বিএনপির সংসদ সদস্য সুলতান মাহমুদ প্রস্তাবিত বাজেট আলোচনা না করে নিজ
বিএনপির সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ সংসদে প্রস্তাবিত বাজেট নিয়ে কোনো আলোচনা না করে দলের বিষয়ে কথা বলেন। স্পিকার সময় বাড়ানোর পরও বাজেট নিয়ে কিছু বলেননি।
বিএনপির সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ সংসদে প্রস্তাবিত বাজেট নিয়ে কোনো আলোচনা না করে দলের বিষয়ে কথা বলেন। স্পিকার সময় বাড়ানোর পরও বাজেট নিয়ে কিছু বলেননি।
বিদ্যুৎমন্ত্রী বলেন, গত মার্চ থেকে ১১ জুন পর্যন্ত আমদানি করা জ্বালানি তেলের এলসি পরিশোধের হিসাবে বিপিসির প্রকৃত লোকসানের পরিমাণ ১৭ হাজার ৩৯ কোটি টাকার বেশি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ সংসদে বলেছেন, কিছু প্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ব্যক্তিগতভাবে করেছেন। তিনি ফ্যাসিবাদ ও ভারতীয় প্রভাবের সমালোচনাও করেন।
প্রধানমন্ত্রী অসত্য তথ্য দিয়ে বক্তব্য দিয়েছেন-এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের এমন বক্তব্য ঘিরে জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে বিতর্ক হয়েছে।
সরকার আন্তসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে চুক্তি পর্যালোচনা করছে।
জামায়াতের এমপি আবদুল মুনতাকিম সংসদে নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করে যা বলেছেন, এটি ভুলক্রমে তাঁর মুখ থেকে বেরিয়ে গেছে বলে জানিয়েছেন।
‘ঋণখেলাপিদের এই সংসদে’ দাঁড়িয়ে বলতে হচ্ছে—স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এমন মন্তব্যকে ঘিরে জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে বিতর্ক হয়েছে।
সংসদে এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে দেশের বিভিন্ন আদালতে ভূমিসংক্রান্ত ২ লাখ ৮১ হাজার ৬৫৯টি মামলা বিচারাধীন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক, চাই না আমরা।’
কার্যপ্রণালি বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দ বাদ থাকার কথা উল্লেখ করে স্পিকার বলেছেন, সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন।
জাতীয় সংসদে সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা দেওয়ার দাবি জানিয়েছেন সংসদ সদস্য মিজানুর রহমান।
শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে জানান, মামলার জটিলতার কারণে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগপ্রক্রিয়া আটকে আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তে বিএসএফ কর্তৃক নিরীহ দেশি নাগরিক হত্যার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংবিধান সংস্কারের পক্ষে কমিটি গঠনের প্রস্তাব দিলেও সংশোধনের পক্ষে নয়।
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল জানান, বর্ষা শেষে দেশজুড়ে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
জামায়াতে ইসলামীর এমপি মুজিবুর রহমান সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনকে ইসলামবিরোধী বলে আপত্তি তুলেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দয়া করে কালকে মাননীয় প্রধান বিচারপতি অনেক দিন পরে তাঁর প্রতিনিধি নিয়োগ করেছেন। বহুদিন গড়িয়ে গেছে।’
আজ সংসদ অধিবেশনে সম্পূরক বাজেটের ওপর আলোচনা হয়। সরকারের ব্যয় প্রস্তাবের দাবির ওপর ভোট গ্রহণের সময় অর্থ বিভাগের দাবি নিয়ে আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অর্থনীতির দুর্বলতা তুলে ধরে বিরোধী দল।
সংসদে রুমিন ফারহানা প্রশ্ন তোলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না।
মন্ত্রী বলেন, বেশির ভাগ পাটকলে পুরোনো প্রযুক্তি ও যন্ত্রপাতির কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকতে পারছে না।
কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও গতকাল রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ‘রহস্যজনক কারণে’ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে।
মন্ত্রণালয়-সম্পর্কিত আরও দুটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বিএনপির সংসদ সদস্য মুশফিকুর রহমানকে সভাপতি করে অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় সংসদে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) স্তরকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমান হিসেবে তুলনা করা হয়।
শিবির নেতা জিসানের ঘটনা নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে সরকারি ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা।