প্রচ্ছদ/চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বিভাগ

মোট 3563 টি সংবাদ · পৃষ্ঠা 84 / 149

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যু

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ডাম্প ট্রাকের ধাক্কায় চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ওয়্যারলেস এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

২৪ এপ্রিল, ২০২৬ এ ৫:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রামে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রামে তিন স্থানে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। তিনটি মিছিলের ভিডিও আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এসব ভিডিও শেয়ার করা হয়।

২৪ এপ্রিল, ২০২৬ এ ৪:৪৬ অপরাহ্ণ
আলীকদমের কুরুকপাতায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও ১০ শিশু।

আলীকদমের কুরুকপাতায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও ১০ শিশু।

বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত এই ১০ শিশুকে আনা হয়। এ নিয়ে কুরুকপাতা ইউনিয়ন থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৩১ শিশু।

২৪ এপ্রিল, ২০২৬ এ ৪:৩২ অপরাহ্ণ
যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা যে–ই হোক ছাড় দেওয়া হবে না

যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা যে–ই হোক ছাড় দেওয়া হবে না

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতার ওপর হামলাসহ উদ্ভূত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজ শুক্রবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির হিসেবে নির্মিত ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

২৪ এপ্রিল, ২০২৬ এ ৩:২৩ অপরাহ্ণ
পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ, আহত ২১

পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ, আহত ২১

চট্টগ্রামের পটিয়ায় পর্যটকবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস দুটিতে থাকা অন্তত ২১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২৪ এপ্রিল, ২০২৬ এ ১:৫১ অপরাহ্ণ
মোবাইল অ্যাপসে আইপিএল নিয়ে জুয়া, তিন যুবককে কারাদণ্ড

মোবাইল অ্যাপসে আইপিএল নিয়ে জুয়া, তিন যুবককে কারাদণ্ড

চট্টগ্রামের বাঁশখালীতে মোবাইল অ্যাপস ব্যবহার করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা নিয়ে জুয়া ধরার দায়ে তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা গাট্টি ফকির মাজারসংলগ্ন এলাকায় একটি দোকানে এ ঘটনা ঘটে।

২৪ এপ্রিল, ২০২৬ এ ১২:০১ অপরাহ্ণ
ডাকসু নেতা জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ

ডাকসু নেতা জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ

রাজধানীর শাহবাগে ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। এ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলাও প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ কর্মসূচি হয়।

২৪ এপ্রিল, ২০২৬ এ ১১:৫৭ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণকাজে মৃত্যুর ঘটনায় সালিস বসেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণকাজে মৃত্যুর ঘটনায় সালিস বসেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠক চলাকালে বিদ্যালয়ের দেয়াল ধসে সাবেক পৌর কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে জেলা শহরের পাইকপাড়ায় এ ঘটনা ঘটে।

২৪ এপ্রিল, ২০২৬ এ ১০:২৯ পূর্বাহ্ণ
চুয়েটে এখনো খালি ২৩ আসন, ভর্তিপ্রক্রিয়া গড়াল পঞ্চম পর্যায়ে

চুয়েটে এখনো খালি ২৩ আসন, ভর্তিপ্রক্রিয়া গড়াল পঞ্চম পর্যায়ে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের পঞ্চম পর্যায়ের ভর্তি কার্যক্রমের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ মে এই পর্যায়ের ভর্তিপ্রক্রিয়া শুরু হবে। গতকাল বৃহস্পতিবার চুয়েটের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ এপ্রিল, ২০২৬ এ ১০:২৭ পূর্বাহ্ণ
‘অন্ধকার থেকে আলোয়’ তনু হত্যামামলা, মৃত্যুর আগে বিচার দেখতে চান

‘অন্ধকার থেকে আলোয়’ তনু হত্যামামলা, মৃত্যুর আগে বিচার দেখতে চান

তনুর পরিবার বলছে, হত্যাকাণ্ডের পর থেকেই মামলাটি ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা চলেছে। দীর্ঘ এক দশক পর হলেও খুনিদের ফাঁসি দেখতে চান তাঁরা।

২৪ এপ্রিল, ২০২৬ এ ৯:৪৫ পূর্বাহ্ণ
কাপ্তাই হ্রদ থেকে কেন উধাও হয়ে যাচ্ছে রুই-কাতলা

কাপ্তাই হ্রদ থেকে কেন উধাও হয়ে যাচ্ছে রুই-কাতলা

রাঙামাটির কাপ্তাই হ্রদের তীরঘেঁষা মৎস্য অবতরণ কেন্দ্রে সকাল থেকেই ব্যস্ততা। কোথাও শ্রমিকেরা বরফ ভাঙছেন, কোথাও ঘাটে ভিড় করা নৌকা থেকে মাছ নামানো হচ্ছে। ঝুড়ি ভরে মাছ একের পর এক ট্রাকে তোলা হচ্ছে। তবে সেই ঝুড়িতে চোখে পড়ে না হ্রদের একসময়কার পরিচিত কার্পজাতীয় মাছ রুই, কাতলা কিংবা মৃগেল। সাম্প্রতিক সময়ে হ্রদ ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

২৪ এপ্রিল, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ
গরু ব্যবসার দ্বন্দ্বে ছাত্রদল নেতা খুন, দাঁত উপড়ে রগ কেটে দেওয়া হয়

গরু ব্যবসার দ্বন্দ্বে ছাত্রদল নেতা খুন, দাঁত উপড়ে রগ কেটে দেওয়া হয়

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ গরু ব্যবসা নিয়ে বিরোধের জেরে হামলায় চিকিৎসাধীন ছাত্রদলের এক নেতা খুন হয়েছে। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় যুবদলের আরেক কর্মীর হাতের রগ কাটা ও চারটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে এ হামলা হয়।

