প্রচ্ছদ/চট্টগ্রাম

চট্টগ্রাম

মোট 2197 টি সংবাদ · পৃষ্ঠা 83 / 92

এনসিটি ডিপি ওয়ার্ল্ডের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

এনসিটি ডিপি ওয়ার্ল্ডের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে বন্দর ভবনে বিএনপিপন্থী শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

২৯ জানুয়ারী, ২০২৬ এ ৫:৩৩ অপরাহ্ণ
‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রামে বিএনপি নেতার ফেসবুকে পোস্ট

‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রামে বিএনপি নেতার ফেসবুকে পোস্ট

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘না’ ভোট দেওয়ার দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। গতকাল বুধবার রাতে নিজের ফেসবুকে পোস্ট করেন তিনি। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ তাঁকে সাধুবাদ দিচ্ছেন আর কেউ বিরোধিতা করছেন।

২৯ জানুয়ারী, ২০২৬ এ ৪:৪৩ অপরাহ্ণ
পদচারী–সেতুর দাবিতে মানববন্ধন করলেন শিক্ষক, শিক্ষার্থীরা

পদচারী–সেতুর দাবিতে মানববন্ধন করলেন শিক্ষক, শিক্ষার্থীরা

চট্টগ্রামের মিরসরাইয়ে পদচারী–সেতুর দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় এ কর্মসূচি হয়। ওই এলাকায় গতকাল বুধবার ট্রাকচাপায় মাদ্রাসাছাত্রী ও পথচারী নিহত হয়েছিল।

২৯ জানুয়ারী, ২০২৬ এ ৩:২৪ অপরাহ্ণ
হাফপ্যান্ট পরা, কাপড়ে মুখ বাঁধা, কিরিচ হাতে মধ্যরাতে ঘরে ডাকাত দল

হাফপ্যান্ট পরা, কাপড়ে মুখ বাঁধা, কিরিচ হাতে মধ্যরাতে ঘরে ডাকাত দল

পরনে হাফপ্যান্ট। মুখে কাপড় বাঁধা। হাতে কিরিচ। গতকাল বুধবার মধ্যরাতে চট্টগ্রামের বোয়ালখালীর কোপাদিয়া এলাকায় একটি ঘরে ডাকাতি করতে যায় ডাকাত দল।

২৯ জানুয়ারী, ২০২৬ এ ১২:৪৫ অপরাহ্ণ
থানা ভাঙচুরের সময় ছিলেন কারাগারে, তবু ওই মামলায় গ্রেপ্তার দেখাতে

থানা ভাঙচুরের সময় ছিলেন কারাগারে, তবু ওই মামলায় গ্রেপ্তার দেখাতে

ঘটনার সময় আসামি ছিলেন কারাগারে। আর পুলিশ বলছে, থানা ভাঙচুর, লুটপাটে জড়িত। ফলে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনও করা হয় আদালতে। বিষয়টি আদালতের নজরে আনেন আসামির আইনজীবী। পরে কারা কর্তৃপক্ষের প্রতিবেদনে আসামির কারাগারে থাকার তথ্য নিশ্চিত হলে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন বাতিল করেন এবং আবেদনকারী পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শাতে (শোকজ) নির্দেশ দেন।

২৯ জানুয়ারী, ২০২৬ এ ১০:৩১ পূর্বাহ্ণ
সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুর ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম

সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুর ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম

শেরপুরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক জামায়াত নেতা নিহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভটি শুরু হয়।

২৯ জানুয়ারী, ২০২৬ এ ১০:১৫ পূর্বাহ্ণ
চট্টগ্রামের মিরসরাইয়ে নিহত মাদ্রাসাছাত্রীর বাড়িতে শোকের আহাজারি

চট্টগ্রামের মিরসরাইয়ে নিহত মাদ্রাসাছাত্রীর বাড়িতে শোকের আহাজারি

স্ত্রী জান্নাতুল ফেরদৌস আর তিন মেয়েকে নিয়ে সুখের সংসার ছিল নাছির উদ্দিনের। গতকাল বুধবার সকালের একটি সড়ক দুর্ঘটনা সেই সুখের ছবিটাকে দুমড়েমুচড়ে দিল।

