নজিরবিহীন অনাস্থা ভোটের মুখে ইনফান্তিনো
ফিফার ইতিহাসে প্রথমবারের মতো অনাস্থা ভোটের মুখে পড়তে পারেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ফিফার ইতিহাসে প্রথমবারের মতো অনাস্থা ভোটের মুখে পড়তে পারেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়ল। একের পর এক ফুটবল অ্যাসোসিয়েশনের সমর্থন হারানোর ধারাবাহিকতায় এবার ফিফা সভাপতির পুনর্নির্বাচনের প্রতি সমর্থন প্রত্যাহার করেছে ইসরায়েল ফুটবল...
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ বাণিজ্যিক পরিকল্পনার সমালোচনা করার কয়েক সপ্তাহের মধ্যেই সংস্থাটির প্রধান পরিচালনা কর্মকর্তা কেভিন লামুর দায়িত্ব ছেড়েছেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে অবস্থান আরও শক্ত হচ্ছে। এবার তার ওপর আস্থা হারানোর কথা জানিয়ে আগামী নির্বাচনে তাকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ)।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ চেয়ে প্রকাশ করা খোলা চিঠি নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে ব্যাখ্যা চেয়েছে কাতার। সদস্য দেশগুলোর সম্মিলিত অবস্থান হিসেবে চিঠিটি প্রকাশ করা হলেও এ বিষয়ে...
চতুর্থ মেয়াদে ফিফা সভাপতি হতে চাওয়া জিয়ান্নি ইনফান্তিনোর সমর্থন আরও কমল। আঞ্চলিক সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের তুলনামূলক নমনীয় অবস্থানের বাইরে গিয়ে ইনফান্তিনোকে সমর্থন না করার সিদ্ধান্ত জানিয়েছে...
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবিতে যখন উয়েফা, এএফসি ও কনকাকাফ একজোট, তখন তার পাশে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইনফান্তিনোকে সরানোর কথা বিবেচনা করলেও...
উয়েফা, এএফসি এবং কনকাকাফ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়ে যৌথ চিঠি দিয়েছে এবং বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বাংলাদেশ দাঁড়িয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর নাকচ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানিয়েছেন, ইনফান্তিনো কিংবা তার বিতর্কিত...
সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পদচ্যুত করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইনফান্তিনোকে হারাতে না পেরে অভিযোগ,...
ফিফার বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে বিতর্ক এবং সভাপতির ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে সংস্কারের দাবি জানিয়েছে ফিফপ্রো; পাশে নেই উয়েফাও।
ইউরোপীয় দেশগুলোর হুমকি ও সমালোচনার মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানাল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল করে ক্ষমা চাইলেও ফিফা সভাপতির প্রতি আস্থা ফিরে পায়নি উয়েফা, ফলে বহাল রয়েছে তাদের বয়কটের সিদ্ধান্ত।
অভ্যন্তরীণ সংকট ও বিভিন্ন মহাদেশীয় সংস্থার বিরোধিতার মুখেও মরক্কোর রাবাতে অনুষ্ঠিত বৈঠকে পূর্ণ সমর্থন পেয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো, যার ফলে আপাতত ফিফা সভাপতির পদে টিকে থাকলেন তিনি।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থনের বিনিময়ে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সমস্যা সমাধানের প্রস্তাব দেওয়ার অভিযোগ তুললেন প্রিন্স আলি বিন আল হুসেইন।
পদ ধরে রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো, এমন খবর অস্বীকার করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির দাবি, সাম্প্রতিক কয়েক দিনে ট্রাম্প কিংবা তার...
বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল করলেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইউরোপীয় দেশগুলোর সমর্থন হারাচ্ছেন। ইংল্যান্ড, ওয়েলস, সার্বিয়া ও ফিনল্যান্ডের পর এবার সুইডেনও তার বিরোধিতার কথা জানিয়েছে, যা তার পুনর্নির্বাচনের পথকে কঠিন করে তুলেছে।
বিশ্বকাপের বাণিজ্যিক সম্পদ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় চাপে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পদ রক্ষায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সহায়তা চাইছেন বলে দাবি করেছে নিউইয়র্ক পোস্ট।
ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনার বিরুদ্ধে ইউরোপীয় ফুটবলের দুই নারী নেতার প্রতিবাদ ও বর্জনের কাহিনী।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল করেও সংকটে জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা কাউন্সিলের কয়েকজন সদস্য জরুরি সভা ডেকে তার নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে গোপন আলোচনার অভিযোগে সংকটে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইউরোপ, এশিয়া ও কনকাকাফের বিরোধিতার মুখে তার বিদায়ের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনায় সমর্থন পেতে সদস্য ফেডারেশনগুলোকে সর্বোচ্চ চার কোটি ডলারের প্রস্তাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যাকে বিরোধীরা ‘নির্ভেজাল ঘুষ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বাণিজ্যিক প্রতিষ্ঠানের অংশ বিক্রির পরিকল্পনা নিয়ে ফিফার সঙ্গে বিরোধ তীব্র হয়েছে। জিয়ান্নি ইনফান্তিনো পিছু না হটলে স্পেন, ইংল্যান্ড ও ফ্রান্সসহ ইউরোপের দেশগুলো বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে।
বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় ২০ বিলিয়ন ডলারের একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চায় ফিফা, যার সর্বোচ্চ ২০ শতাংশ অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনা করা হয়েছে।