প্রচ্ছদ/চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বিভাগ

মোট 3561 টি সংবাদ · পৃষ্ঠা 70 / 149

চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে ১০ মাসের শিশুর মৃত্যু

চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে ১০ মাসের শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় গলায় লিচুর বিচি আটকে ওয়াসেনাত নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

১৮ মে, ২০২৬ এ ৬:৩৪ অপরাহ্ণ
মুরব্বিদের মতো কানাডার বেগমপাড়ায় আমাদের বাড়িগাড়ি নেই: হাসনাত আবদুল্লাহ

মুরব্বিদের মতো কানাডার বেগমপাড়ায় আমাদের বাড়িগাড়ি নেই: হাসনাত আবদুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের (দেবিদ্বার) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘কানাডার বেগমপাড়ায় আমাদের কোনো বাড়িগাড়ি নেই। তবে মুরব্বিদের অনেকেরই সেখানে বাড়িগাড়ি আছে।’

১৮ মে, ২০২৬ এ ৪:১০ অপরাহ্ণ
চট্টগ্রামে জমায়েত নিষেধাজ্ঞার মধ্যেই গ্রাফিতি আঁকতে গেলেন

চট্টগ্রামে জমায়েত নিষেধাজ্ঞার মধ্যেই গ্রাফিতি আঁকতে গেলেন

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে চট্টগ্রামে একদল তরুণ-তরুণীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। নতুন করে গ্রাফিতি আঁকার চেষ্টার সময় আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে নগরের টাইগারপাস এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিনজনকে আটক করা হলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

১৮ মে, ২০২৬ এ ৪:০৭ অপরাহ্ণ
লোহাগাড়ায় বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

লোহাগাড়ায় বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। তিনি সিএনজিচালিত অটোরিকশাটির যাত্রী ছিলেন। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লোহার দিঘির পাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

১৮ মে, ২০২৬ এ ২:৩১ অপরাহ্ণ
মরুর দেশের দুম্বা পালন হচ্ছে সীতাকুণ্ডে, লাভও বেশি

মরুর দেশের দুম্বা পালন হচ্ছে সীতাকুণ্ডে, লাভও বেশি

সীতাকুণ্ডে বাণিজ্যিকভাবে দুম্বা পালন শুরু হয় ২০২১ সালে। প্রথমে ইউনিক গোট ফার্মে পরীক্ষামূলকভাবে দুম্বা আনা হয়। পরে রুপালি অ্যাগ্রোও দুম্বা পালন শুরু করে।

১৮ মে, ২০২৬ এ ১১:৫৪ পূর্বাহ্ণ
বিএনপি-এনসিপির মুখোমুখি অবস্থান, চট্টগ্রামের সাড়ে তিন কিলোমিটার সড়কে

বিএনপি-এনসিপির মুখোমুখি অবস্থান, চট্টগ্রামের সাড়ে তিন কিলোমিটার সড়কে

চট্টগ্রামে জুলাই গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপি ও এনসিপির মুখোমুখি অবস্থানের পর এবার নগরের প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক ও এর আশপাশে সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ করেছে পুলিশ।

১৮ মে, ২০২৬ এ ১১:২৬ পূর্বাহ্ণ
‘আমি তখন ৭ হাজার মিটার ওপরে, বাতাস বইছিল দ্রুত, হাড় জমিয়ে দিচ্ছিল

‘আমি তখন ৭ হাজার মিটার ওপরে, বাতাস বইছিল দ্রুত, হাড় জমিয়ে দিচ্ছিল

‘পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালুর উচ্চতা ৮ হাজার ৪৮৫ মিটার। তবে পর্বতের সবচেয়ে কঠিন অংশটি হলো ৬ হাজার ৪০০ থেকে ৭ হাজার ৬০০ মিটার উচ্চতার মধ্যবর্তী পথ। এই বিপজ্জনক পথ পাড়ি দিতে গিয়ে প্রতিটি মুহূর্তই ছিল জীবন ঝুঁকির। আমি তখন ৭ হাজার মিটার ওপরে। বাতাস বইছিল দ্রুতগতিতে, হাড় জমিয়ে দিচ্ছিল ঠান্ডা।’

