প্রচ্ছদ/চট্টগ্রাম

চট্টগ্রাম

মোট 2190 টি সংবাদ · পৃষ্ঠা 59 / 92

ডাকসু নেতা জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ

ডাকসু নেতা জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ

রাজধানীর শাহবাগে ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। এ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলাও প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ কর্মসূচি হয়।

২৪ এপ্রিল, ২০২৬ এ ১১:৫৭ পূর্বাহ্ণ
চুয়েটে এখনো খালি ২৩ আসন, ভর্তিপ্রক্রিয়া গড়াল পঞ্চম পর্যায়ে

চুয়েটে এখনো খালি ২৩ আসন, ভর্তিপ্রক্রিয়া গড়াল পঞ্চম পর্যায়ে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের পঞ্চম পর্যায়ের ভর্তি কার্যক্রমের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ মে এই পর্যায়ের ভর্তিপ্রক্রিয়া শুরু হবে। গতকাল বৃহস্পতিবার চুয়েটের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ এপ্রিল, ২০২৬ এ ১০:২৭ পূর্বাহ্ণ
‘অন্ধকার থেকে আলোয়’ তনু হত্যামামলা, মৃত্যুর আগে বিচার দেখতে চান

‘অন্ধকার থেকে আলোয়’ তনু হত্যামামলা, মৃত্যুর আগে বিচার দেখতে চান

তনুর পরিবার বলছে, হত্যাকাণ্ডের পর থেকেই মামলাটি ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা চলেছে। দীর্ঘ এক দশক পর হলেও খুনিদের ফাঁসি দেখতে চান তাঁরা।

২৪ এপ্রিল, ২০২৬ এ ৯:৪৫ পূর্বাহ্ণ
গরু ব্যবসার দ্বন্দ্বে ছাত্রদল নেতা খুন, দাঁত উপড়ে রগ কেটে দেওয়া হয়

গরু ব্যবসার দ্বন্দ্বে ছাত্রদল নেতা খুন, দাঁত উপড়ে রগ কেটে দেওয়া হয়

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ গরু ব্যবসা নিয়ে বিরোধের জেরে হামলায় চিকিৎসাধীন ছাত্রদলের এক নেতা খুন হয়েছে। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় যুবদলের আরেক কর্মীর হাতের রগ কাটা ও চারটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে এ হামলা হয়।

২৩ এপ্রিল, ২০২৬ এ ৬:৪৩ অপরাহ্ণ
চট্টগ্রাম কক্সবাজার রুটে এসি বগি চালু নিয়ে অনিশ্চয়তা

চট্টগ্রাম কক্সবাজার রুটে এসি বগি চালু নিয়ে অনিশ্চয়তা

রেলওয়ে এসি বগি দিয়ে চট্টগ্রামের পরিবর্তে ঢাকা থেকে একটি বিশেষ ট্রেন পরিচালনার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

২৩ এপ্রিল, ২০২৬ এ ১২:৩৮ অপরাহ্ণ
বিদেশি পিস্তলসহ জঙ্গল সলিমপুরের ‘নলা কাশেম’ গ্রেপ্তার

বিদেশি পিস্তলসহ জঙ্গল সলিমপুরের ‘নলা কাশেম’ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের এক ‘সন্ত্রাসী’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি র‍্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামি।

২৩ এপ্রিল, ২০২৬ এ ১০:৫৭ পূর্বাহ্ণ
চট্টগ্রামে সংঘর্ষে কিরিচ হাতে ছিলেন ছাত্রদলের নেতা, লাঠি হাতে জামায়াত

চট্টগ্রামে সংঘর্ষে কিরিচ হাতে ছিলেন ছাত্রদলের নেতা, লাঠি হাতে জামায়াত

গোয়েন্দা পুলিশ ও রাজনৈতিক সূত্র তাঁদের পরিচয় নিশ্চিত করেছে। সংঘাতে থাকা আরও আটজন শনাক্ত।

২৩ এপ্রিল, ২০২৬ এ ১০:০৫ পূর্বাহ্ণ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিউমোনিয়ায় ২০ দিনে ২৬ শিশুর মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিউমোনিয়ায় ২০ দিনে ২৬ শিশুর মৃত্যু

চট্টগ্রামে গরম শুরুর সঙ্গে বেড়েছে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এপ্রিল মাসের প্রথম ২০ দিনে হামের উপসর্গ নিয়ে ২৭৫টি শিশু ভর্তি ছিল। এর মধ্যে নিউমোনিয়া নিয়ে ২৬ শিশুর মৃত্যু হয়েছে। এসব শিশুর হাম শনাক্ত না হলেও তাদের শরীরে ফুসকুড়ি ছিল।

২৩ এপ্রিল, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ
একজন খুনিরে কাঠগড়ায় দেখলাম, চোখে শান্তি লাগছে: তনুর বাবা

একজন খুনিরে কাঠগড়ায় দেখলাম, চোখে শান্তি লাগছে: তনুর বাবা

তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্যকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২২ এপ্রিল, ২০২৬ এ ১০:৩২ অপরাহ্ণ
চট্টগ্রামে জব্বারের বলীখেলা শনিবার, বৈশাখী মেলা শুরু হচ্ছে শুক্রবার

চট্টগ্রামে জব্বারের বলীখেলা শনিবার, বৈশাখী মেলা শুরু হচ্ছে শুক্রবার

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের ঐতিহাসিক বলীখেলা ও বৈশাখী মেলা শুরু হচ্ছে আগামী শুক্রবার। বলীখেলা হবে পরদিন শনিবার। এবার জব্বারের বলীখেলার ১১৭তম আসর। ২৬ এপ্রিল এসএসসি পরীক্ষা থাকায় এদিন ভোরেই মেলা শেষ করতে বলা হয়েছে। মেলা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ওয়াচ টাওয়ার স্থাপনসহ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

