যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল, দেখা দিয়েছে খরা
যুক্তরাষ্ট্রের ইতিহাসে গত আগস্ট ছিল সবচেয়ে উষ্ণ মাস। গড় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে গত আগস্ট ছিল সবচেয়ে উষ্ণ মাস। গড় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
নেপাল ও তিব্বত সীমান্তে ‘হিমালয়ান সুনামি’র কারণ খুঁজছেন বিজ্ঞানীরা।
বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশ সুরক্ষায় নেওয়া উদ্যোগ ও এর কার্যকারিতার ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়েছে।
পানি যদি নীরবে বয়ে আনে উচ্চ রক্তচাপ, তবে সংকট দাঁড়িয়ে যায় জনস্বাস্থ্যের একদম কেন্দ্রে।
রাসুয়ায় ঘটে যাওয়া বিধ্বংসী পাহাড়ি ঢল নেপালের পর্যটন খাত ঘুরে দাঁড়ানোর আশাকে ধূলিসাৎ করে দিয়েছে।
এ ঘটনা নিছক আবহাওয়াজনিত কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। এর পেছনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়।
নেপালে বিপর্যয়ের আগে জেলাটিতে কাজ করতে গিয়েছিলেন তারা থাপা মাগারের তিন স্বজন। আকস্মিক বন্যার পর থেকে তাঁদের আর কোনো খোঁজ নেই। ফোন বন্ধ। যোগাযোগও করা যাচ্ছে না। তাঁরা কোথায় আছেন, কেমন আছেন—পরিবারের কেউ জানেন না। চট্টগ্রামে বসে প্রতিটি মুহূর্ত উৎকণ্ঠায় কাটছে তারার। তিনি বলেন, ‘আমার তিন স্বজন বেঁচে আছেন, নাকি মারা গেছেন; কিছুই জানি না। দেশ থেকে এত দূরে বসে শুধু অপেক্ষা করছি। এর চেয়ে অসহায় সময় আর কী হতে পারে।’
নিউজিল্যান্ডের আর্থ সায়েন্সেসের ‘মাউন্টেনস টু সি’ কর্মসূচির প্রধান বিজ্ঞানী সাইমন কক্স বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উঁচু পর্বতের পাথর ও বরফের ভিত নড়বড়ে হয়ে পড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, হিমালয়ের জটিল ভূপ্রকৃতির কারণে এমন আকস্মিক দুর্যোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।
তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে বুধবারের ভয়াবহ বন্যায় নেপালে বিদেশি পর্যটকসহ অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে।
জলবায়ু পরিবর্তন, কৃষিশ্রমিকের সংকট ও খাদ্য আমদানিনির্ভরতার চ্যালেঞ্জ মোকাবিলায় ধান উৎপাদনে নতুন জাত ও প্রযুক্তির ওপর জোর দিচ্ছে জাপান। এসব উদ্যোগ বাংলাদেশের মতো ধাননির্ভর দেশগুলোর জন্যও গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে।
এল নিনোর প্রভাবে পানামা খালে পানির সংকট দেখা দেওয়ায় জাহাজ চলাচল কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে বৈশ্বিক বাণিজ্য ও পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের পানি উষ্ণ হওয়ায় চিলি ও পেরু থেকে প্রচুর সামুদ্রিক পাখি পানামায় চলে এসেছে, যা পরিবেশবিদদের চিন্তিত করে তুলেছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে তাপপ্রবাহ আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা নিয়ে জাতিসংঘের সতর্কতা।
অ্যান্টার্কটিকার থওয়েটস হিমবাহ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১০ ফুট পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা, যার প্রভাবে বাংলাদেশসহ বিশ্বের অনেক নিচু উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
বৈশ্বিক উষ্ণায়নের ফলে অ্যান্টার্কটিকার বরফ গলে প্রাচীনকালে জমে থাকা বিষাক্ত পারদ সাগরে মিশছে, যা সামুদ্রিক বাস্তুতন্ত্র ও বিশ্বজুড়ে পরিবেশ দূষণের ঝুঁকি বাড়াচ্ছে।
ফ্রান্সে ভয়াবহ দাবানলের ঘটনায় ৪২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগ, বিনিয়োগ এবং কার্যকর নীতি বাস্তবায়নের আহ্বান তুলে ধরা হয় রাজধানীতে অনুষ্ঠিত নীতি সংলাপে।
বাংলাদেশি আবহাওয়া, জলবায়ু ও পরিবেশ গবেষকদের জন্য সুযোগ এসেছে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের ফল মিটিং ২০২৬-এ অংশ নেওয়ার।
দেশের দক্ষিণাঞ্চলের নগর বরিশাল ক্রমে উষ্ণ হয়ে উঠছে। একই সঙ্গে কমছে বৃষ্টির পরিমাণ। পরিবর্তনের এই প্রভাব পড়ছে জনজীবনে।
কক্সবাজারের খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তুদের বিশেষ আশ্রয়ণ প্রকল্পের ফ্ল্যাট বরাদ্দের লটারিতে ৭৩০ পরিবার অংশ নিল এবং বরাদ্দ পেল। পারভীন আক্তারের মতো নানা পরিবারের বাস্তুচ্যুতি ঘুচে যাওয়ার আশাও জড়ো হয় অনুষ্ঠানে।
‘কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়’ স্লোগান নিয়ে ২১ দিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এক হাজার কিলোমিটারের বেশি পথ হেঁটে পরিবেশ সংরক্ষণ ও হাঁটার বার্তা ছড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ ফাহিম মুনতাসির।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক গড় তাপমাত্রা ১ ডিগ্রি বাড়লে ধানের উৎপাদন ৮.১ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহে দক্ষিণ এশিয়ায় উৎপাদনশীলতা ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে।