চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচো এলাকায় বালুবাহী ডাম্প ট্রাক ও আল-আরাফা বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের মৃত্যু এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচো এলাকায় বালুবাহী ডাম্প ট্রাক ও আল-আরাফা বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের মৃত্যু এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের যমজ ভাই-বোন কৌশিক ও সুপ্তি ঘোষ উভয়েই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।
দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর চাঁদপুরের ভোলদিঘি কামিল মাদ্রাসার অধ্যক্ষের বাড়িতে হামলার অভিযোগ। তবে পুলিশি তদন্তে দেখা গেছে অভিযুক্ত শিক্ষার্থীরা সবাই কৃতকার্য এবং থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
চাঁদপুরের মেঘনা নদীতে ৪৪০০ বস্তা সিমেন্ট নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। স্থানীয় মাঝিরা উদ্ধার করেছেন সুকানিসহ চার আরোহীকে।
চাঁদপুরের কচুয়া উপজেলায় হাসপাতাল থেকে মাদকসহ সৈয়দ আসিফ ইস্পাহানী (৩৫) নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদপুরের কচুয়া সিটি হসপিটাল থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
চাঁদপুরের হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা না থাকায় সিভিল সার্জনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী, তবে পরে ভুল বোঝাবুঝির কথা জানতে পেরে দুই ঘণ্টার মধ্যেই সেই আদেশ প্রত্যাহার করা হয়।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনের পর চাঁদপুরের সিভিল সার্জন মোহাম্মদ নূর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে এসে তিনি বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করেন।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করে চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা দেখে সিভিল সার্জন মোহাম্মদ নূর আলম দীনকে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
জনসাধারণের তীব্র প্রতিবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে শাহরাস্তি ওয়াকওয়েতে প্রবেশ ফি এবং পার্কিং চার্জ আদায়ের সিদ্ধান্ত বাতিল করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
চাঁদপুরের শাহরাস্তিতে মাদকাসক্ত অবস্থায় নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগে মনির হোসেন বাবু নামের এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না রাখার দায়ে চাঁদপুরের পাল বাজারে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জনস্বার্থে চাঁদপুর জেলার আট উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত ৩১ জন ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
মামলা পরিচালনাকালে অসুস্থ হয়ে মারা গেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী আলহাজ মো. রুহুল আমিন।
চাঁদপুরের হাজীগঞ্জে চকলেট ও খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেলিম মজুমদার নামে এক কেয়ারটেকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুর সদর উপজেলায় মহামায়া মান্দারী এলাকায় লাঠিসোঁটা নিয়ে যুবকদের কথিত ‘মাদকবিরোধী অভিযানের’ সময় কারণ জানতে চাওয়াকে কেন্দ্র করে হামলায় প্রবাসী শাহজাহান পাটওয়ারী (৫০) নিহত হয়েছেন। অভিযোগ-অস্বীকার, আটক ও সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে।
চাঁদপুর জেলার ৬৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষকের অভাব এবং প্রশাসনিক শূন্যতার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রম।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার আন্দোলনে চাঁদপুরের ৩১ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে একজন কুমিল্লায়, দুজন চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে এবং অন্যরা রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় শহীদ...
চাঁদপুরে পাটের বাম্পার ফলন হলেও উৎপাদন খরচ বৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৩০টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদ খালি থাকায় শিক্ষার্থীদের পাঠদানসহ দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে বাবা-মেয়ে হামলার শিকার হয়েছেন।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০টি ইয়াবাসহ খুকি আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরের ফরিদগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মিজানুর রহমান পুলিশ হেফাজতে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে তাকে মৃত ঘোষণা করা হয়।