আম্রপালির দাম কম, হতাশ খাগড়াছড়ির চাষিরা
গত এক সপ্তাহ বাজারে মিলছে খাগড়াছড়ির আম্রপালি আম। খোঁজ নিয়ে জানা গেছে, খাগড়াছড়ির পাইকারিতে এবার আকারভেদে আম্রপালি আম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০-৫০ টাকায়। এর আগের বছর বিক্রি হয়েছিল ৬০ থেকে ১০০ টাকায়।
গত এক সপ্তাহ বাজারে মিলছে খাগড়াছড়ির আম্রপালি আম। খোঁজ নিয়ে জানা গেছে, খাগড়াছড়ির পাইকারিতে এবার আকারভেদে আম্রপালি আম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০-৫০ টাকায়। এর আগের বছর বিক্রি হয়েছিল ৬০ থেকে ১০০ টাকায়।
যূথিকা ত্রিপুরার বাড়ি পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বিষ্ণু কার্বারিপাড়ায়। তাঁর মতো এভাবেই পানির জন্য প্রতিদিন দুই থেকে তিন কিলোমিটার পথ পাড়ি দিতে হয় পাড়ার বাসিন্দাদের। কুয়াটির পানির ওপর নির্ভরশীল গ্রামের সাত শতাধিক পরিবার।
ঈদের ছুটি হোক বা সপ্তাহান্তের অবকাশ; অনেকেরই ইচ্ছা পাহাড়ে ঘুরতে যাওয়ার। কিন্তু বাজেটের চিন্তায় পরিকল্পনা ভেস্তে যায়। অথচ তিন পার্বত্য জেলা—বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে এখনো ১৫০ থেকে ১ হাজার টাকা বা এর আশপাশে মেলে হোটেলের কক্ষ। তাই কম খরচে রাত কাটিয়ে দিনে ঘুরে দেখা যায় পাহাড়, ঝরনা, হ্রদ, নদী আর সবুজে মোড়া প্রকৃতির নানা রূপ।
খাগড়াছড়ি গুইমারা উপজেলায় সরকারি উদ্যোগে খাল খননের কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটরে রাতের আঁধারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।
রাঙামাটি ও খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (জেএসএস সমর্থিত) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার পৃথকভাবে এ দুই শহরে দিবসটি পালিত হয়। এতে বক্তারা বলেন, পার্বত্য চুক্তি আদায় করে ছাড়ব।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয় মাইল এলাকায় গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র মিতশু ত্রিপুরা (১২)-এর মৃত্যু হয়েছে। তার বন্ধু বিনয় ত্রিপুরাও আহত হয়েছিলেন। স্থানীয় হাসপাতালে পৌঁছানোর আগেই মিতশুর মৃত্যু ঘটে।
খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু তোলার অভিযানে হামলায় ইউএনও কাজী শামীম, ওসি মো. নাজির আলমসহ ১৫ জন আহত। ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। কৃষকরা সেচপাম্প ভাঙচুরের অভিযোগ করে উঠেছেন।
খাগড়াছড়িতে বাসস ও সময় টিভির জেলা প্রতিনিধি জীতেন কুমার বড়ুয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। জুলাই গণ-অভ্যুত্থানে হামলাসহ পাঁচটি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গতকাল বৃহস্পতিবার শাপলা চত্বর থেকে তাঁকে আটক করা হয়।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিলে কোদালের আঘাতে গৃহবধূ মাহিনূর আক্তার নিহত হন। পারিবারিক ঝগড়ার জেরে তার স্বামী আবুল কালামকে পুলিশ গ্রেপ্তার করে। মামলায় শাশুড়ি খদিজা বেগমকেও আসামি করা হয়েছে।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুরে বৃহস্পতিবার সকালে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগী সদস্য মো. ইমন হোসেনকে (২৫) গুলি করে হত্যা করা হয়। ইউপিডিএফ গণতান্ত্রিক দাবি করেছে, ইউপিডিএফ (প্রসীত) গ্রুপ এর জন্য দায়ী। পুলিশ তদন্ত করছে।
খবর পেয়ে বন বিভাগ লজ্জাবতী বানরটি উদ্ধার করে। বানরটির চোখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আজ বুধবার সকালে সেটিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি শহরের বন বিভাগের রেঞ্জ কার্যালয় হয়ে উঠেছে টিয়া পাখির অভয়াশ্রম
খাগড়াছড়ির রামগড়ে বিয়ের দাওয়াত খেতে আসা যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি শহরের রাজ্যমণি পাড়া এলাকায় চেঙ্গী নদী থেকে তপন উদয় চাকমা (৫৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে লাশটি উদ্ধার হয়। পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে নদীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর তাঁর লাশ উদ্ধার হলো।
খাগড়াছড়িতে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলের ক্ষতি, দুশ্চিতায় কৃষক।
স্ত্রীকে নিয়ে খাগড়াছড়ির আলুটিলার রিছং ঝরনায় বেড়াতে গিয়েছিলেন এনায়েত হোসেন ওরফে সৌরভ (৩২)। ঝরনা দেখে ফেরার পথে তাঁদের বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস।
খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার নতুন কমিটির সব নেতার নামে মামলা করেছে পুলিশ। এ ছাড়া একই মামলায় জেলা আওয়ামী লীগের এক নেতা এবং অজ্ঞাতনামা ৩০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে খাগড়াছড়ি সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
মানিকছড়ির খাড়িছড়া এলাকার এ ঘটনা কোনো বিচ্ছিন্ন চিত্র নয়। স্থানীয় লোকজনের ভাষ্যমতে, চলতি বছর ওই এলাকায় অন্তত আটটি বড় পাহাড় পুরোপুরি কেটে ফেলা হয়েছে।
পুরোনো বছরকে বিদায় জানাতে আর নতুন বছরকে বরণ করে নিতে পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠী নানা নামে উৎসব উদ্যাপন করছেন। মারমা সম্প্রদায়ের ‘সাংগ্রাই’ উৎসবের অংশ হিসেবে আজ মঙ্গলবার খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়ায় আয়োজন করা হয় মৈত্রী পানিবর্ষণ উৎসব। মৈত্রীর বন্ধন সুদৃঢ় করতে উৎসবে পানি নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন মারমা সম্প্রদায়ের মানুষ।
খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উৎসব শুরু হয়েছে। প্রথম দিন ভোরে নদী-ছড়ায় ফুল ও হাতে বোনা কাপড় ভাসিয়ে দেবী গঙ্গার উদ্দেশে প্রার্থনা করেছেন নারীরা। তিন দিনব্যাপী উৎসবে পুরোনো বছরের দুঃখ ভুলে নতুন বছরে সুখ কামনা করছেন তাঁরা।
চাকমা সম্প্রদায়ের তিন দিনব্যাপী বিজু উৎসব আজ রোববার ফুল ভাসিয়ে শুরু হয়েছে। পুরোনো বছর বিদায় ও নতুন বছরের স্বাগত জানাতে চেঙ্গী নদীসহ বিভিন্ন স্থানে ফুল ভাসিয়ে বিশ্বশান্তির প্রার্থনা করেছেন সকলে। প্রথম দিন ‘ফুল বিজু’ নামে পূজা-অর্চনা ও বাড়িঘর সাজানো হয়েছে।
খাগড়াছড়ির ত্রিপুরাপাড়ায় বৈসু উৎসবের সপ্তাহখানেক আগে শুরু হয়েছে গরাইয়া নাচ। ঢোল-বাঁশির সুরে মুখরিত হয়ে তরুণ-তরুণীরা পাড়ায় পাড়ায় ঘুরে নাচের মাধ্যমে গরাইয়া দেবতাকে তুষ্ট করছেন। এ নাচে ২২টি মুদ্রায় মানবজীবনের সব ক্রিয়াকলাপ ফুটে ওঠে।
খাগড়াছড়িতে বৈসু উৎসবের উদ্দীপনায় ঢোল-বাঁশির শোভাযাত্রায় মুখরিত হয় শহর। ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় এই আয়োজন হয়। আগামী রোববার শুরু হবে তিন দিনব্যাপী বৈসু উৎসব।
খাগড়াছড়ির পিটাছড়ায় অনুষ্ঠিত প্রাইমেট ফেয়ারে লজ্জাবতী বানর, মুখপোড়া হনুমানসহ প্রাইমেট প্রাণীদের সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়ানো হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে প্রাণীদের স্বভাব-বাসস্থান সম্পর্কে জেনেছে। চার বছর ধরে নিয়মিত এই ফেয়ার চালু রয়েছে।