২৩ এপ্রিল, ২০২৬ এ ৬:৪৩ অপরাহ্ণ
গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ

গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ

২০১৭ সালের মে মাসে তৎকালীন তদন্ত সংস্থা সিআইডি তনুর পোশাক থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা জানিয়েছিল।

২৩ এপ্রিল, ২০২৬ এ ৬:১৬ অপরাহ্ণ
ইটভাটার কক্ষে পড়ে ছিল চিকিৎসকের নিথর দেহ, পাশে পড়ে ছিল চিরকুট

ইটভাটার কক্ষে পড়ে ছিল চিকিৎসকের নিথর দেহ, পাশে পড়ে ছিল চিরকুট

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একটি ইটভাটার কক্ষ থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আমুয়াকান্দি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

২৩ এপ্রিল, ২০২৬ এ ৫:৫৪ অপরাহ্ণ
বান্দরবানে অস্ত্রের মুখে ছয় রাবারশ্রমিককে অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ

বান্দরবানে অস্ত্রের মুখে ছয় রাবারশ্রমিককে অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ

বান্দরবান সদরে অস্ত্রের মুখে ছয় শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার টঙ্কাবতি ইউনিয়নের হাতিরডেরা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আজ সকালে বিষয়টি জানাজানি হয়।

২৩ এপ্রিল, ২০২৬ এ ৩:৩৩ অপরাহ্ণ
পাঁচটি ইউনিটের চারটিতেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ

পাঁচটি ইউনিটের চারটিতেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ

রাঙামাটির কাপ্তাই হ্রদে নির্মিত জলবিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের চারটিতেই উৎপাদন বন্ধ রয়েছে। স্বাভাবিক সময়ে ওই বিদ্যুৎকেন্দ্রে ২৪২ মেগাওয়াট উৎপাদন হলেও এখন হচ্ছে মাত্র ৪০ মেগাওয়াট। এ ছাড়া রাঙামাটি জেলাতেও সরবরাহ কমেছে।

২৩ এপ্রিল, ২০২৬ এ ৩:০৫ অপরাহ্ণ
আলীকদমের এক অনাথ আশ্রমে হামের উপসর্গ ৪০ শিশুর, একজনের মৃত্যু

আলীকদমের এক অনাথ আশ্রমে হামের উপসর্গ ৪০ শিশুর, একজনের মৃত্যু

বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। দুর্গম এলাকা হওয়ায় গতকাল রাতে বিষয়টি জানাজানি হয়।

২৩ এপ্রিল, ২০২৬ এ ২:৫৬ অপরাহ্ণ
চট্টগ্রাম কক্সবাজার রুটে এসি বগি চালু নিয়ে অনিশ্চয়তা

চট্টগ্রাম কক্সবাজার রুটে এসি বগি চালু নিয়ে অনিশ্চয়তা

রেলওয়ে এসি বগি দিয়ে চট্টগ্রামের পরিবর্তে ঢাকা থেকে একটি বিশেষ ট্রেন পরিচালনার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

২৩ এপ্রিল, ২০২৬ এ ১২:৩৮ অপরাহ্ণ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ছিল বিরল লজ্জাবতী বানর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ছিল বিরল লজ্জাবতী বানর

রাঙামাটির কাপ্তাইয়ে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলাবাগান এলাকা থেকে এটিকে উদ্ধার করা হয়। বানরটির আনুমানিক বয়স দুই বছর। এটি ওই এলাকার বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে ছিল।

২৩ এপ্রিল, ২০২৬ এ ১২:২৮ অপরাহ্ণ
জ্বালানিসংকটে কমেছে ট্রিপ, থমকে গেছে ট্রাকচালক রাজুর জীবনের চাকা

জ্বালানিসংকটে কমেছে ট্রিপ, থমকে গেছে ট্রাকচালক রাজুর জীবনের চাকা

জ্বালানিসংকটে ট্রাকচালকদের জীবন-জীবিকা বিপর্যস্ত। সপ্তাহে চার ট্রিপ থেকে নেমে এসেছে এক-দুটিতে। রংপুরের চালক মোহাম্মদ রাজুর অভিজ্ঞতায় উঠে এসেছে তেলসংকটে থমকে যাওয়া পরিবহন খাতের বাস্তব চিত্র।

২৩ এপ্রিল, ২০২৬ এ ১১:১৭ পূর্বাহ্ণ
বিদেশি পিস্তলসহ জঙ্গল সলিমপুরের ‘নলা কাশেম’ গ্রেপ্তার

বিদেশি পিস্তলসহ জঙ্গল সলিমপুরের ‘নলা কাশেম’ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের এক ‘সন্ত্রাসী’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি র‍্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামি।

২৩ এপ্রিল, ২০২৬ এ ১০:৫৭ পূর্বাহ্ণ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিউমোনিয়ায় ২০ দিনে ২৬ শিশুর মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিউমোনিয়ায় ২০ দিনে ২৬ শিশুর মৃত্যু

চট্টগ্রামে গরম শুরুর সঙ্গে বেড়েছে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এপ্রিল মাসের প্রথম ২০ দিনে হামের উপসর্গ নিয়ে ২৭৫টি শিশু ভর্তি ছিল। এর মধ্যে নিউমোনিয়া নিয়ে ২৬ শিশুর মৃত্যু হয়েছে। এসব শিশুর হাম শনাক্ত না হলেও তাদের শরীরে ফুসকুড়ি ছিল।

২৩ এপ্রিল, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