বাবার জানাজায় আড়াই ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক ছাত্রলীগ নেতা
বাবার জানাজায় অংশ নিতে আদালত থেকে আড়াই ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস।
বাবার জানাজায় অংশ নিতে আদালত থেকে আড়াই ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস।
নাশকতার পরিকল্পনা ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পৃষ্ঠপোষকতার অভিযোগে ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা বাইপাস সড়কে কালো পোশাকে ছাত্রলীগের ঝটিকা মিছিল, সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তনের দাবি ও ১৫ আগস্ট স্মরণে এই কর্মসূচি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৫ আগস্ট উপলক্ষে ছাত্রলীগের টানানো ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ক্যাম্পাসে চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রাজধানীতে পৃথক অভিযানে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
সুনামগঞ্জের শাল্লায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার অভিযোগে সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপুকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজাদ আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে।
রাজশাহীর পুঠিয়ায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. রাকিবুল ইসলাম ওরফে ইমেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নোয়াখালী কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী মাহবুব এলাহী জিপিএ-৫ পায়নি, আর ফটোকার্ডের ছবিটি এআই-নির্মিত।
পুলিশ সদর দপ্তরের প্রতিবেদন অনুযায়ী জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর ৭.৬২ এমএম গুলি ব্যবহার করেছে পুলিশ, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্কের মাধ্যমে উপস্থাপন করেছে প্রসিকিউশন।
কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম প্রাঙ্গণে স্থাপিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সন্ত্রাসবিরোধী মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেওয়া হয়।
কল রেকর্ডকে কেন্দ্র করে সাতক্ষীরায় ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ ১০ নেতা-কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরার ঘোনা এলাকায় কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে ছাত্রদল নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা, আহত ১০ জন ও আটক ২ জন।
নাশকতা ও ষড়যন্ত্রের অভিযোগে গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মিছিলের চেষ্টার অভিযোগে বনানী এলাকায় গ্রেপ্তার তিনজনকে জেল এবং চার কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের মারার নির্দেশের প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ বৃহস্পতিবার ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনের কথিত অডিও রেকর্ড বাজিয়ে শোনানো হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।
ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ মামলায় হাইকোর্টের রুল জারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম ফেসবুক পোস্টে সতর্ক করেছেন যে, ছাত্রদল যদি ছাত্রলীগের পথ অনুসরণ করে তবে তাদের পরিণতি আরও খারাপ হবে।
ফরিদপুরে ডিবি হেফাজতে মধুখালীর ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্তর (২৭) মৃত্যুর ঘটনায় ডিবির তৎকালীন ওসিসহ ১১ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করা হয়েছে।
কুমিল্লার দেবিদ্বারে ছাত্রলীগের (নিষিদ্ধ) ব্যানারে একটি মিছিলের ঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। মালায় ২৩ জনকে নাম উল্লেখ ও ১৫/২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন সৌদি আরব ও কাতারে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। রোববার (৩ আগস্ট) দেবিদ্বার থানার উপ
রাজধানীর মোহাম্মদপুরে নাজমুল মিয়া হত্যা মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক নিবাস মজুমদারকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।