হরমুজ সংকট জ্বালানি ও পণ্য সরবরাহে ‘ঝুঁকি’কে বড় ফ্যাক্টর বানিয়েছে
হরমুজ প্রণালির সংকট জ্বালানি ও পণ্য সরবরাহব্যবস্থার দুর্বলতা সামনে এনেছে। বিকল্প পথ, সরবরাহকারী, মজুত ও অবকাঠামোয় বিনিয়োগ বাড়িয়ে ঝুঁকি কমানোর চেষ্টা করছে বিশ্ব।
হরমুজ প্রণালির সংকট জ্বালানি ও পণ্য সরবরাহব্যবস্থার দুর্বলতা সামনে এনেছে। বিকল্প পথ, সরবরাহকারী, মজুত ও অবকাঠামোয় বিনিয়োগ বাড়িয়ে ঝুঁকি কমানোর চেষ্টা করছে বিশ্ব।
সারা দেশে গ্যাস-সংকট ও বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধির প্রেক্ষাপটে গ্যাস ও বিদ্যুৎ–সংকটের টেকসই সমাধান নিয়ে মতামত-ভিত্তিক বিশ্লেষণ।
দেশে বিদ্যুৎ ও গ্যাস–সংকটের মধ্যে তারেক রহমান, টুকু ও রিজভীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একাধিক বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।
খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘এলএনজি এনে সংকট মোকাবিলার চেষ্টা করা হলে আগামী দিনে গ্যাসের দাম সরকার আবারও রিভাইজ বা বৃদ্ধি করতে বাধ্য হবে। গ্যাসভিত্তিক ব্যবস্থার ওপর দীর্ঘ মেয়াদে ভরসা না করে আমাদের ইলেকট্রিকফিকেশনের (বিদ্যুতায়ন) দিকে যেতে হবে।’
নীতি সংস্কার ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার লক্ষ্যে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত সেমিনারে অর্থমন্ত্রী জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেন।
ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ ও হরমুজ প্রণালি সংকটের মধ্যেও তেলের দাম তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে চীনের ভূমিকা নিয়ে বিশ্লেষণ। তেল আমদানি কমানো, মজুত থেকে ছাড়, রপ্তানি সীমিত করা ও অভ্যন্তরীণ চাহিদা নিয়ন্ত্রণ—এসব কৌশল বাজারে নতুন সমীকরণ তৈরি করেছে বলে বলা হয়েছে।
চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলের তীরে ভাঙনে মাটির নিচ থেকে উন্মুক্ত হয়েছে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহের দুটি সাবমেরিন কেব্ল। ভাটার সময় প্রায় ৪০ ফুট দৃশ্যমান থাকলেও কেব্ল কতটা ঝুঁকিতে রয়েছে—সে বিষয়ে প্রকৌশলগত সমীক্ষা করেনি পিডিবি।
তীব্র গ্যাস সংকটে দেশের বড় শিল্পগোষ্ঠীর নিত্যপণ্য প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো বন্ধ বা অর্ধচলমান হয়ে পড়েছে, যার ফলে বাজারে পণ্য সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
বৈরী আবহাওয়ায় সামিটের টার্মিনাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ বন্ধ হয়ে গেছে।
শুভসন্ধ্যা। আজ বৃহস্পতিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর মুক্তকণ্ঠ অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর।
ইকবাল হাসান মাহমুদ বলেন, এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া বিকল্প নেই; পাশাপাশি ২০২৯ লক্ষ্য করে নতুন এফএসআরইউ বসানো, বিকল্প পরিবহন ব্যবস্থায় গ্যাস পৌঁছানো এবং তেল ও সৌর খাতে নীতিগত উদ্যোগের কথাও জানান তিনি।
বর্তমান জ্বালানিসংকটের পেছনে গ্যাস সরবরাহের স্বল্পতা, আমদানিনির্ভরতার ধারা, উৎপাদন কমার প্রবণতা এবং বিকল্প জ্বালানি ও দক্ষতা বৃদ্ধির নানা দিক তুলে ধরে মতামতধর্মী লেখা।
লোডশেডিং প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে না পারায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে; সরকার গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে কৌশল নিয়েছে এবং আজ বুধবার সন্ধ্যা থেকে পরিস্থিতি কিছুটা উন্নত হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দীর্ঘমেয়াদি জ্বালানি–সংকট সমাধানে সরকার কাজ করছে।
অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তার সুসম্পর্কের অন্তরায় বলে মনে করেন মাওলানা মামুনুল হক; বৈঠকে বিদ্যুৎ বিল, জ্বালানি সংকট ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের দৃঢ় অবস্থানের দাবি জানানো হয়েছে।
সিলেট সিটি করপোরেশনে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে বর্জ্য থেকে বিকল্প জ্বালানি উৎপাদন ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
হরমুজ প্রণালি পুনরায় চালু করতে বুধবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
চট্টগ্রামে চলমান গ্যাস–সংকট এখন বাসাবাড়ি ও শিল্পকারখানা ছাড়িয়ে সড়কেও প্রভাব ফেলছে।
গ্যাস–সংকটের মধ্যে মূল্যবৃদ্ধির পদক্ষেপের বিরুদ্ধে এনসিপির প্রতীকী মার্চ ও পেট্রোবাংলা ভবন অবরোধের হুঁশিয়ারি।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গবেষকেরা বর্জ্য প্লাস্টিক বাছাই না করেই উচ্চ মানের হাইড্রোজেন জ্বালানি উৎপাদনের নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা পরিবেশ দূষণ কমাতে সহায়ক হবে।
জুন মাসে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর জুলাই ও আগস্টে তা অপরিবর্তিত রাখা হয়েছিল; আগামী মাসেও ডিজেল, পেট্রল ও অকটেনের দাম একই থাকছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা-পাল্টা হামলার মধ্য দিয়ে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করলেও তেল ট্যাংকারের চলাচল অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই ক্রুডের দাম কমেছে।
নোয়াখালীর সেনবাগে ‘সুন্দরপুর-৪’ গ্যাস কূপের খননকাজ শুরু করেছে বাপেক্স, যেখান থেকে দৈনিক ৫ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করা হচ্ছে।
৫৮২ টন ওজনের বিশ্বের বৃহত্তম ফিউশন চুম্বকের সফল পরীক্ষার মাধ্যমে কৃত্রিম সূর্য তৈরির লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে গেল চীন।