টেকনাফ ও সেন্ট মার্টিনে ভেসে এল দুই নারীর মরদেহ
কক্সবাজারের শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনের সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি।
কক্সবাজারের শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনের সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি।
চার দিন ধরে একটানা অতিভারী বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের পাঁচ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
কুমিল্লার দেবীদ্বারে এক মাদ্রাসাছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে মামলাটি করেন।
দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর প্রবাসী ব্যবসায়ী মো. ইয়াছিন নিহত এবং তাঁর পাঁচ বছর বয়সী কন্যা আহত হয়েছেন।
চট্টগ্রাম–১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, বিশেষ করে তাঁর লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা, কর্ণফুলী এবং মাননীয় অর্থমন্ত্রীর এলাকার মানুষ পানিতে ভাসছে।
কুমিল্লার আদর্শ সদরে আর্জেন্টিনা ও মিসরের ফুটবল ম্যাচ দেখা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে শরিফুল ইসলাম নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ বুধবার বেলা দুইটার দিকে ভারী বর্ষণে দেয়াল ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার আগে মাদ্রাসাটিতে ৩০ জন শিশু ছিল।
পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা কাদা, গাছপালা ও মাটি চাপা দেয় টিনের ছাউনির ঘর। ধসে পড়ে দেয়াল, পাল্টে যায় একটি পরিবারের স্বাভাবিক জীবন—ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ১৩ বছরের সামিয়া ইসলামের মৃত্যু হয়।
কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর আশ্রয়শিবিরে দেয়াল ধসে তিন মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে এবং ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও কয়েকজন মাটিচাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
চাঁদপুরের তিন নদীর মোহনায় মেঘনার ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ উল্টে গেছে। আজ বুধবার সকালে পুরান বাজার ঘাটসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় কর্ণফুলী টানেলের বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। দ্রুত মেরামতের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
চট্টগ্রাম নগরের চশমা হিল ও সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
খাগড়াছড়ি ও রাঙামাটিতে একটানা অতি ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানিতে বিভিন্ন এলাকা ডুবে গেছে। ফলে খাগড়াছড়ি-রাঙামাটি এবং দীঘিনালা-লংগদু-সাজেক সড়কসহ বেশ কয়েকটি সড়কে যোগাযোগ বন্ধ থাকায় সাজেক পর্যটনকেন্দ্রে সাড়ে চার শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
টানা বর্ষণে চট্টগ্রামের ষোলোশহর থেকে জানালিহাট পর্যন্ত রেলপথ পানির নিচে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। আজ বুধবার এলাকাটি পরিদর্শন করে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, জলাবদ্ধতা এড়াতে এই রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। বর্ষণের কারণে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় চলাচলের একটি সড়ক ভেঙে খাদে পড়েছে। ভাটিয়ারী ইউনিয়নের জঙ্গল ভাটিয়ারী আশ্রয়ণ প্রকল্পের ১৫২টি পরিবারের মধ্যে ১২০টি পরিবারের ঘরে পানি ঢুকেছে।
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিসরের ম্যাচ দেখা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে মারধরের ঘটনায় কুমিল্লায় এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-মিসর ম্যাচ দেখার সময় গোল করা নিয়ে উল্লাস করায় এক ব্রাজিল সমর্থককে পেটালেন আর্জেন্টিনা সমর্থক। আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী সদর উপজেলার মঠবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ হোসেন নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের গর্তে যানবাহন আটকে পড়া ও দুর্ঘটনার কারণে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যাতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
টানা বৃষ্টিতে দুর্ঘটনা এড়াতে চট্টগ্রামের মিরসরাইয়ের সব ঝরনায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। আগামী শুক্রবার পর্যন্ত উপজেলার সব কটি ঝরনা বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়ারঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় রেললাইন দুই ফুট পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে, যার ফলে পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের যাত্রা বাতিল ও অনিশ্চিত হয়েছে।
চট্টগ্রাম নগরে উড়ালসড়কে বিকল কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ফায়াজ তাজরিয়ান নামে এক এনসিপি নেতা নিহত হয়েছেন। বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আরও দুই দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে একই পথে বাতিল করা হয় পর্যটক এক্সপ্রেসের যাত্রা।