দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস
জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে স্মৃতি জাদুঘর উদ্বোধন, সংবর্ধনা এবং বিশেষ প্রদর্শনী।
জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে স্মৃতি জাদুঘর উদ্বোধন, সংবর্ধনা এবং বিশেষ প্রদর্শনী।
দুই বছর আগে এই দিনে ছাত্র–জনতার অভ্যুত্থানে পতন হয়েছিল সাড়ে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। শেষ সময়ে দ্রুত বদলে যায় দৃশ্যপট।
অনিবার্য কিন্তু অভাবনীয় একটি ঘটনা ঘটেছিল আজ থেকে দুই বছর আগে, ৫ আগস্ট ২০২৪—স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতন এবং পলায়ন। প্রায় ১৬ বছর ধরে নিপীড়ন–নির্যাতনের শিকার বাংলাদেশের মানুষের পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ ঘটেছিল এর আগের ৩৫ দিনের আন্দোলনে।
মো. তৌহিদ হোসেন মুক্তকণ্ঠের কূটনৈতিক প্রতিবেদক রাহীদ এজাজের সঙ্গে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা থাকাকালীন অভিজ্ঞতা, দেশের কূটনৈতিক অগ্রাধিকার, ভারতের সঙ্গে সম্পর্ক, কিচেন ক্যাবিনেট প্রসঙ্গ এবং যুক্তরাষ্ট্র-জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার পরিধি নিয়ে কথা বলেছেন।
আহসান এইচ মনসুর চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেয়েছিলেন বিগত অন্তর্বর্তী সরকারের আমলে। গভর্নর হিসেবে অভিজ্ঞতা, ব্যাংক খাত নিয়ে নানা পদক্ষেপ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ নানা প্রসঙ্গে তিনি মুক্তকণ্ঠের সঙ্গে কথা বলেছেন।
সেই দিনগুলো বাংলাদেশের ইতিহাসকে মৌলিকভাবে বদলে দেওয়ার পাশাপাশি একটি প্রত্যাশার জন্ম দিয়েছিল যে শেষ পর্যন্ত দোষীদের জবাবদিহির আওতায় আনা হবে।
জুলাই গণ-অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর আন্দোলনের ফল ছিল না। তা ছিল স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সমাজের সম্মিলিত উত্থান ও প্রত্যাখ্যান।
এই সরকার ছিল সত্যিকার অর্থেই একটি গণ-অভ্যুত্থান-পরবর্তী সরকার। তাই এর মূল্যায়নের মানদণ্ডও হতে হবে অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র পরিচালনার বাস্তবতা থেকে।
‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আগামীকাল বুধবার রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
বার্ড কলেজের সহযোগী অধ্যাপক অনিরুদ্ধ মিত্রের গবেষণায় দেখা গেছে, জুলাই অভ্যুত্থান পুঁজিবাজারকে আরও নিম্নমুখী না করলেও রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক অনিশ্চয়তার কারণে বাজারের পুনরুদ্ধার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।
ফেনীর মহিপালে ৪ আগস্টের নৃশংস হামলায় ৭ জন শহীদ ও চার শতাধিক আহত হলেও ১ হাজার ৪০০-এর বেশি আসামি এখনো পলাতক এবং কোনো অস্ত্র উদ্ধার হয়নি।
জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে খুলে দেওয়া হচ্ছে। ৫ আগস্ট সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন।
আওয়ামী লীগ সরকার-সমর্থক নেতা-কর্মী ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে সেদিন অন্তত ৯৮ জন নিহত হন।
এ কথা সত্যি যে শুধু বাংলাদেশই নয়, গভীরভাবে বিভক্ত যেকোনো সমাজেই পুনঃসমঝোতা প্রতিষ্ঠা করা জটিল ও সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং দ্রব্যমূল্য ও বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসনের দাবিতে ৫ ও ৬ আগস্ট দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।
শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা কীভাবে এসেছিল, এর পেছনে কার কৃতিত্ব বেশি—এ নিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে নানা বয়ান ওঠে। এবার এক দফা নিয়ে নিজের ভাষ্য তুলে ধরেছেন আবদুল কাদের।
আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে—এমন হুমকি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পাশাপাশি ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তনের দাবি তুলে তিনি রাষ্ট্রসংস্কার ও বিচার বাস্তবায়নে সরকারের ব্যর্থতার অভিযোগও করেছেন।
দ্রোহযাত্রার দুই বছর পূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে অর্থনীতিবিদ আনু মুহম্মদ গণ-অভ্যুত্থানের শক্তিকে আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত ‘জুলাই রক্তাক্ত: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় রোববার বক্তব্য দেন রুহুল কবির রিজভী।
মাহদী আমিন বলেন, আন্দোলনে নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে তাঁরা যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই আদর্শ ও মূল্যবোধ ধারণ করা সম্ভব।
শিল্পকলা একাডেমির নাট্যমঞ্চে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘২০২৪-এর রক্তিম বর্ষার সন্তান হারানো মায়েদের প্রতি শ্রদ্ধাঞ্জলি’ অনুষ্ঠানে শহীদদের মায়েরা ও পরিবারের সদস্যরা জুলাই হত্যার বিচার নিশ্চিতের দাবি জানান।
আওয়ামী লীগ ও যুবলীগের সশস্ত্র অবস্থানের কারণে হাসপাতাল থেকে ফয়জুলের গুলিবিদ্ধ লাশ আনা সম্ভব হয়নি বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জবানবন্দি দিয়েছেন তাঁর বড় ভাই মো. রাজিব।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের উদ্যোগে যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত গণশুনানিতে শহীদ মিরাজ হোসেনের বাবা আবদুর রব ঘটনাপ্রবাহের স্মৃতিচারণ করেন এবং চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মামলার বিষয়ে তথ্য নেন ও তদন্তের পরিকল্পনার কথা জানান।
বাংলাদেশের রাজনীতিতে যত দিন জামায়াতে ইসলামী নাম নিয়ে রাজনীতি থাকবে, তত দিন আওয়ামী লীগও থাকবে বলে মন্তব্য করেছেন কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার।