কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ চারজনের শেষবিদায়
কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ চারজনের মরদেহ দেশে পৌঁছায়।
কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ চারজনের মরদেহ দেশে পৌঁছায়।
খুলনার বটিয়াঘাটা উপজেলায় মহাসড়কের পাশে লতা রায়ের ছোট দোকানে বিক্রি হয় নিজেদের খেতের সবজি, সঙ্গে শরিকদের পণ্য; তাঁর উদ্যোগে এখন আয় করছেন আশপাশের আরও কয়েকজন নারী।
ভুক্তভোগী ওই কিশোরীর মামার করা মামলায় পুলিশ অভিযুক্ত সুমন সিকদারকে গ্রেপ্তার করে।
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাজুর মরদেহ পৌঁছায় আজ বেলা সোয়া ২টায়।
ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার কালীগঞ্জের আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে পৌঁছেছে।
যশোরের কেশবপুরের মধ্যকুল এলাকায় গতকাল শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
সুন্দরবনের কাছে নৌকাডুবির ঘটনায় ৯ পর্যটককে উদ্ধার করেছে নৌ পুলিশ।
খুলনার দিঘলিয়া উপজেলায় বিদ্যালয়ের শৌচাগারে দশম শ্রেণির এক ছাত্রীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আটকে রাখা হয়, পরে তাকে উদ্ধার করা হয়।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার রাতে নববধূকে ঘরে তোলার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বউভাতের প্রস্তুতির মধ্যেই এই ঘটনা ঘটে।
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে; মরদেহের অপেক্ষায় সাতক্ষীরায় স্বজনেরা।
বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার দুপুরে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি হন বটিয়াঘাটা উপজেলার শিয়ালীডাঙ্গা গ্রামের বৃদ্ধ আনসার শিকারী।
মেসে খাবার ও বাজার করা নিয়ে কথা-কাটাকাটির জেরে ঝিনাইদহ শহরে এক পলিটেকনিক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মাদ্রাসাছাত্র। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
যশোরের বারান্দীপাড়া লিচুতলা এলাকায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে সোনার কারিগর আল আমিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে; পুলিশ ঘটনাটিকে পূর্বপরিকল্পিত বলে মনে করছে।
কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে মারা যাওয়া কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী, সন্তান ও শ্বশুরের মৃত্যুতে বাড়িতে মাতম চলছে। বাবা-মায়ের ফেরার পথ চেয়ে বসে আছে সাত বছরের শিশু মহিমা দত্ত।
ভারতে চিকিৎসা নিতে গিয়ে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রেবতী সরকার ও আলিমুজ্জামান সাজু। গতকাল বুধবার রাতে তাঁদের মৃত্যুর খবর স্বজনদের কাছে পৌঁছায়।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়িত হয়নি।
রাজশাহী ও যশোরে সারের সংকট, পরিবেশকদের জোগান ও দাম বৃদ্ধির অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং বরাদ্দ–চাহিদার পার্থক্য তুলে ধরা হয়েছে।
খুলনায় লবণচরা থানার আশিবিঘা এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে দুই তরুণের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় একজনকে গুলি ও ছুরিকাঘাত করা হয় এবং রাত সাড়ে ৯টার দিকে আরেকজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
খুলনার আশিবিঘা এলাকায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে গুলি ও ছুরিকাঘাতে ২২ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন; পুলিশ সন্ত্রাসী গ্রুপের সম্পৃক্ততা খতিয়ে দেখছে।
রাজবাড়ীর পাংশায় বৈদ্যুতিক মোটরপাম্প চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে পাঁচবাড়িয়া গ্রামে মারধরের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভারতের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজনের বাড়ি কুষ্টিয়ায়। তাঁদের মধ্যে আছেন এক সাংবাদিক, তাঁর স্ত্রী, সন্তান ও শ্বশুর।
নড়াইলে শিশু ধর্ষণ-হত্যা মামলায় আদালত রবিউল সিকদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন; একই সঙ্গে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
যশোরের কেশবপুরে ভাইয়ের অসুস্থতার খবর শুনে অসুস্থ হয়ে পড়েন বোন; হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
খুলনা নগরের রায়েরমহল এলাকায় ছেলেধরা সন্দেহে রাজু শিকদার (২৬) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় কয়েকজন তাঁকে আটক করে মারধর করেন।