মানুষ এবার প্রমাণ করে দেখাবে বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি: পথসভায়
রংপুর যাওয়ার পথে বগুড়ার মোকামতলা বন্দরে বগুড়া-২ আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলমের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
রংপুর যাওয়ার পথে বগুড়ার মোকামতলা বন্দরে বগুড়া-২ আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলমের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
নোয়াখালীতে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শুক্রবার দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে এ জনসভা হয়। এতে জেলার ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।
চট্টগ্রামে এবারের নির্বাচনে গতবারের তুলনায় ভোটকেন্দ্রের সংখ্যা কমেছে। আগামী ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামের ১৬ আসনের ১ হাজার ৯৬৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
শরিফ ওসমান হাদীর আদর্শে ঢাকা–৮ আসনে ইনসাফের রাজত্ব কায়েম করতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী।
নির্বাচনে সহিংসতা বাংলাদেশে নতুন নয়। গত পাঁচটি সংসদ নির্বাচনের হিসাবে চোখ রাখলে দেখা যায়, তাতে অন্তত ১৬৫ জন মারা গেছেন। আহত ব্যক্তির সংখ্যা ৩ হাজার ৬৫৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছিল ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে।
নির্বাচন সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে মার্কিন দূতাবাস।
ভোট দিতে চান অধিকাংশ ভোটার। ১০ আসন শরিকদের ছেড়ে দিয়েছে জামায়াত, একটি উন্মুক্ত। অর্থাৎ ৮ আসনে জামায়াতের দলীয় প্রার্থী রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণায় মুখর সারা দেশ। তবে ভোটের আমেজ নেই চট্টগ্রামের সন্দ্বীপ ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী দ্বীপ উড়িরচরের উত্তর ও পশ্চিম অংশে।
জামায়াতে ইসলামীর হয়ে ভোট করছেন ১৬ জন। অন্য দুটি দলের প্রার্থী দুজন। মোট ১৮ জনের সবাই শিবিরের সভাপতি বা সেক্রেটারি জেনারেল ছিলেন।
বিএনপি সরকারে গেলে চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য সবকিছু যোগ্যতার ভিত্তিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে—এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সরকার।
‘ফুটবল’ প্রতীক পেয়ে পরদিন থেকে প্রচার শুরু করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সামিরা আজিম। আট দিনের মাথায় এই সমঝোতায় খুশি বিএনপির নেতা-কর্মীরা।
প্রার্থী তালিকায় পরিবর্তন হলে সংশ্লিষ্ট আসনের সব পোস্টাল ভোট বাতিল।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়নি। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে। কিন্তু আরেকটা পক্ষ আছে যারা, এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলেতলে একসাথেই ছিল। গত ১৬ বছরেও আপনারা মাঠেঘাটে কোথাও ওদের পেয়েছেন, আন্দোলন-সংগ্রামে তাদেরকে পেয়েছেন? কোথাও ছিল না।’
ক্ষমতায় গেলে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করে ঘুষ ও চাঁদাবাজিমুক্ত একটি ব্যবসাবান্ধব রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলায় নির্বাচনী পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সরকার মনে করছে, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো যথেষ্ট সহিষ্ণু আচরণ করছে।
মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
জহর লাল দত্ত সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য। ৪০ বছর ধরে সিপিবির রাজনীতির সঙ্গে যুক্ত। স্থানীয়ভাবে কৃষক-খেতমজুরদের দাবিদাওয়া নিয়ে আন্দোলনে সক্রিয় আছেন।
ঢাকা–১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. এস এম খালিদুজ্জামানের পক্ষে এই সভার আয়োজন করা হয়।
বিশ্বজুড়ে সংবাদকর্মীদের অধিকার রক্ষায় কাজ করা নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংগঠনটি দলগুলোকে লেখা চিঠিতে এ আহ্বান জানিয়েছে।
বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা বলেন দলের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
জনবান্ধব রাজনীতির মডেল তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।