‘দু-চার টাকা লাভ করার জন্যেই তেল লুকায় রাখছিনু’
নাটোরে বাঁশঝাড়ে মাটির নিচে পানির ট্যাংকে লুকিয়ে রাখা ১০ হাজার লিটার ডিজেল প্রশাসনের নির্দেশে দোকানে এনে বিক্রি করেন দণ্ডপ্রাপ্ত তেল ব্যবসায়ী রুবেল হোসেন।
নাটোরে বাঁশঝাড়ে মাটির নিচে পানির ট্যাংকে লুকিয়ে রাখা ১০ হাজার লিটার ডিজেল প্রশাসনের নির্দেশে দোকানে এনে বিক্রি করেন দণ্ডপ্রাপ্ত তেল ব্যবসায়ী রুবেল হোসেন।
বাঁশঝাড়ে মাটির নিচে ট্যাংক বসিয়ে ডিজেল মজুত
চট্টগ্রামে পাঞ্জাবির দোকান ‘রাজস্থান’কে জরিমানা।
নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আজিজুল হক (৫৪) নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পিসিবি বলেছে, খেলোয়াড়েরা যদি ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কার পান, তবে খারাপ পারফরম্যান্সের জন্যও তাঁদের জরিমানা দিতে হবে।
সুনামগঞ্জে ভুয়া ফ্রান্সপ্রবাসী সেজে এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাজারে সার বিক্রিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্যাঁতসেঁতে রান্নাঘরে তেলাপোকা বিচরণ। রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণের জায়গায় আসা-যাওয়া করছে ইঁদুর। এমন অস্বাস্থ্যকর পরিবেশেই তৈরি হচ্ছিল কাচ্চি, বিরিয়ানিসহ নানা খাবার। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় কাচ্চি ডাইন রেস্তোরাঁয় এমন চিত্র দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিক্রির জন্য রাখা মাংস থেকে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তাঁরা ওই ব্যবসায়ীকে আটক করে প্রশাসনকে খবর দেন।
আয়কর আইনের ৩১২ ও ৩১৩ ধারা অনুসারে করদাতাকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে।
কেউ কম দামে সিটি গোল্ড বিক্রির ঘটনা ধরিয়ে দিলে তাঁকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
আজ সোমবার সকালে পঞ্চগড়-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক যুগ্ম জেলা জজ মিনহাজুর রহমান এই সাজা দেন।
টাঙ্গাইল-৮ আসনে বিএনপির প্রার্থীর নির্বাচনী পথসভায় আসা কর্মী-সমর্থকদের জন্য গণভোজের আয়োজন করায় প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে রাত আটটার পর মাইক ব্যবহার করে নির্বাচনী পথসভা করায় ১১–দলীয় ঐক্যজোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলমের প্রতিনিধিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ফেনী-২ আসনের এবি পার্টির প্রার্থী মঞ্জুকে জরিমানার টাকা ফেরত দেওয়ার নির্দেশ
আইনজীবী তরিকুল ইসলাম আরও বলেন, দণ্ডবিধির ৪০৯ ধারায় সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন। যেহেতু সেটা হয়নি। সে জন্য তাঁর প্রত্যাশিত রায় পাননি।
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী একটি স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণের অভিযোগে মমিন হোসেন গাইন নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২০২৫–২৬ অর্থবছরের যে আয়কর নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে, তাতে রিটার্ন জমা না দিলে পাঁচ ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে একটি হলো পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করা।
ফেনীর সোনাগাজীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় জামায়াতে ইসলামীর এক নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেলে উপজেলার তাকিয়া বাজার এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় তাঁকে এই অর্থদণ্ড দেওয়া হয়।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে পৃথক অভিযানে মানিকগঞ্জে দুটি ও গাজীপুরে একটি পরিবেশক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।