প্রচ্ছদ/চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বিভাগ

মোট 3565 টি সংবাদ · পৃষ্ঠা 130 / 149

হেলিকপ্টারে মহেশখালীর জনসভায় জামায়াত আমির

হেলিকপ্টারে মহেশখালীর জনসভায় জামায়াত আমির

নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে কক্সবাজারের মহেশখালী পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ সোমবার দুপুর পৌনে ১২টায় মহেশখালী পৌরসভার গোরকঘাটা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। এরপর সেখান থেকে তিনি সড়কপথে রওনা দেন পাঁচ কিলোমিটার দূরের বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায়।

২ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১২:১৪ অপরাহ্ণ
ফেনী-২ আসনের হাটবাজার আর অলিগলিতে প্রচারে এবি পার্টির চেয়ারম্যান

ফেনী-২ আসনের হাটবাজার আর অলিগলিতে প্রচারে এবি পার্টির চেয়ারম্যান

ফেনী-২ (সদর) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জু সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন যাচ্ছেননির্বাচনী এলাকায়। হাটবাজার, অলিগলিসহ প্রত্যন্ত গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। ভোটারদের কাছে ঈগল প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।

২ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১১:৩৩ পূর্বাহ্ণ
বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর

বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ-পিরিচ)। এই আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির সহশিল্প ও বাণিজ্য–বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

২ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১১:১৬ পূর্বাহ্ণ
চাকরি ছেড়ে গড়ে তোলেন ‘গরবা গুদি’, এখন সফল উদ্যোক্তা নীলা চাকমা

চাকরি ছেড়ে গড়ে তোলেন ‘গরবা গুদি’, এখন সফল উদ্যোক্তা নীলা চাকমা

নীলা চাকমার বাড়ি রাঙামাটি সদর উপজেলার মঘবান ইউনিয়নের দোখাইয়া এলাকায়। নিজের ভিটেমাটিতে গড়ে তোলা তাঁর অতিথিশালার নাম ‘গরবা গুদি’। চাকমা ভাষায় ‘গরবা’ মানে ‘অতিথি’, ‘গুদি’ অর্থ ‘কক্ষ’। গরবা গুদির যাত্রা শুরু হয় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে।

২ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১০:৫৩ পূর্বাহ্ণ
জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে থাকা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঝাড়ুমিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

২ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৯:০৫ পূর্বাহ্ণ
নোয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, শ্রেণিকক্ষ পুড়ে ছাই

নোয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, শ্রেণিকক্ষ পুড়ে ছাই

ওই বিদ্যালয়ের পাশে একই কম্পাউন্ডে অবস্থিত অপর একটি বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১০:১৯ অপরাহ্ণ
এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়: আবদুল্লাহ

এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়: আবদুল্লাহ

আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, এবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর দুর্নীতি বন্ধের সুযোগ রয়েছে। ১১-দলীয় জোট ক্ষমতায় গেলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে।

১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১০:০৬ অপরাহ্ণ
আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তারা ইনসাফ বাস্তবায়ন করতে চায়: চরমোনাই

আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তারা ইনসাফ বাস্তবায়ন করতে চায়: চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘নতুন করে তারা পুরোনো নীতি আদর্শের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত করবে। কোন ইনসাফ? গোপনে আমেরিকার সঙ্গে বসে তারা ইনসাফ বাস্তবায়ন করবে? গোপনে ভারতের সঙ্গে বসে ইনসাফ বাস্তবায়ন করবে? এ ইনসাফ বাংলার মানুষ আর দেখতে চায় না।’

১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৯:৫৬ অপরাহ্ণ
নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনগত ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনগত ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা সভায় মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী

১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৬:৪১ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দরের আরও সাত কর্মচারীকে বদলি।

চট্টগ্রাম বন্দরের আরও সাত কর্মচারীকে বদলি।

ইজারা ও কর্মচারীদের বদলির প্রতিবাদে আগামীকাল সোমবার আবারও সকাল আটটা থেকে আট ঘণ্টা কর্মবিরতি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৬:৩৯ অপরাহ্ণ
এক আসামির জামিনের কাগজ দেখিয়ে অন্য আসামির পলায়ন, ৬ কারারক্ষী বরখাস্ত

এক আসামির জামিনের কাগজ দেখিয়ে অন্য আসামির পলায়ন, ৬ কারারক্ষী বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে হৃদয় মিয়া (২৮) নামের এক আসামি অন্য আসামির জামিনের কাগজ দেখিয়ে কৌশলে পালিয়ে গেছেন।

১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৫:৪০ অপরাহ্ণ
চট্টগ্রামের ফটিকছড়িতে উবারচালককে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই।

চট্টগ্রামের ফটিকছড়িতে উবারচালককে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই।

চট্টগ্রামের ফটিকছড়িতে এক উবারচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের রক্তছড়ি চা–বাগান থেকে লাশটি উদ্ধার হয়।

১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:৪৪ অপরাহ্ণ
‘হাসনাত বিজয়ী হচ্ছেন, এটা সময়ের ব্যাপারের মতো’

‘হাসনাত বিজয়ী হচ্ছেন, এটা সময়ের ব্যাপারের মতো’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর অংশগ্রহণের সম্ভাবনা শেষ হয়ে গেছে বলা চলে। প্রার্থিতা ফিরে পেতে তাঁর করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, আদালতের এই আদেশের ফলে বিএনপির প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারছেন না।

