১৪ ঘণ্টার ব্যবধানে মা-বাবাকে হারালেন কনস্টেবল কামাল
টেকনাফের হ্নীলায় মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে মা ও বাবাকে হারিয়ে শোকে স্তব্ধ পুলিশ কনস্টেবল কামাল হোসেন ও তার পরিবার।
টেকনাফের হ্নীলায় মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে মা ও বাবাকে হারিয়ে শোকে স্তব্ধ পুলিশ কনস্টেবল কামাল হোসেন ও তার পরিবার।
বিজিবির মধ্যস্থতায় আরাকান আর্মির কাছ থেকে ১৮ বাংলাদেশি জেলেসহ ২৪ জনকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে; তবে এখনও ৮৬ জন বন্দি রয়েছেন।
বিজিবির প্রচেষ্টায় আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলে মুক্তি পেয়েছেন। তাঁদের মধ্যে ১৬ জন বাংলাদেশি নাগরিক এবং ৮ জন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।
টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি রাইফেল, পিস্তল এবং ২৩২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড।
টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের বিভিন্ন সৈকতে কেয়াবনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। কক্সবাজারে দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় কোটি টাকার প্রকল্প চললেও একই সময়ে কেয়াবন ধ্বংসের চিত্র দেখা গেছে।
ভারী বৃষ্টিতে উখিয়ার মরিচ্যায় শিরিষ গাছ উপড়ে পড়ে বক্সপোল ক্ষতিগ্রস্ত হওয়ায় উখিয়া, টেকনাফ ও মেরিন ড্রাইভ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
নিষেধাজ্ঞায় প্রকৃতিতে প্রাণের সঞ্চার হলেও দুর্দশায় সেন্ট মার্টিনের বাসিন্দারা
কক্সবাজার-টেকনাফ সড়কে বালুবাহী ডাম্প ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
গত ৬ আগস্ট ২২শে শ্রাবণ উপলক্ষে দমদমিয়া আলোর পাঠশালায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কক্সবাজার ও বান্দরবানের সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার এবং দুই পাচারকারী আটক।
টেকনাফের শাহপরীর দ্বীপে তিন কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধের সীমান্ত সড়ক নির্মাণের মাত্র তিন বছরেই ভাঙন শুরু হয়েছে, যার ফলে ৪০০ বসতঘর ঝুঁকিতে পড়েছে।
টেকনাফের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তিন বাংলাদেশি জেলেকে ট্রলারসহ অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অপহরণ ও মাদক চোরাচালান রোধে সেনা ক্যাম্প স্থাপন এবং বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
টেকনাফ-কক্সবাজার সড়কে দিনের বেলায় যাত্রীবাহী বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে ঘটনার চার দিন পরও লুট হওয়া টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় পাহাড়ধসে এক পর্যটকসহ ছয়জন আহত হয়েছেন। সেনাবাহিনীর সহায়তায় সড়কটি পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
ঢেউয়ের ধাক্কায় ভাঙনের ঝুঁকিতে টেকনাফের শাহপরীর দ্বীপের সীমান্ত সড়ক
টেকনাফ-কক্সবাজার সড়কের দমদমিয়া এলাকায় ব্যারিকেড দিয়ে পালকি পরিবহনের বাসে হামলা চালিয়ে বিকাশের দুই এজেন্টের কাছ থেকে ৫৭ লাখ টাকা লুট করেছে একদল মুখোশধারী ডাকাত।
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলন্ত একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় বিকাশের দুই কর্মীর কাছ থেকে ৫৭ লাখ টাকা লুট করেছে সশস্ত্র ডাকাতদল। এ সময় টাকা ছিনিয়ে নিতে বাধা দিলে আল আরমান (২৬) নামে এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়।
‘কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়’ স্লোগান নিয়ে ২১ দিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এক হাজার কিলোমিটারের বেশি পথ হেঁটে পরিবেশ সংরক্ষণ ও হাঁটার বার্তা ছড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ ফাহিম মুনতাসির।
একসময় ঢাকাই চলচ্চিত্রে মার্শাল আর্টনির্ভর অ্যাকশন দৃশ্যে ‘ইলিয়াস কোবরা’ দর্শকের কাছে পরিচিত নাম ছিল। কয়েক বছর ধরে তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়ায় বসবাস করছেন।
কক্সবাজারের টেকনাফ উপকূলে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ৪ মাঝিমাল্লাসহ ১৮ জনকে উদ্ধার করেছে বিজিবি, তবে আরও ৯ জন নিখোঁজ রয়েছেন।
টেকনাফের সাবরাং ইউনিয়নে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবে ১৮ জন উদ্ধার হয়েছেন। নিখোঁজ আরও বেশ কয়েকজনের সন্ধানে তল্লাশি চলছে।
প্রতি বছর ২৮ জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হয়। দমদমিয়া আলোর পাঠশালায় আলোচনা সভা, সচেতনতামূলক সেমিনার, উপস্থিত বক্তব্য ও কুইজ প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালিত হয়।