প্রচ্ছদ/চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বিভাগ

মোট 3558 টি সংবাদ · পৃষ্ঠা 19 / 149

ফেনীতে বাসের চাপায় স্কুলছাত্রী নিহত, আহত ৭

ফেনীতে বাসের চাপায় স্কুলছাত্রী নিহত, আহত ৭

ফেনীর দাগনভূঞায় নিয়ন্ত্রণ হারানো ‘হ্যাপি ট্রান্সপোর্ট’ বাসের চাপায় সিলোনিয়া হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার নিহত এবং আরও সাত শিক্ষার্থী আহত হয়েছেন।

১৬ আগস্ট, ২০২৬ এ ১১:২৭ অপরাহ্ণ
বিদ্যালয়ে যাওয়ার পথে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বিদ্যালয়ে যাওয়ার পথে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক ছিদ্দিক হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৬ আগস্ট, ২০২৬ এ ৬:০২ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ১৫ আইনজীবীকে গ্রেপ্তার

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ১৫ আইনজীবীকে গ্রেপ্তার

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে চট্টগ্রাম থেকে ১৫ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে পাঁচ নারী আইনজীবীর জামিন মঞ্জুর হয়েছে এবং বাকিরা কারাগারে গেছেন।

১৬ আগস্ট, ২০২৬ এ ৫:৫৫ অপরাহ্ণ
নোয়াখালীতে আলোচিত তিনজন হত্যাকাণ্ডের রায়: তিন আসামির মৃত্যুদণ্ড

নোয়াখালীতে আলোচিত তিনজন হত্যাকাণ্ডের রায়: তিন আসামির মৃত্যুদণ্ড

নোয়াখালী শহরের মাইজদী বাজার এলাকায় তিন যুবককে গুলি করে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।

১৬ আগস্ট, ২০২৬ এ ৫:১৬ অপরাহ্ণ
কুমিল্লায় ছাত্রীকে হয়রানি ও ভিডিও ধারণের অভিযোগ, মাদ্রাসার সুপারকে

কুমিল্লায় ছাত্রীকে হয়রানি ও ভিডিও ধারণের অভিযোগ, মাদ্রাসার সুপারকে

কুমিল্লার দেবীদ্বারে এক কিশোরী শিক্ষার্থীকে হয়রানি ও আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে এক মাদ্রাসার সুপারকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

১৬ আগস্ট, ২০২৬ এ ৩:৩৯ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুই জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুই জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শনিবার দিবাগত সাড়ে ১২টার দিকে ‘এমভি আনাসসা’ ও ‘এমভি জাহান জাহাব’ জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। প্রবল স্রোতের কারণে এই দুর্ঘটনাটি ঘটলেও ২১ জন নাবিকই নিরাপদে রয়েছেন।

১৬ আগস্ট, ২০২৬ এ ২:৩০ অপরাহ্ণ
আবহাওয়া সতর্কতা ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে রওনা, জ্বালানি ফুরিয়ে

আবহাওয়া সতর্কতা ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে রওনা, জ্বালানি ফুরিয়ে

আবহাওয়া সতর্কতা ও নিষেধাজ্ঞা অমান্য করে সন্দ্বীপ থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার পর জ্বালানি ফুরিয়ে ইঞ্জিন বন্ধ হলে আট যাত্রীসহ স্পিডবোটটি প্রায় চার ঘণ্টা ভেসে সীতাকুণ্ডের ম্যানগ্রোভে থামে। ঘটনার পর মালিক-চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ।

১৬ আগস্ট, ২০২৬ এ ২:২১ অপরাহ্ণ
মাদকাসক্তির অভিযোগ ঘিরে থানায় যাচ্ছিলেন বাবা, ফটকে মৃত্যু

মাদকাসক্তির অভিযোগ ঘিরে থানায় যাচ্ছিলেন বাবা, ফটকে মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বড় ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে থানায় যাওয়ার সময় বাবার মৃত্যু হয়েছে। স্থানীয়ভাবে অভিযোগের কথা উঠলেও ছেলে তা অস্বীকার করেছেন; ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানার কথা জানিয়েছে পুলিশ।

১৬ আগস্ট, ২০২৬ এ ১:২৪ অপরাহ্ণ
রাঙামাটির বড়থলি: সীমান্তঘেঁষা ইউনিয়নটিতে নেই সরকারি সুযোগ-সুবিধা

রাঙামাটির বড়থলি: সীমান্তঘেঁষা ইউনিয়নটিতে নেই সরকারি সুযোগ-সুবিধা

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নে নেই সরকারি সুযোগ-সুবিধা। ইউনিয়ন পরিষদের কার্যালয়ও আরেক জেলায়। সরকারি বিদ্যালয়, ক্লিনিক কিছুই নেই এই ইউনিয়নে। বাসিন্দারা হেঁটে চলাচল করেন।

১৬ আগস্ট, ২০২৬ এ ১২:০১ অপরাহ্ণ
সেনবাগে মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত, আহত ইউপি চেয়ারম্যান

সেনবাগে মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত, আহত ইউপি চেয়ারম্যান

নোয়াখালীর সেনবাগে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী বিএনপি নেতা মোশারফ হোসেন মজুমদার নিহত হয়েছেন এবং আহত হয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ আরও একজন।

১৬ আগস্ট, ২০২৬ এ ১০:৩১ পূর্বাহ্ণ
লোহাগাড়ায় পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পশ্চিম কলাউজান বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের একটি পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৬ আগস্ট, ২০২৬ এ ১০:১৫ পূর্বাহ্ণ
রাঙামাটিতে পিকআপ ভ্যান উল্টে ৩ মৃত্যু, আহত ৩

রাঙামাটিতে পিকআপ ভ্যান উল্টে ৩ মৃত্যু, আহত ৩

রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাওয়ার পথে মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা খেয়ে পিকআপ ভ্যান উল্টে তিন যাত্রী নিহত এবং তিনজন আহত হয়েছেন।

১৬ আগস্ট, ২০২৬ এ ৯:০৪ পূর্বাহ্ণ
সন্দ্বীপ চ্যানেলের তীরে মাটি সরে সাবমেরিন কেব্‌ল উন্মুক্ত, কী ঝুঁকি

সন্দ্বীপ চ্যানেলের তীরে মাটি সরে সাবমেরিন কেব্‌ল উন্মুক্ত, কী ঝুঁকি

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলের তীরে ভাঙনে মাটির নিচ থেকে উন্মুক্ত হয়েছে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহের দুটি সাবমেরিন কেব্‌ল। ভাটার সময় প্রায় ৪০ ফুট দৃশ্যমান থাকলেও কেব্‌ল কতটা ঝুঁকিতে রয়েছে—সে বিষয়ে প্রকৌশলগত সমীক্ষা করেনি পিডিবি।

১৬ আগস্ট, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ
৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল ইয়ার্ডের

৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল ইয়ার্ডের

বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডের সব কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করেছে বিএসবিআরএ।

১৫ আগস্ট, ২০২৬ এ ৯:৪৩ অপরাহ্ণ
ছেলেদের দেখা করতে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিতে গিয়ে গ্রেপ্তার বৃদ্ধা

ছেলেদের দেখা করতে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিতে গিয়ে গ্রেপ্তার বৃদ্ধা

ফেনীর ফুলগাজী সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করতে গিয়ে সোনালক্ষ্মী ও সান্ত্বনা নামে দুই নারী গ্রেপ্তার হয়েছেন।

১৫ আগস্ট, ২০২৬ এ ৭:১১ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে খাবার বিতরণের পর যুবলীগ-ছাত্রলীগের পাঁচ

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে খাবার বিতরণের পর যুবলীগ-ছাত্রলীগের পাঁচ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে খাবার বিতরণের পর সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৫ আগস্ট, ২০২৬ এ ৫:২২ অপরাহ্ণ
রাঙামাটি পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

রাঙামাটি পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

রাঙামাটি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

১৫ আগস্ট, ২০২৬ এ ৪:২০ অপরাহ্ণ
জাহাজ কেন ভাঙা হয়, বাংলাদেশ কেন জাহাজভাঙা শিল্পের বড় কেন্দ্র

জাহাজ কেন ভাঙা হয়, বাংলাদেশ কেন জাহাজভাঙা শিল্পের বড় কেন্দ্র

একটি জাহাজ বছরের পর বছর সমুদ্রে চলে। পণ্য, তেল কিংবা গ্যাস বহন করে এক বন্দর থেকে আরেক বন্দরে যায়। বয়স বাড়ার সঙ্গে মেরামত ও পরিচালনার খরচ বাড়তে থাকে। একসময় জাহাজটি আর চালানো লাভজনক থাকে না। তখন সেটি বিক্রি হয় ভাঙার জন্য।

১৫ আগস্ট, ২০২৬ এ ২:১৩ অপরাহ্ণ
অন্তঃসত্ত্বা স্ত্রীকে সাবধান থাকতে বলে কাজে গেলেন পলাশ, আর ফিরলেন না

অন্তঃসত্ত্বা স্ত্রীকে সাবধান থাকতে বলে কাজে গেলেন পলাশ, আর ফিরলেন না

সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ কাটার সময় ‘বিষাক্ত গ্যাসের’ প্রভাবে শ্রমিক পলাশ জলদাসসহ ৯ জনের মৃত্যু এবং আরও ৩ জন অসুস্থতার ঘটনায় অন্তঃসত্ত্বা স্ত্রী ভূমিকা এখন শোকে অচল।

১৫ আগস্ট, ২০২৬ এ ১০:৪৫ পূর্বাহ্ণ
ভুল পরিচয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়ে কারাভোগ, কক্সবাজারে অবশেষে

ভুল পরিচয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়ে কারাভোগ, কক্সবাজারে অবশেষে

কক্সবাজারে ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে থাকা সোনা মিয়া অবশেষে মুক্তি পেয়েছেন। পরিচয় জালিয়াতির শিকার হয়ে আদালতের চারটি শর্তে জামিনের পর গতকাল শুক্রবার তাঁকে মুক্তি দেওয়া হয়।

১৫ আগস্ট, ২০২৬ এ ৯:৩৮ পূর্বাহ্ণ
নিরাপত্তার ঘাটতি ছিল আগেই, মামলাও হয়েছিল, এখন গেল ৯ প্রাণ

নিরাপত্তার ঘাটতি ছিল আগেই, মামলাও হয়েছিল, এখন গেল ৯ প্রাণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি পেয়েছিল সরকারি পরিদর্শন সংস্থা। শ্রমিকদের নিরাপত্তা বিষয়ে যথেষ্ট সচেতন না করা, ঝুঁকি মূল্যায়নের প্রতিবেদন না দেওয়া, নির্ধারিত সময়ের বেশি কাজ করিয়েও ওভারটাইমের টাকা না দেওয়াসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে ছয় মাস আগে।

১৫ আগস্ট, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