চুয়েটে ১৬ দিনে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু
গত ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা পুকুরটির পানিতে ডুবে মারা যান। পরে ১২ আগস্ট একইভাবে মৃত্যু হয় তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব এবং কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চমক দত্তের। শান্ত ও চমক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।