১৮ মে, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ
ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে আরও একজনের রক্ত পাওয়া গেছে

ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে আরও একজনের রক্ত পাওয়া গেছে

২০১৭ সালের মে মাসে সিআইডি তনুর পোশাক থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিল।

১৭ মে, ২০২৬ এ ১১:৫৯ অপরাহ্ণ
জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগে এনসিপির বিক্ষোভ

জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগে এনসিপির বিক্ষোভ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, এমন অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা। এর প্রতিবাদে ‘জুলাই গ্রাফিতি অঙ্কন’ কর্মসূচি পালন করেছে দলটি।

১৭ মে, ২০২৬ এ ১১:২৩ অপরাহ্ণ
কুমিল্লায় হিজড়াকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা, অভিযোগ সঙ্গীদের বিরুদ্ধে

কুমিল্লায় হিজড়াকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা, অভিযোগ সঙ্গীদের বিরুদ্ধে

কুমিল্লার বুড়িচংয়ে পেট্রলের আগুনে দগ্ধ হিজড়া এনামুল হক শিশির ওরফে মাহি (৩৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৭ মে) বিকেলে তাঁর মৃত্যু হয়।

১৭ মে, ২০২৬ এ ১০:২০ অপরাহ্ণ
৬ হাসপাতাল ঘুরে মারা গেল ৭ মাসের সাজিদ

৬ হাসপাতাল ঘুরে মারা গেল ৭ মাসের সাজিদ

পারভেজ আহমেদ ও সুলতানা আক্তার দম্পতির ১৬ বছরের দাম্পত্য জীবনে তিন কন্যাসন্তানের পর জন্ম নিয়েছিল একমাত্র ছেলে সাজিদ আল নাহিয়ান। সাত মাসেই মৃত্যু হলো তার।

১৭ মে, ২০২৬ এ ৯:৩৪ অপরাহ্ণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসী বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসী বাংলাদেশি নিহত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১৭ মে, ২০২৬ এ ৭:৩১ অপরাহ্ণ
মেঘনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে: পানিসম্পদমন্ত্রী

মেঘনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, উপকূলীয় উপজেলা সুবর্ণচর ও হাতিয়ায় মেঘনা নদীর তীব্র ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ রোববার দুপুরে নোয়াখালীতে নদী ভাঙন পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

১৭ মে, ২০২৬ এ ৬:০৪ অপরাহ্ণ
মাছ ধরার নৌযানে মিয়ানমারে সিমেন্ট পাচার, ৩৩ জন গ্রেপ্তার

মাছ ধরার নৌযানে মিয়ানমারে সিমেন্ট পাচার, ৩৩ জন গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন উপকূল থেকে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ ৩টি নৌযান জব্দ করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড।

১৭ মে, ২০২৬ এ ৩:১৯ অপরাহ্ণ
শপিং ব্যাগের ভেতরে ছিল লাখ টাকার জাল নোট, গ্রেপ্তার ৩

শপিং ব্যাগের ভেতরে ছিল লাখ টাকার জাল নোট, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার ৬৫০ টাকার জাল নোটসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে নগরের পাঁচলাইশ ও জেলার হাটহাজারী এলাকায় পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

১৭ মে, ২০২৬ এ ১:২৪ অপরাহ্ণ
ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের হামলা

ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের হামলা

কক্সবাজারের উখিয়ায় বিএনপি নেতা-কর্মীদের হামলায় ছৈয়দা বেগম নামের এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত আটটার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টাইপালং গ্রামে এ ঘটনা ঘটে। ছৈয়দা বেগম ওই গ্রামের বাসিন্দা সাব্বির আহমদের স্ত্রী।

১৭ মে, ২০২৬ এ ১০:০৩ পূর্বাহ্ণ
মিথ্যা তথ্য দিয়ে ধর্ম ও চারুকলার শিক্ষক হলেন বাংলার প্রধান পরীক্ষক

মিথ্যা তথ্য দিয়ে ধর্ম ও চারুকলার শিক্ষক হলেন বাংলার প্রধান পরীক্ষক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভিন্ন বিষয়ের সাত শিক্ষক হলেন প্রধান পরীক্ষক, যাচাইয়ের পর তালিকা থেকে বাতিল

১৭ মে, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