নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসেছেন ছাত্রদল নেতারা
নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান।
নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, জামায়াতের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে প্রস্তাব দেওয়া হয়েছে, সব দল যাতে একই দিনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে।
জেলার তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেন ২৩ জন। যাচাই-বাছাইয়ে ছয়জনের মনোনয়নপত্র বাতিল হয়। পাঁচজনই প্রার্থিতা ফিরে পেয়েছেন।
পটুয়াখালী-৩ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী এলাকায় গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির বিদ্যমান দুটি কমিটি বিলুপ্ত করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বিএনপির প্রার্থী জাকির হোসেনকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি।
বরিশালে জামায়াতে ইসলামীর প্রার্থীদের চেয়ে বিএনপির প্রার্থীদের স্থাবর-অস্থাবর সম্পদ বেশি।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ২২ জানুয়ারি সিলেটে আগমন উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর-২ আসনের বিএনপিদলীয় প্রার্থী এম মঞ্জুরুল করিমকে (রনি) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী জেলা সদর, পৌরসভা ও দুই উপজেলা বিএনপির চারটি ইউনিট কমিটি স্থগিত করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।
অনেক টানাপোড়েন, দেনদরবার ও শেষ মুহূর্তে টানা বৈঠকের পর জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১০টি দল নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে।
পোস্টাল ব্যালট নিয়ে যে কয়টি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সেখানে এখনো কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ও চরিত্রহনন চলছে বলে অভিযোগ করেছে বিএনপি।
নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ও জামায়াতের প্রার্থী আবু সাদাত মো. সায়েমকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
চট্টগ্রামে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ, গণভোটের প্রচারণায় আইনগত বাধা নেই।
মাদারীপুর-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নিতে দলের কেন্দ্রীয় কমিটিতে চিঠি দিয়েছেন ওই আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার।
নির্বাচনের মাঠে সমতা রক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা–১ ও পাবনা–২ আসনে নির্বাচন স্থগিত রাখতে নির্বাচন কমিশনের (ইসি) ৬ জানুয়ারির সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।
প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক অগ্রগতি। তবে সম্প্রতি একটি ভাইরাল ভিডিও নতুন এই ব্যবস্থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধিদল এই অভিযোগ জানায়।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় অন্য রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ বিএনপির।
রাজধানীর দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিককে (সাজু) দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালটের অনেকগুলো খাম গণনার ভিডিও ভাইরালের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন।
প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে প্রায় ৫ কোটিই তরুণ; নির্বাচনী লড়াইয়ে তাঁদের গুরুত্ব থাকাটাই স্বাভাবিক। সেই গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে জুলাই গণ-অভ্যুত্থান। কারণ, এর নেতৃত্বে ছিলেন তরুণেরা। দুই মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হার–জিত তরুণ ও নতুন ভোটাররাই নির্ধারণ করে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
নির্বাচনের দিনক্ষণ নিয়ে যাদের সংশয় রয়েছে, তা উড়িয়ে দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের এক দিন আগেও নয়, এক দিন পরেও নয়, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।