১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:৩৬ অপরাহ্ণ
নোয়াখালী–২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের কার্যালয়

নোয়াখালী–২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের কার্যালয়

নোয়াখালী–২ আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কাজী মফিজুর রহমানের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। কাজী মফিজুর রহমানের অভিযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা জড়িত। আজ রোববার বেলা ১১টার দিকে সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের ভোরের বাজারে এ ঘটনা ঘটে।

১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৩:৫৭ অপরাহ্ণ
রুমিন ফারহানার প্রচারে অংশ নেওয়ায় বিএনপির আরও ৬ নেতাকে বহিষ্কার

রুমিন ফারহানার প্রচারে অংশ নেওয়ায় বিএনপির আরও ৬ নেতাকে বহিষ্কার

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছয় নেতাকে বহিষ্কার করা হয়।

১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৩:৪১ অপরাহ্ণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, উপস্থিতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, উপস্থিতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ৩৯০টি আসনের বিপরীতে ৩৭ হাজার ৬১৪ জন আবেদনকারী ছিলেন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ২৯ হাজার ৩৮৯ জন।

১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৩:১৩ অপরাহ্ণ
সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’

সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’

চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুরের বণিকপাড়ায় আগুনে পুড়িয়ে দেওয়া হিন্দু সম্প্রদায়ের দুটি ঘর পরিদর্শন করেছে একটি নাগরিক প্রতিনিধিদল।

১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ২:৫৩ অপরাহ্ণ
চাঁদপুরে এনসিপির কমিটি ঘোষণার আধা ঘণ্টা পরই আরেকটি ঘোষণা

চাঁদপুরে এনসিপির কমিটি ঘোষণার আধা ঘণ্টা পরই আরেকটি ঘোষণা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ডি এম আলাউদ্দিনকে আহ্বায়ক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১:০৪ অপরাহ্ণ
হাতিয়ায় হান্নান মাসউদের পথসভায় যাওয়ার পথে ‘ঢিল’, আহত ৩

হাতিয়ায় হান্নান মাসউদের পথসভায় যাওয়ার পথে ‘ঢিল’, আহত ৩

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপি প্রার্থী আবদুল হান্নান মাসউদের পথসভায় যাওয়ার পথে ঢিল ছুড়ে দুজনকে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ওই এলাকার মো. দিদার উদ্দিন, মো. তসলিম হোসেন।

১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১১:৩৭ পূর্বাহ্ণ
প্রয়োজনে জান দেব, ব্যালট বাক্স ছিনতাই হতে দেব না: হাসনাত আবদুল্লাহ

প্রয়োজনে জান দেব, ব্যালট বাক্স ছিনতাই হতে দেব না: হাসনাত আবদুল্লাহ

শনিবার রাতের দিকে কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১১–দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ।

১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১১:২৭ পূর্বাহ্ণ
রাঙামাটি আসন: সংঘাত–সহিংসতা নয়, শান্তির আকুতি

রাঙামাটি আসন: সংঘাত–সহিংসতা নয়, শান্তির আকুতি

প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু ভোটারদের মনে উন্নয়নের চেয়ে বেশি চিন্তা এ অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে।

১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১১:২৩ পূর্বাহ্ণ
কক্সবাজার সৈকতে লাইফগার্ড সেবা থাকছে আরও তিন মাস, নতুন চুক্তি

কক্সবাজার সৈকতে লাইফগার্ড সেবা থাকছে আরও তিন মাস, নতুন চুক্তি

কক্সবাজার সমুদ্রসৈকতে বছরজুড়েই থাকে পর্যটকের ভিড়। সাগরে গোসল করতে নেমে দেশ-বিদেশ থেকে আসা এসব পর্যটকের কেউ কেউ ভেসে যান স্রোতের টানে, কেউ আবার আটকে পড়েন চোরাবালিতে।

১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১১:০০ পূর্বাহ্ণ
কর্মবিরতির দ্বিতীয় দিনেও অচলাবস্থা, মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ

কর্মবিরতির দ্বিতীয় দিনেও অচলাবস্থা, মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা কর্মবিরতির দ্বিতীয় দিন আজ রোববারও বন্দরের পরিচালন কার্যক্রমে প্রায় অচলাবস্থা চলছে। সকাল আটটা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম ব্যাহত হচ্ছে।

১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১০:২৫ পূর্বাহ্ণ
হাসনাত আবদুল্লাহর পাশে স্কুলজীবনের বন্ধুরা, উপহার দিলেন ১৪ লাখ টাকা

হাসনাত আবদুল্লাহর পাশে স্কুলজীবনের বন্ধুরা, উপহার দিলেন ১৪ লাখ টাকা

নির্বাচনী মাঠে হাসনাতের পাশে দাঁড়াতেই একত্র হন বন্ধুরা। এই ১৪ লাখ টাকা প্রবাসে থাকা ও দেশে অবস্থানরত ২০১৪ ব্যাচের বন্ধুরা সম্মিলিতভাবে হাসনাতকে উপহার দিয়েছেন।

৩১ জানুয়ারী, ২০২৬ এ ১০:২০ অপরাহ্ণ