২৯ জানুয়ারী, ২০২৬ এ ৮:৩০ পূর্বাহ্ণ
‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির ১৮

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির ১৮

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী কাজী মফিজুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন চৌধুরী ও নজরুল ইসলামসহ ১৮ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

২৮ জানুয়ারী, ২০২৬ এ ৯:৩৪ অপরাহ্ণ
বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিপ্রক্রিয়ার বৈধতা নিয়ে রিটের ওপর রায়

বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিপ্রক্রিয়ার বৈধতা নিয়ে রিটের ওপর রায়

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি।

২৮ জানুয়ারী, ২০২৬ এ ৮:০৮ অপরাহ্ণ
চট্টগ্রামের সন্দ্বীপে মাটির নিচে চাপা পড়ে আছে বিদেশি জাহাজ, ৩৩ বছর পর

চট্টগ্রামের সন্দ্বীপে মাটির নিচে চাপা পড়ে আছে বিদেশি জাহাজ, ৩৩ বছর পর

চট্টগ্রামের সন্দ্বীপের ঊড়িরচরে মাটির নিচে চাপা পড়ে থাকা জাহাজটির নাম এমভি টনি বেস্ট। লাইবেরিয়াভিত্তিক বেস্ট শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজটি ১৯৯৩ সালে এই এলাকার কাদায় আটকে পড়ে।

২৮ জানুয়ারী, ২০২৬ এ ২:৪১ অপরাহ্ণ
চট্টগ্রামে ট্রাকচাপায় মাদ্রাসার ফটকে থাকা ছাত্রীসহ দুজনের মৃত্যু

চট্টগ্রামে ট্রাকচাপায় মাদ্রাসার ফটকে থাকা ছাত্রীসহ দুজনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকচাপায় এক মাদ্রাসাছাত্রীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা হয়।

২৮ জানুয়ারী, ২০২৬ এ ১:৪৩ অপরাহ্ণ
মতলব দক্ষিণে নির্বাচন প্রতিহত করার স্লোগান ও ঝটিকা মিছিল, দুজন আটক

মতলব দক্ষিণে নির্বাচন প্রতিহত করার স্লোগান ও ঝটিকা মিছিল, দুজন আটক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করার স্লোগান দিয়ে ঝটিকা মিছিল হয়েছে।

২৮ জানুয়ারী, ২০২৬ এ ১:৩৬ অপরাহ্ণ
‘প্রথম ভোট দিতে চাই উৎসবমুখর পরিবেশে’

‘প্রথম ভোট দিতে চাই উৎসবমুখর পরিবেশে’

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল গ্রাম। চারদিকে এখনো নির্বাচনী আমেজ পুরোপুরি জমেনি ঠিকই, তবে ঘরে ঘরে চায়ের কাপে ঝড় তুলছে একটিই আলোচনা—আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন।

২৮ জানুয়ারী, ২০২৬ এ ১১:৫৩ পূর্বাহ্ণ
চট্টগ্রামে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা, আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মীর

চট্টগ্রামে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা, আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মীর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন জমা দেয় রাঙ্গুনিয়া থানা-পুলিশ।

২৭ জানুয়ারী, ২০২৬ এ ৫:১৯ অপরাহ্ণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পাথর নিক্ষেপে ছাত্রী রক্তাক্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পাথর নিক্ষেপে ছাত্রী রক্তাক্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের বাহন শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক ছাত্রী আহত হয়েছেন। পাথরের আঘাতে ওই ছাত্রীর নাক ও ঠোঁট কেটেছে।

২৭ জানুয়ারী, ২০২৬ এ ৪:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যার মামলায় দুজন

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যার মামলায় দুজন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়াকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ও গত রোববার চট্টগ্রাম নগরের খুলশী ও বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব। আজ মঙ্গলবার সকালে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুজনকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে।

২৭ জানুয়ারী, ২০২৬ এ ১২:৩৩ অপরাহ্ণ