খাগড়াছড়ির দুর্গম তিন ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম
খাগড়াছড়ির দুই উপজেলার অতি দুর্গম তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
খাগড়াছড়ির দুই উপজেলার অতি দুর্গম তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
দূরত্ব আর ঝুঁকির কারণে খাগড়াছড়ির দুর্গম এলাকার ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে অনাগ্রহী
দেশের বেশির ভাগ ইটভাটা পরিবেশদূষণের প্রতীক হিসেবে পরিচিত। তবে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুড়াপাড়ায় একটি উদ্যোগ বদলে ফেলেছে ইটভাটার সেই পরিচিতি।
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও কার্যকর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর ভাটারা থানার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
খাগড়াছড়ির গুইমারায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার বাইল্লাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
দুই একর জায়গায় গড়ে উঠেছে স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ। সেখানে প্রবেশ করতেই চোখে পড়ে সারি সারি রঙিন ফুলের বাগান, পরিকল্পিত হাঁটার পথ আর বিশ্রামের বেঞ্চ।
রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, পর্যটন বিকাশ, নারীর ক্ষমতায়ন, মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক উন্নয়নের অঙ্গীকার করেছেন খাগড়াছড়ি আসনের প্রতিদ্বন্দ্বী ১০ জন সংসদ সদস্য প্রার্থী।
আইফোন ও মোটরসাইকেল কিনতে চেয়েছিলেন কলেজছাত্র। এ কারণে সাজান অপহরণের ‘নাটক’। কলেজে যাওয়ার কথা বলে নিজেই চলে যান আত্মগোপনে। এরপর বাবার কাছে চান পাঁচ লাখ টাকা মুক্তিপণ। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এ ঘটনা ঘটে।
মায়ের দেওয়া হাতখরচ বাঁচিয়ে চারটি কোয়েল পাখি কিনেছিলেন। মোহাম্মদ হামিমের শুরুটা এভাবেই। তখনো জানতেন উদ্যোগটা এত বড় হয়ে উঠবে।
হাসপাতালে মানুষ আসে শারীরিক ভোগান্তি থেকে মুক্তির আশায়, কিন্তু সেই হাসপাতালে আসার পথটাই রোগীদের জন্য আরও বড় ভোগান্তির কারণ হয়ে উঠেছে।
ইউপিডিএফ গণতান্ত্রিকের সংবাদ সম্মেলন, দল বিলুপ্ত হয়নি
খাগড়াছড়ি সংসদীয় আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির ‘বিদ্রোহী’ সমীরণ দেওয়ান। নির্বাচন কমিশনে আপিল করে গতকাল বৃহস্পতিবার তিনি প্রার্থিতা ফিরে পান। এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাঁর প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন।
খাগড়াছড়িতে জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন ‘পাঁচ শতাধিক’ নেতা-কর্মী। গতকাল সোমবার জেলার মাটিরাঙ্গা উপজেলায় এ ঘটনা ঘটে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় উপজেলার এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি।
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা এবং গণ অধিকার পরিষদের দীনময় রোয়াজা।
খাগড়াছড়িতে জাতীয় পার্টির ৬১ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
খাগড়াছড়িতে এনসিপির ৩০০ নেতা–কর্মীর বিএনপিতে যোগদান
খাগড়াছড়ি-২৯৮ আসনে ১৫ প্রার্থীর মধ্যে ৮ জনেরই মনোনয়ন বাতিল হয়েছে। আজ শনিবার যাচাই–বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটার তালিকায় গরমিল থাকা, সমর্থকেরা প্রার্থীকে না চেনাসহ বিভিন্ন গরমিলের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।