা এখন প্রায় সময় ঘটছে। কখনো কখনো সময় মেনে ট্রেন ছাড়লেও মাঝপথে বিকল হয়ে পড়ছে ইঞ্জিন। এসব কারণে গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময় লাগছে যাত্রীদের।

২৩ মে, ২০২৬ এ ১১:৪৭ পূর্বাহ্ণ
ক্লাস ফাঁকি দিয়ে ট্রেনের ছাদে ৯ শিক্ষার্থী, আটক করে যা করল পুলিশ

ক্লাস ফাঁকি দিয়ে ট্রেনের ছাদে ৯ শিক্ষার্থী, আটক করে যা করল পুলিশ

পুলিশের পক্ষ থেকে বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে অবগত করা হয় এবং কয়েকজন অভিভাবককেও ফোনে জানানো হয়।

২০ মে, ২০২৬ এ ১০:৩৬ অপরাহ্ণ
স্টেশনে ট্রেন থামতেই বগিতে ঢুকে হামলা, ভুল করে কিশোরকে পিটুনি, পরে

স্টেশনে ট্রেন থামতেই বগিতে ঢুকে হামলা, ভুল করে কিশোরকে পিটুনি, পরে

পাবনার চাটমোহর স্টেশনে ট্রেন থামার পর বেঘোরে মার খেল এক কিশোর। হামলাকারীরা পরে বুঝতে পারে যে তাদের ভুল হয়েছে। যাঁকে টার্গেট করেছিল, তিনি ওই কিশোরের সঙ্গে আসন বদল করেছেন।

১৯ মে, ২০২৬ এ ৯:২৭ অপরাহ্ণ
টিকটক ভিডিওর নামে ট্রেনের নিচে কাটা পড়ে দুজনের মৃত্যু, পানি ডোবায় আরও

টিকটক ভিডিওর নামে ট্রেনের নিচে কাটা পড়ে দুজনের মৃত্যু, পানি ডোবায় আরও

গাজীপুরে বুধবার রাতে দুটি দুর্ঘটনায় চারজন নিহত। টঙ্গীতে তুরাগ নদীতে ডুবে দুই কিশোর মারা গেছেন। ধীরাশ্রম রেলস্টেশনের কাছে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।

১৪ মে, ২০২৬ এ ৯:৩০ পূর্বাহ্ণ
ঈদযাত্রায় ট্রেন টিকিটের জন্য প্রচণ্ড ধুম, এক ঘণ্টায় পশ্চিমাঞ্চলের

ঈদযাত্রায় ট্রেন টিকিটের জন্য প্রচণ্ড ধুম, এক ঘণ্টায় পশ্চিমাঞ্চলের

ঈদুল আজহার অগ্রিম ট্রেন টিকিট বিক্রিতে প্রচণ্ড উত্তেজনা। পশ্চিমাঞ্চলের টিকিট এক ঘণ্টায় শেষ, প্রতি টিকিটে গড়ে ৩৯৩ জনের চেষ্টা। ২৩ মে যাত্রার জন্য আজ থেকে বিক্রি শুরু।

১৩ মে, ২০২৬ এ ২:০৫ অপরাহ্ণ
তিস্তা মহাপরিকল্পনার কাজ অল্প সময়েই শুরু করবে সরকার: ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ অল্প সময়েই শুরু করবে সরকার: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জানিয়েছেন, চীনের সহায়তায় অল্প সময়েই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। তিনি কর্মসংস্থান সৃষ্টি, নতুন কুঁড়ি স্পোর্টস এবং বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের বিষয়েও কথা বলেন। লালমনিরহাটে চাকরি মেলা উদ্বোধনের পর এসব মন্তব্য করেন তিনি।

১১ মে, ২০২৬ এ ৫:৪০ অপরাহ্ণ
যশোরে অবৈধ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত

যশোরে অবৈধ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত

যশোরের অভয়নগরে অবৈধ রেলক্রসিংয়ে মহানন্দা এক্সপ্রেস ট্রেন ট্রাককে ধাক্কা দেয়। ট্রাকচালক মনোয়ার হোসেন (৬০) ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। রেলক্রসিংয়ে গেটম্যান বা যান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না।

১০ মে, ২০২৬ এ ৫:৩৭ অপরাহ্ণ
ট্রেন - টপিক | মুক্তকণ্ঠ