‘আমার লাশটি জন্মভূমি সেন্ট মার্টিনে বাবা–মায়ের কবরের পাশে শায়িত করিও’
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় পর্যটন ব্যবসায়ীর মৃত্যু
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় পর্যটন ব্যবসায়ীর মৃত্যু
কক্সবাজারের টেকনাফ পৌরসভার এক ব্যক্তির জালে ধরা পড়েছে ১ হাজার ১০০টি লাল কোরাল মাছ। প্রতিটি মাছের ওজন চার থেকে ছয় কেজি। গভীর রাতে মাছগুলো বিক্রি হয়েছে ৩১ লাখ ২০ হাজার টাকায়। তাতে মহাখুশি ট্রলারের মালিক ও জেলেরা।
কক্সবাজারের টেকনাফের বাজারে অসময়ে মিলছে আম।
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ও মিটাপানিরছড়া সমুদ্রসৈকতের নৌঘাট এলাকা এক তরুণ ও এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল নয়টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী এনসিপি ও পরাজিত বিএনপির প্রার্থী একে অপরের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন। আজ শুক্রবার বিকেলে হাতিয়া উপজেলা সদর ওছখালিতে নিজ নিজ বাড়িতে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে তাঁরা এসব অভিযোগ করেন।
কক্সবাজারের চারটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা জয় হয়েছেন। আজ শুক্রবার ভোরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান এসব আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
কক্সবাজারে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা সুলতানা (৯) মারা গেছে। গুলিবিদ্ধ হওয়ার ২৭ দিন পর আজ শনিবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। সে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
টেকনাফে বিএনপির প্রার্থীর প্রচারে গুলি, আহত ৫
কক্সবাজারের টেকনাফের বিএনপি প্রার্থীর প্রচারণায় হঠাৎ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক কিশোরীসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার আলীখালী রোহিঙ্গা আশ্রয়শিবির–সংলগ্ন একটি বাজারে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মিয়ানমার সীমান্তঘেঁষা উখিয়া-টেকনাফ ও শাহপরীর দ্বীপজুড়ে ভোটের উত্তাপ। ভোট নিয়ে স্থানীয় ব্যক্তিদের মধ্যে আর অনিশ্চয়তা নেই।
সেন্ট মার্টিনে দুই মাসে ভ্রমণে গেলেন ১ লাখ ১৭ হাজার পর্যটক।
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফের দুই কিশোর আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীসংলগ্ন এলাকায় নাফ নদীতে এ ঘটনা ঘটে।
২৫শে জানুয়ারি, ২০২৬ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২ তম জন্মবার্ষিকী । দিনটি উপলক্ষে দমদমিয়া আলোর পাঠশালায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির জন্মবার্ষিকী পালিত হয়েছে। আলোর পাঠশালায় আজ দুপুর দুইটায় একটি আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা চ্যানেলে সাঁতার কেটে আবারও চ্যাম্পিয়ন সাইফুল
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সৈকত থেকে সেন্ট মার্টিন দ্বীপ। ১৬ দশমিক ১ কিলোমিটার এই সাগরপথকে বলা হয় ‘বাংলা চ্যানেল’। এবার এই বাংলা চ্যানেল পাড়ি দেবেন দুই নারীসহ দেশের ৩৭ সাঁতারু।
কারও ঘরের দরজায় ঝুলছে তালা। কিছু ঘরে শুধু পুরুষ সদস্য থাকলেও পরিবারের অন্যদের পাঠিয়ে দিয়েছেন আত্মীয়স্বজনের বাড়িতে। কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার চিত্র এটি।
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরের ভেতর থেকে স্থানীয় এক বাসিন্দার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ছয়টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে লাশটি উদ্ধার করা হয়।
মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। আজ মঙ্গলবার বেলা ১১টায় শিশুটির চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে। হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) লাইফ সাপোর্টে রাখা হয়েছে গুলিবিদ্ধ শিশুটিকে।
মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যাং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামের এক যুবকের বাঁ পা উড়ে গেছে। তিনি হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল গ্রামের ফজল করিমের ছেলে। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গা যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাম কেফায়েত উল্লা (২২)। তিনি টেকনাফের ২১ নম্বর চাকমার কুল রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা নজির উদ্দিনের ছেলে। আজ সোমবার ভোর চারটার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
কক্সবাজারের-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শেষ অংশে জাল ফেললেই ধরা পড়ছে শত শত মণ ছোট মাছ। সব মিলিয়ে বিক্রি হচ্ছে কোটি টাকায়।
মিয়ানমারের রাখাইন রাজ্যে তিন দিন ধরে মংডু টাউনশিপের আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অবস্থানে বিমান হামলা জোরদার করেছে সরকারি জান্তা বাহিনী।