কিশোর ইশায়াত হত্যায় গণতান্ত্রিক অধিকার কমিটির উদ্বেগ
গণতান্ত্রিক অধিকার কমিটি কিশোর ইশায়াত হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি শিশু নিখোঁজের হারে উদ্বেগ প্রকাশ করে পুলিশের নিষ্ক্রিয়তা ও অবহেলা নিয়ে তীব্র সমালোচনা করেছে। তারা দৃষ্টান্তমূলক শাস্তি ও বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছে।