নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা মহানগর বিএনপির
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে মহানগর বিএনপি।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে মহানগর বিএনপি।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে বগুড়ায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সমাবেশ শেষে সাতমাথায় এনসিপির ব্যানার পুড়িয়ে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে আবারও সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
সিলেটে কর্মসূচি শেষে ফেরার পথে নিজ গাড়িবহরে হামলার ঘটনায় ইশরাক হোসেনকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঘটনাটিকে ‘হত্যার উদ্দেশ্যে হামলা’ আখ্যা দিয়ে তিনি এটি ব্যক্তিগতভাবে নিচ্ছেন বলে জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে হুঁশিয়ারি দিয়ে নাসী
সিলেটের জৈন্তাপুর এলাকায় ‘জুলাই পদযাত্রা’ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা হয়েছে, যাতে তিনিসহ আরও দুজন আহত হয়েছেন।
সিলেটের কোম্পানীগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র এক পথসভায় তারেক রহমান বাংলাদেশ চালাতে পারবেন না বলে দাবি করেছেন কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। একই অনুষ্ঠানে সারজিস আলম ও ডা. মাহমুদা মিতু তাদের বক্তব্য প্রদান করেন।
সিলেটের কোম্পানীগঞ্জে এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সারজিস আলম বলেন, প্রধানমন্ত্রী বা মন্ত্রীসহ যেকোনো ক্ষমতাধর ব্যক্তির অনিয়মের বিরুদ্ধে তিনি কথা বলে যাবেন। প্রশাসনিক দলীয়করণ এবং সিস্টেমের অবক্ষয় নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, মামলা-হামলা দিয়ে তাদের আন্দোলন থামানো যাবে না এবং ভয় পেয়ে তারা রাজনীতি ছেড়ে দেবেন না।
হবিগঞ্জে এনসিপি নেতাদের বিরুদ্ধে ছিনতাই ও হামলার অভিযোগে ছাত্রদল নেতার জিডি করার ঘটনায় ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন সারজিস আলম।
হবিগঞ্জে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের বিরুদ্ধে নগদ ৫০ হাজার টাকা ও চারটি আইফোনসহ বিভিন্ন মোবাইল ফোন ছিনতাই ও হামলার অভিযোগ এনে মামলা করেছে ছাত্রদল।
হবিগঞ্জে হত্যাচেষ্টা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটোয়ারীসহ এনসিপির ১০ নেতা এবং আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে আগামী ৫ আগস্ট পল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার নিন্দা জানিয়েছে জোটটি।
হবিগঞ্জ ও সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে মশাল মিছিল করেছে দলটির ঢাকা মহানগর শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সিলেটের কানাইঘাট উপজেলা সদরে এনসিপির পথসভায় তারেক রহমানকে গণতন্ত্র অথবা সন্ত্রাসের পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সিলেটের কানাইঘাটে এক পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার সমালোচনা করে বলেন নাহিদ ইসলাম, তার অনুসারীরা এক কলেজ শিক্ষার্থীর চোখ নষ্ট করেছে। নতুন কোনো স্বৈরাচারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরে পুলিশের সামনেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিছিলে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
ব্যক্তিগত ও নীতিগত কারণ দেখিয়ে ফেসবুকে পোস্টের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব ইব্রাহিম মাহমুদ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
গোলাপগঞ্জে হামলার পর অনিশ্চয়তা কাটিয়ে কানাইঘাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছেন নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় নেতারা।
সিলেটে সারজিস আলমের গাড়িবহরে হামলার পর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, কথা বলার কারণে তাকে লক্ষ্য করা হচ্ছে, তাই এখন থেকে তিনি চুপ থাকবেন।
সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় অভিযোগ করেছেন সারজিস আলম, তারেক রহমান ও স্থানীয় বিএনপির সংকেত ছাড়া যুবদল-ছাত্রদলের এই হামলা সম্ভব ছিল না।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন বন্দোবস্তের কথা বললেও বাস্তবে ভণ্ডবস্তের রাজনীতি করছে এবং জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
সিলেটে দ্বিতীয় দফায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের পাঁচ মাইল বাজারে এবং এর আগে গোলাপগঞ্জে এই হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম লিখেছেন, বিএনপির সন্ত্রাসী
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলায় গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরীর (১৯) বাঁ চোখের দৃষ্টিশক্তি আর ফিরবে না। বৃহস্পতিবার (৩০ জুলাই) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্
জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের খোঁজ নিতে এবং গোলাপগঞ্জে আয়োজিত সমাবেশে যোগ দিতে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।