রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।
কয়েক দিন আগে মুক্তকণ্ঠের ভিডিও বিভাগে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনামে অসাবধানতাবশত ‘কথিত’ শব্দটি বন্দিশালার আগে যুক্ত হয়ে যায়।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী; বিরোধী দলগুলোর প্রার্থী চূড়ান্ত করতে ১১-দলীয় ঐক্যের বৈঠক আহ্বান।
জামায়াতের ‘জুলাই এখনো শেষ হয়নি’ স্থিরচিত্র প্রদর্শনীতে মুজিবের ৭ মার্চের ভাষণের ছবি থাকলেও জিয়াউর রহমানের কোনো ছবি বা স্বাধীনতার ঘোষণার উল্লেখ নেই—এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান; তবু প্রশ্ন রয়ে গেছে।
তক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে ১২ জনের বিএনপিতে যোগদান নিয়ে পাল্টাপাল্টি দাবি করা হচ্ছে। বিএনপির দাবি, তাঁরা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আর জামায়াত বলছে, তাঁরা কেউই তাদের দলের কর্মী নন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি এবং জাতিসংঘের সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আজ শুক্রবার এ প্রশ্ন তোলেন জামায়াতের আমির।
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল ইসলামকে (সজল) দল থেকে বহিষ্কার করা হয়েছে।
চকরিয়ায় শহীদ আহসান হাবিবকে ‘জুলাই যোদ্ধা নন’ বলে এনামুল হকের দাবি ঘিরে পাল্টা বক্তব্য দিয়েছেন আবদুল্লাহ আল ফারুক। এনামুল হক গেজেট থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানালেও আবদুল্লাহ আল ফারুক বলছেন, জুলাই আন্দোলনে তিনি আওয়ামী লীগের গুলিতে শহীদ হয়েছেন এবং এতে সম্পৃক্ত ছিলেন।
শরীয়তপুরের জাজিরায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জামায়াতের কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মীদের হামলার অভিযোগ। এসময় ভিডিও ধারণ করতে গিয়ে আহত হয়েছেন একজন সাংবাদিক।
জুলাই গণ-অভ্যুত্থান সবার হলে এত দলীয়করণ কেন হচ্ছে, সে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
দলীয় সংসদ সদস্যদের দায়িত্ব, আচরণ ও সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে দিকনির্দেশনা দিতেই এই বৈঠকের আয়োজন করা হয় বলে জানিয়েছে দলীয় সূত্র।
নওগাঁর বদলগাছী উপজেলায় জামায়াতের এক নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীর ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং দ্রব্যমূল্য ও বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসনের দাবিতে ৫ ও ৬ আগস্ট দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।
সংবিধান সংস্কারের আলোচনা শুরু হয়েছিল অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে। ২০২৪ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে ছয়টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর একটি ছিল অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন।
রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর জামায়াতে ইসলামীর এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘জুডিশিয়াল কিলিং’ শিরোনামের বিলবোর্ড থেকে শিক্ষার্থীদের আন্দোলনের পর মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের ছবি সরিয়ে দেয় প্রশাসন।
বাংলাদেশের রাজনীতিতে যত দিন জামায়াতে ইসলামী নাম নিয়ে রাজনীতি থাকবে, তত দিন আওয়ামী লীগও থাকবে বলে মন্তব্য করেছেন কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার।
বিএনপি সরকারের মধ্যে ফ্যাসিস্ট সরকারের হুবহু ফটোকপি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জাতীয় প্রেসক্লাবে ‘জান দিব, জুলাই দিব না’ শীর্ষক আলোচনা সভায় তিনি বিভিন্ন নিয়োগ ও হামলার ঘটনার প্রসঙ্গেও বক্তব্য দেন।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি ও জামায়াতের পৃথক মিছিলের মুখোমুখি অবস্থানে উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।
এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলায় গুরুতর আহত কিশোর আলিফ চৌধুরীকে দেখতে শফিকুর রহমান আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান; একই সঙ্গে এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলার নিন্দা করেন এবং হামলার ঘটনায় বিচার নিশ্চিতের দাবি জানান।
জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীদের ওপর হামলা নিয়ে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি দল অংশ নেয়। ৪৯টি দলের ব্যয়ের হিসাব প্রকাশ করেছে ইসি। ২৭টি দল কোনো টাকা খরচ করেনি বলে জানিয়েছে।