কক্সবাজারের নীলা রাখাইন পিএইচডি করবেন যুক্তরাষ্ট্রে
পাঁচ বছরের পূর্ণ বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ক্লেমসন ইউনিভার্সিটিতে পিএইচডি করার সুযোগ পেয়েছেন নীলা রাখাইন। গবেষণার বিষয় শিক্ষা, বিশেষ করে টিচিং অ্যান্ড লার্নিং।
পাঁচ বছরের পূর্ণ বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ক্লেমসন ইউনিভার্সিটিতে পিএইচডি করার সুযোগ পেয়েছেন নীলা রাখাইন। গবেষণার বিষয় শিক্ষা, বিশেষ করে টিচিং অ্যান্ড লার্নিং।
পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবহন দপ্তরের নতুন ভবন নির্মাণের জন্য পাহাড় কাটা হচ্ছে, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
জাতীয় জাদুঘরে প্রদর্শিত ‘জুলাই ডায়েরিজ’ তথ্যচিত্রে সাধারণ মানুষ ও শ্রমজীবীদের অভিজ্ঞতার আলোকে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী তাহিয়া তাবাসসুম জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ফিজিওলজিক্যাল সায়েন্সের বৃত্তি নিয়ে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন।
খাগড়াছড়িগামী লোকাল বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি ও শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগে মোহাম্মদ জসিম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
বন্ধুদের আড্ডায় হঠাৎ উঠেছিল ফুটবল বিশ্বকাপকে ঘিরে জার্সি বিক্রির প্রসঙ্গ। এরপরই জার্সি বিক্রির পরিকল্পনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। সেই পরিকল্পনা থেকেই পরিচিত এক সিনিয়রের কাছ থেকে মাত্র ১৩টি জার্সি কেনেন তাঁরা। এরপর শুরু করেন বিক্রি। প্রায় দুই মাসে ফুটপাত আর রেলস্টেশনের প্ল্যাটফর্মে বসেই চার লাখ টাকার জার্সি বিক্রি করেছেন তাঁরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সহপাঠীদের মাধ্যমে আটককৃত অভিযুক্ত দোকান কর্মচারী মো. শাহিন শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মুসাদ্দিকুজ্জামান আল-মামুনের বিরুদ্ধে।
চট্টগ্রামের রাউজানে টানা বর্ষণে সৃষ্ট নালার তীব্র স্রোতে ভেসে গিয়ে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রতিকূল আবহাওয়া, জলাবদ্ধতা ও পরিবহনসংকটের কারণে আজ বুধবার (৮ জুলাই ২০২৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার একদল শিক্ষার্থীর সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের মারামারির অভিযোগ উঠেছে। এতে ছাত্রদল ও ছাত্রশক্তির দুই নেতা আহত হয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘ঝুপড়ি’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের ষোলশহরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের তানিয়া কালাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের মোহাম্মদ এরশাদ করিম।
খেলার দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি নামার পর করতালি ও চিৎকার বেড়ে যায় বহুগুণ। আর মেসি গোল করার পর উদ্যাপনটা ছিল দেখার মতো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোটরসাইকেলে শোডাউন করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। আজ সোমবার সকালে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারণা, ভিডিওটি আজ ভোরে ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৬টি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাল্টাপাল্টি মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপের একটি পোস্টে মন্তব্য করেছিলেন নারী শিক্ষার্থী। এরপর নাম গোপন করে ওই মন্তব্যের উত্তর দেন একজন। এতে ওই নারী শিক্ষার্থীকে অশালীন গালাগাল করা হয়। পরে জানা যায় যে পরিচয় গোপন করে মন্তব্য করা ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের কর্মী।
সাড়ে ২৬ হাজার শিক্ষার্থীর জন্য ১৪টি হল। গাদাগাদি করে থাকলেও হলে থাকতে পারেন ৯ হাজারের মতো। বাকি ১৭ হাজার শিক্ষার্থীকে বাইরে ভাড়ায় থাকতে হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভেতরেই এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সংলগ্ন ২ নম্বর গেট এলাকায় খাবারের দোকানে অভিযান গেলে চাকসু প্রতিনিধি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কারের আট দফা দাবিতে একটি হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়েছেন ওই হল সংসদের নেতারা। আজ বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক আলাওল হলে এ ঘটনা ঘটে। পরে বেলা ২টার দিকে প্রাধ্যক্ষের আশ্বাসে এ তালা খুলে দেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার সাঁটানোর ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবি জানানো হয়েছে পোস্টারগুলোতে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ সতর্কতার কথা জানিয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলন্ত শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ইসরাত ফাতেমা নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের মূল প্রবেশপথের সামনেই কামানটি রাখা হয়েছে। পাশাপাশি এ কামান সম্পর্কে বিভিন্ন তথ্যও সেখানে দেওয়া রয়েছে। এটি তৈরি করা হয়েছিল ১৬৫৬ সালে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি সংগ্রহ করে।