২২ এপ্রিল, ২০২৬ এ ৭:১৯ অপরাহ্ণ
কক্সবাজারে নিখোঁজের তিন দিন পর মন্দিরের সেবায়েতের ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজারে নিখোঁজের তিন দিন পর মন্দিরের সেবায়েতের ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার সদর উপজেলার  নিখোঁজের তিন দিন পর মন্দিরের এক সেবায়েতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার পাহাড়ি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

২২ এপ্রিল, ২০২৬ এ ৬:২৩ অপরাহ্ণ
চট্টগ্রাম থেকেও কেন রোগী নিয়ে ঢাকায় দৌড়াতে হয়

চট্টগ্রাম থেকেও কেন রোগী নিয়ে ঢাকায় দৌড়াতে হয়

চট্টগ্রাম শহরটি এক বিস্তৃত অঞ্চলের মানুষের নানা কাজকর্মের কেন্দ্রস্থল। অথচ এই শহরের স্বাস্থ্যব্যবস্থার দিকে চোখ রাখলে অদ্ভুত শূন্যতার মুখোমুখি হতে হয়। এখানে কোনো বিশেষায়িত হাসপাতাল নেই।

২২ এপ্রিল, ২০২৬ এ ৫:৫৭ অপরাহ্ণ
চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা/ তামাকখেতে পড়ে ছিল তরুণের লাশ

চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা/ তামাকখেতে পড়ে ছিল তরুণের লাশ

কক্সবাজারের চকরিয়ায় তামাকখেত থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।

২২ এপ্রিল, ২০২৬ এ ৫:০৭ অপরাহ্ণ
চট্টগ্রামে লিফটে আটকে পড়া কিশোরকে উদ্ধার

চট্টগ্রামে লিফটে আটকে পড়া কিশোরকে উদ্ধার

দীর্ঘক্ষণ লিফটে আটকে থাকায় কিশোরটি আতঙ্কগ্রস্ত (ট্রমা) হয়ে পড়েছে বলে তার বাবা জানান। তার শ্বাসকষ্টের জটিলতা আছে। ভেতরে ফ্যানও ছিল না। কাজ করেনি অ্যালার্ম।

২২ এপ্রিল, ২০২৬ এ ৩:০২ অপরাহ্ণ
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে চট্টগ্রামের মিরসরাইয়ের নাঈমার আচার

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে চট্টগ্রামের মিরসরাইয়ের নাঈমার আচার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা জান্নাতুল নাঈমা। পেশায় তিনি স্বাস্থ্যকর্মী। চাকরির পরেই বাসায় গিয়ে আচার বানান তিনি। এ আচার বিক্রি করেই তিনি বছরে আয় করেন সাড়ে তিন লাখ টাকা। তাঁর তৈরি আচার যাচ্ছে বিদেশেও।

২২ এপ্রিল, ২০২৬ এ ১২:১১ অপরাহ্ণ
লাকসামে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

লাকসামে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

কুমিল্লার লাকসামে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পাশের পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাওতলী গ্রামে এ ঘটনা ঘটে।

২১ এপ্রিল, ২০২৬ এ ৯:৫৪ অপরাহ্ণ
বিপন্ন মেছো বিড়ালকে মেরে ঝুলিয়ে রাখা হয় বৈদ্যুতিক খুঁটিতে, এক

বিপন্ন মেছো বিড়ালকে মেরে ঝুলিয়ে রাখা হয় বৈদ্যুতিক খুঁটিতে, এক

চট্টগ্রামের সন্দ্বীপে একটি বিপন্ন প্রজাতির মেছো বিড়াল হত্যা করে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে উপজেলার রহমতপুর ইউনিয়নের বশিরীয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

২১ এপ্রিল, ২০২৬ এ ৮:৩৮ অপরাহ্ণ
অকটেনের সরবরাহ বাড়ায় চট্টগ্রামে 
ফিলিং স্টেশনে কমেছে ভিড়

অকটেনের সরবরাহ বাড়ায় চট্টগ্রামে ফিলিং স্টেশনে কমেছে ভিড়

চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকার বাদশা মিয়া অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে গিয়ে চোখে পড়ল ভিন্ন দৃশ্য। মোটরসাইকেল মাত্র দুটি। তেল নিয়ে মুহূর্তেই বেরিয়ে গেল সেগুলো। নেই কোনো সারি, নেই ভোগান্তি।

২১ এপ্রিল, ২০২৬ এ ৮:২৭ অপরাহ্ণ
ঘুষ দাবির অভিযোগ /কক্সবাজারে দুই অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে

ঘুষ দাবির অভিযোগ /কক্সবাজারে দুই অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে

কক্সবাজারে ঘুষ দাবির অভিযোগে দুই অতিরিক্ত জেলা প্রশাসকসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে এই মামলা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক আখতার আলম।

২১ এপ্রিল, ২০২৬ এ ৭:৫৬ অপরাহ্ণ
কেউ তেড়ে যাচ্ছেন কিরিচ হাতে, কারও হাতে লাঠিসোঁটা, ছাত্রদল-শিবির

কেউ তেড়ে যাচ্ছেন কিরিচ হাতে, কারও হাতে লাঠিসোঁটা, ছাত্রদল-শিবির

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষ চলে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা হাতে উভয় পক্ষের কর্মীদের দেখা গেছে। ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দুই পক্ষই দাবি করেছে।

২১ এপ্রিল, ২০২৬ এ ৭:৫১ অপরাহ্ণ